09/08/2025
আসসালামু আলাইকুম
আজকে হয়তো আমার এই খামারের বয়স হবে তিন বছর।।।
আমাদের কিছু আত্মীয়-স্বজন এবং আশেপাশের মানুষের উদ্দেশ্যে আমার এই কথাগুলো ""?
আশা করি আমার কথাগুলো শোনার পরে অন্তত আপনাদের কিছু চিন্তা-ভাবনা পাল্টাবে.... '
আমি একটা সুশিক্ষিত ছেলে। কিন্তু আমি গরু🐂 পালন করি, হয়তো কারও কাছে এটা ছোট কাজ, কিন্তু আমার কাছে এটা গর্বের বিষয়।
অনেকেই বলে — ‘এই কাজ educated মানুষ কেন করে?’ — আজ আমি সেই উত্তর দিতে চাই।
অনেকেই ভাবে গরু পালন, — এগুলো নাকি ‘নিম্নমানের কাজ’।বলে — ‘পড়াশোনা করেছো, তারপরও খামারে?
এই কথাগুলো প্রথমে মন খারাপ করে দেয়, মনে হয় আমি কি ভুল করছি?
কিন্তু আমি বুঝেছি — পরিশ্রমের কাজ ছোট না।এই গরুর দুধ মানুষ খায়, আর আমি কারও কাছে হাত পাতি না, নিজের ঘাম দিয়ে আয় করি।এটা আমার কাছে সম্মানের।
যারা সমালোচনা করে, তারা হয়তো জানে না — এই খামারে,, আড়ালে কত পরিশ্রম, কত স্বপ্ন লুকিয়ে আছে।আমি চাকরি করতেও পারতাম, কিন্তু আমি স্বাধীনতা বেছে নিয়েছি।
শিক্ষা শুধু অফিসে বসার জন্য না, শিক্ষা মানুষকে সঠিক পথে চলতে শেখায়।
আমি আমার পথে গর্বিত, আর আমি চাই — আপনারাও নিজের পথ নিয়ে গর্ব করুন।।।।
আমার কথায় যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে
তাহলে আপনারা আমাকে মাফ করে দিবেন 🙏
এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন সফল খামারি হতে পারি ভবিষ্যতে এবং আমার খামারের জন্য দোয়া করবেন 💝 AGRO