Gen-Z BD 2.0-"2024"

Gen-Z BD 2.0-"2024" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gen-Z BD 2.0-"2024", Grocers, Dhaka, Narsingdi.

19/08/2025

বাগছাসের প্যানেল ঘোষনা করেছে বাগছাসের ছেলেমেয়েরা।

শিবিরের প্যানেল ঘোষনা করেছে শিবিরের ছেলেপেলেরা।

বামদের প্যানেল ঘোষনা করেছে বামেরা নিজেরা।

স্বতন্ত্রদের প্যানেল ঘোষনা করেছে তারা তারাই।

শুধু ছাত্রদলের প্যানেল ঘোষনা করবেন দেশনায়ক তারেক রহমান।

অথচ ইলেকশন হচ্ছে ক্যাম্পাসে, ইলেকশন করছে শিক্ষার্থীরা নিজেরা। ভোটারও শিক্ষার্থীরা, প্রার্থীও শিক্ষার্থীরা। নিজেদের প্যানেল মধুতে বসে নিজমুখে ঘোষনা দিতে পারেন না, লন্ডন থেকে দেয়া লাগে যদি, এতটুকুও যদি নিজেরা স্বাধীন না হন তাহলে আপনারা জিতলে ডাকসু চালাইবে কে?
দেশনায়ক নিজেই?

জামায়াতের নেতারা যদি হাসিনার কোর্টে "রাজাকার" প্রমাণিত হয় তাহলে,বেগম জিয়া সেই কোর্টে  "এতিমের টাকা আত্মসাৎকারী",তারেক রহ...
05/08/2025

জামায়াতের নেতারা যদি হাসিনার কোর্টে "রাজাকার" প্রমাণিত হয় তাহলে,
বেগম জিয়া সেই কোর্টে "এতিমের টাকা আত্মসাৎকারী",
তারেক রহমান "খুনি" ও "দুর্নীতিবাজ",
এবং জিয়াউর রহমান তিনি তো "পাকিস্তানের গুপ্তচর"! তার বীরউত্তম খেতাবও তো সেই কোর্টই কেড়ে নিয়েছে।
একই আদালতের রায়—
একটা মানবেন, বাকি গুলো মানবেন না—এটা কেমন বিচার?

ক্রিকেটার তানজিম সাকিব যখন বলেছিলো- 'ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাইহোক, নিজের সন্তানের...
10/07/2025

ক্রিকেটার তানজিম সাকিব যখন বলেছিলো- 'ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাইহোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না'। তখন আপনাদের অনুভূতি উতলে উতলে পড়েছিল। বয়কট তানজিন সাকিব বলে বলে টাইমলাইন ফাটিয়ে দিয়েছিলেন। তা, এখন কেমন অনুভব করছেন?

আজতো, হিসাববিজ্ঞানের হিসেব মেলানোর ভিডিও দেখলেন। কাল কেমিস্ট্রি ও বায়োলজি ক্লাসের ভিডিও'ও আসবে। বৃষ্টির দিন, আসুক আর ভাসুক...

জামায়াতকে পছন্দ হয় না..? তাহলে হেফাজত আছে..! এই দুইটাও পছন্দ না..? তাহলে ইসলামী আন্দোলন আছে..! এটাও পছন্দ না..? তাহলে খ...
09/07/2025

জামায়াতকে পছন্দ হয় না..? তাহলে হেফাজত আছে..! এই দুইটাও পছন্দ না..? তাহলে ইসলামী আন্দোলন আছে..! এটাও পছন্দ না..? তাহলে খেলাফত মজলিস আছে..! এগুলোর মধ্যে একটাও পছন্দ না হলে নিজে একটি ইসলামী দল প্রতিষ্ঠা করুন এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করুন। যদি এটাও না করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে কারণ আপনি ইসলামী শরিয়া মোতাবেক শাসন চান না।
আর ইসলামি শরীয়া মোতাবেক দেশ চলুক এটা না চাইলে আপনি মুসলমান দাবী করেন কিভাবে?

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনুস এবার —ব্রিটেনের মাটিতে আওয়ামী লীগের দুর্নীতির কঙ্কাল প্রকাশ্যে আ...
10/06/2025

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবার —ব্রিটেনের মাটিতে আওয়ামী লীগের দুর্নীতির কঙ্কাল প্রকাশ্যে আনতে। তার সঙ্গী হিসেবে রয়েছেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক, অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তাঁরা ব্রিটিশ সরকারের এন্টি মানি লন্ডারিং ইউনিটের হাতে তুলে দেবেন এমন সব অকাট্য প্রমাণ ও নথি, যা শুধু এক রাজনৈতিক পরিবারের নয়—সমগ্র আওয়ামী নেতৃত্বের ভিত কাঁপিয়ে দেবে।

