02/09/2025
একটা বাস্তব কথা বলি।
এটা যত দ্রুত এক্সেপ্ট করে নিতে পারবেন,লাইফ তত সুন্দর হবে।
কারো সাথে নিজের লাইফকে কম্পেয়ার করবেন না।
সবার লাইফেই প্রবলেম আছে।
একজন খুব ভালো জব করছে,কেও লাখ লাখ টাকা ইনকাম করছে দেখে আপনি আফসোস করছেন,ইশ লাইফটা যদি তার মতো হতো!!
বিশ্বাস করেন,সে নিজেও নানা রকম অশান্তি,প্রবলেমে জর্জরিত।
আপনি একরকম সমস্যায় আছেন তাই তার লাইফটা চাচ্ছেন,সে নিজেও অন্য রকম সমস্যার সাথে লড়াই করছে।
হতে পারে তার প্রবলেম আপনার চেয়েও বড়।
পৃথিবীতে মানুষকে পাঠানোই হয়েছে পরীক্ষার জন্য।
সবাই নিজের মত পরীক্ষা দিয়ে যাচ্ছে।
কেওই দিনশেষে আরামে,শান্তিতে নাই।
আপনি এখন যে স্টেজে আছেন সেখানে আপনার একরকম প্রবলেম,আপনি যখন আরেকটু উপরে উঠে যাবেন তখন আগের প্রবলেম গুলো হয়ত থাকবে না বাট নতুন প্রবলেম এসে ভর করবে।
করবেই।
এটাই নিয়ম।
প্রবলেম ফ্রী আপনি কবরে যাওয়ার আগ পর্যন্ত কখনোই থাকতে পারবেন না।
আপনি দেখছেন একজন প্রচুর টাকা কামাচ্ছে,দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে,নামি দামি রেস্টুরেন্টে খাচ্ছে,গাড়ি হাকিয়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে সে লাইফের সব এচিভ করে ফেলেছে,তার লাইফে খালি সুখ আর সুখ তাই আপনি দিন রাত তার মত লাইফ পাওয়ার জন্য দোয়া করছেন অথচ তারও হয়ত লাইফে প্রচুর প্রবলেম।
হয়ত পারিবারিক অশান্তি,হয়ত শরীরে এমন কোন রোগ বাসা বেধেছে যেটা ঠিক করার জন্য সে সব টাকা পয়সা দিয়ে দিতে পারে, হয়ত তার সব আছে কিন্তু রাতের শান্তির ঘুম টা নাই, হয়ত বিশ্বস্ত কোনো সঙ্গী নেই যার উপর সে ভরসা করতে পারে।
তাই কারো লাইফের বাহিরের চাকচিক্য দেখে নিজের লাইফকে কম্পেয়ার করবেন না।
নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকুন,নিজের সমস্যা নিজের মত সমাধান করার চেষ্টা করুন।
দেখবেন লাইফটা অনেক সহজ হয়ে যাবে।