এই উদ্যোগে সবচেয়ে বেশি আতঙ্কিত টিউলিপ সিদ্দিক। কারণ, তার মা শেখ রেহানা এবং খালা শেখ হাসিনার বিরুদ্ধে এই দুর্নীতির তদন্ত শুধু পারিবারিক সম্পর্কেই নয়, তার ব্রিটিশ রাজনৈতিক ক্যারিয়ারের ওপরও ভয়ঙ্কর ছায়া ফেলেছে। টিউলিপ বুঝে গেছেন—‘আম ছালা’ দুটোই হারাতে বসেছেন। ব্রিটেন আইনের দেশ, এখানে পারিবারিক প্রভাব নয়, প্রমাণই শেষ কথা।

চিকন বুদ্ধিজীবি ড. ইউনুস জানেন, এখানে আবেগ নয়, বিচার চলে যুক্তি ও তথ্যের ভিত্তিতে। তাই টিউলিপের অনুরোধ সত্ত্বেও তিনি কোনো গোপন সাক্ষাৎ দেবেন না। আইনের বাইরে এক পা-ও নয়—এই অবস্থানে অনড় তিনি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—টিউলিপের সঙ্গে তার দেখা হবে কেবলমাত্র আদালতের করিডোরে, যেখানে ‘পাওয়ার পলিটিক্স’ নয়, জবাবদিহিতা মুখ্য।

এই ঘটনা হতে যাচ্ছে ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত—যেখানে দুর্নীতির ছায়া থেকে কেউ রেহাই পাবে না। ড. ইউনুস যেন আওয়ামী লীগের বহুদিনের জমে থাকা অপকর্মের গাঢ় অন্ধকারে জ্বেলে দিচ্ছেন এক ঝলক নির্ভীক আলোর মশাল। বৃটেনের মাটিতে সম্ভবত এটাই হবে আওয়ামী পরিবারের সবচেয়ে বড় রাজনৈতিক পতনের সূচনা। ইতিহাস হয়তো এ মুহূর্তকে মনে রাখবে—যেদিন একটি সরকারের প্রধান উপদেষ্টা, দেশের শুদ্ধি অভিযানের প্রতীক হয়ে, দুর্নীতিকে কেবল প্রশ্নবিদ্ধ করেননি, বরং আন্তর্জাতিক মঞ্চে এনে দাঁড় করিয়েছেন বিবেকের কাঠগড়ায়।

দেখা যাক শেষ পর্যন্ত কতদূর গরায়......

সংগৃহীত।

মানুষ ফল-ফলাদি ছেড়ে সিঙ্গারা-পুরি খায়, তারপর পেট খারাপ হয়ে হাসপাতালে যায়, হাসপাতালে শুয়ে শুয়ে আত্মীয়-স্বজনের আনা ...
03/06/2025

মানুষ ফল-ফলাদি ছেড়ে সিঙ্গারা-পুরি খায়, তারপর পেট খারাপ হয়ে হাসপাতালে যায়, হাসপাতালে শুয়ে শুয়ে আত্মীয়-স্বজনের আনা 🍊🍇🍉🍌ফল-ফলাদি খায়, আর স্বজনেরা তার পাশে বসে সিঙ্গারা-পুরি খায়। জীবন চক্র😁

দেশপ্রেমিক ঐক্যফ্রন্ট গড়ে তুলুন৷ বাংলাদেশ-বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিন।
23/05/2025

দেশপ্রেমিক ঐক্যফ্রন্ট গড়ে তুলুন৷ বাংলাদেশ-বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিন।

20/05/2025

বিএনপি নেতা দুদু সাহেবের ভাষাটা রাজনৈতিক নেতা সুলভ নয়। ১৭ বছর তো আ,লীগ এর ডরে মুততে বের হোন নাই। তাই, জমা মুতের এতো বেগ!! ছি,ছি,ছি,,,,

৪ টা প্রমাণিত খুন, ৩৩ টা মামলা, খুন করে থাইল্যান্ড পালানো একজন শীর্ষ সন্ত্রা/সী, দখলদার এবং বিখ্যাত চাঁদাবাজ কয়েক বছর জে...
13/04/2025

৪ টা প্রমাণিত খুন, ৩৩ টা মামলা, খুন করে থাইল্যান্ড পালানো একজন শীর্ষ সন্ত্রা/সী, দখলদার এবং বিখ্যাত চাঁদাবাজ কয়েক বছর জেল খেটে বাইরে বের হইসে!

অথচ সংবর্ধনা দেখে মনে হইতেসে বিশ্বজয় করে দেশে ফিরসে! আগামীর বাংলাদেশ কেমন হবে এবার বুঝে নেন!

বিএনপি এখনও ক্ষমতায় যায়নি। অথচ Jamuna Television এখনই জাকির খানের নামের আগে স’ন্ত্রাসী যুক্ত করতে ভয় পাচ্ছে।

এই ভয় কিসের ইঙ্গিত দেয়?
তবে কি আগুনের দিন খুব শীঘ্রই আসছে?

নারায়ণগঞ্জের মাদক ও সন্ত্রাসের অধিপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের আমলনামা—

১৯৯৫ সালে দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গু’লি করে হ’ত্যা করে শহরে পরিচিত পান জাকির।

১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ দিকে শহরের খাজা সুপার মার্কেটে হাম’লা ও ভাঙ’চুরের ঘটনায় হওয়া মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে কারাগারে যান জাকির খান, কিন্তু রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ৭ মাসের মাথায় কাশীপুর বাংলাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় দ্বিতীয় দফায় জাকির খানের ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয়। আওয়ামী লীগের আমলে প্রায় ৪ বছর কারাগারে ছিলেন জাকির।

১৯৯৯ সালে স্বল্প সময়ের জন্য কারামুক্ত হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদ পেয়ে যান। আওয়ামী লীগের শাসনামলের শেষ দিকে ২০০০ সালে শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে টানবাজার ও নিমতলী যৌ’ন’পল্লী উচ্ছেদ করলে জাকিরের পরিবারের আর্থিক মেরুদণ্ড ভেঙে যায়।

২০০১ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশাল গাড়িবহর নিয়ে অ‘স্ত্রের মহড়া করে আবার কারাবন্দি হন জাকির। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় ৫ মাস তিনি কারাবন্দি ছিলেন।

২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের ছোট ভাই তৎকালীন বিএকেএমইএর সহসভাপতি সাব্বির আলম খন্দকার খুন হন। ওই মামলার প্রধান আসামি ছিলেন জাকির খান। মামলার পর থেকে বিদেশে পলাতক ছিলেন তিনি।

জাকির খানের বিরুদ্ধে মোট ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় জামিনে আজকে তার মুক্তি হয়েছে। শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে বিএনপি ফুল দিয়ে বরণ করেছে। প্রতিবার জেল থেকে মুক্তি পেয়ে জাকির খান ফিরেছে আরও ভয়ংকর রূপে।

নারায়ণগঞ্জকে আবারও স’ন্ত্রাস ও মা’দকের সাম্রাজ্য হিসেবে দেশবাসী দেখবে।

আগামী ১২ এপ্রিল Pa/les/tine Sol*idarity Movement, Bangladesh এর ব্যানারে March for G*a*z*a বিক্ষো*ভ সমাবেশের একটি আয়োজন ...
07/04/2025

আগামী ১২ এপ্রিল Pa/les/tine Sol*idarity Movement, Bangladesh এর ব্যানারে March for G*a*z*a বিক্ষো*ভ সমাবেশের একটি আয়োজন করা হয়েছে। এই বিক্ষো*ভ মিছিলটি ঢাকার শাহবাগে বিকাল ৩ টায় শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে থামবে। ফি-লি-স্তি-ন গণহ*ত্যার প্রতিবাদে দেশের সর্ববৃহৎ সমাবেশ হতে যাচ্ছে এটি। দলমত নির্বিশেষে সকলকে এই সমাবেশে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও ছাত্রনেতারা।

মার্চ ফর গা/জা/র এই কর্মসূচীতে উপস্থিত থাকবেন-- জনপ্রিয় দ্বাঈ শায়েখ আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারি, আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা মাওলানা মামুনুল হক, জুলাই গণঅভ্যুত্থানের ইমাম সাদিক কায়েম, সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ্, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ্ রিয়াদ ও প্রখ্যাত আলেম রেজাউল করীম আবরার। এছাড়াও দেশবরেণ্য অন্যান্য ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন।

৫ আগস্ট  নতুন স্বাধীনতার পর থেকে বিএনপি নয়া সন্ত্রাসে পরিণত হয়েছে যা আগে আম্লীগ করতো। তালিকা দিয়েছি। দেখুন বিএনপি মোট খু...
27/03/2025

৫ আগস্ট নতুন স্বাধীনতার পর থেকে বিএনপি নয়া সন্ত্রাসে পরিণত হয়েছে যা আগে আম্লীগ করতো। তালিকা দিয়েছি। দেখুন বিএনপি মোট খুন করেছে ৬১ টি। ৬১ জনের মধ্যে ৭ জন আম্লীগ, ৭ জন অরাজনৈতিক মানুষ, ১ জন জামায়াত আর ৪৬ জন বিএনপি করা মানুষ।

এখনো তারা কিন্তু ক্ষমতায় যায় নাই!!!

Address

Dhaka
Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gen-Z BD 2.0-"2024" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category