দৈনিক উষ্ণভূমি

দৈনিক উষ্ণভূমি personal

11/08/2026

বাবার পথেই চলতে চান প্রতিমন্ত্রী পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি:
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, তাঁর বাবা মরহুম ফজলুর রহমান পটল যে পথ ও আদর্শ রেখে গেছেন, সেই পথের পায়ের ছাপ অনুসরণ করেই তিনি এগিয়ে যেতে চান। জীবনের বাকি সময় বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার মধ্য দিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান বলে জানান তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নাটোরের লালপুরে লালপুর কি সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত ফজলুর রহমান পটলের দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী পুতুল।
প্রতিমন্ত্রী বলেন, “আমার বাবা যে পথ রেখে গেছেন, সেই পথের পায়ের ছাপ ধরে হাঁটতে চাই। আমার জীবনের বাকি সময় তাঁর শেষ কাজগুলো করে যেতে চাই। তিনি জনগণের সঙ্গে থেকে কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন—আমিও সেই কাজগুলো করে যাওয়ার চেষ্টা করব। আমি কখনো ভাবিনি বাবার অপূর্ণ কাজগুলো আমাকে করে যেতে হবে এবং সেই দায়িত্ব আমার ওপর এসে পড়বে, কিন্তু এখন সেটিই আমার প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, তাঁর বাবার রাজনৈতিক ও সামাজিক জীবন ছিল মানুষের কল্যাণে নিবেদিত। সেই আদর্শকে ধারণ করে তিনি মানুষের সঙ্গে থেকে দেশের উন্নয়নে কাজ করতে চান। তিনি বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। সেই শক্তিকে সঙ্গে নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই এবং বাবার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী, প্রতিমন্ত্রীর ছোট ছেলে প্রথিক, জামাই সুমন ও বাররুস সানি স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মরহুম ফজলুর রহমান পটলের রাজনৈতিক ও সামাজিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন জনবান্ধব ও জনপ্রিয় নেতা, যিনি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আব্দুল জব্বার সুজন
লালপুর (নাটোর) প্রতিনিধ।

কে কে পাশ দেখে নিনফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর লালপুর উপজেলার সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োজনের নিমিত্ত প্রাথমিকভা...
11/08/2026

কে কে পাশ দেখে নিন

ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর লালপুর উপজেলার সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োজনের নিমিত্ত প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা সকলের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো।

বি.দ্র. ওয়েবসাইটে পিডিএফ কপি দেয়া আছে।

লালপুরে এসএসসি ২০২৬ এর পরীক্ষার ফলাফল।
10/08/2026

লালপুরে এসএসসি ২০২৬ এর পরীক্ষার ফলাফল।

07/08/2026

লালপুরে দিনে দুপুরে ১ লক্ষ ৮০ হাজার টাকার ছিনতাই এর ঘটনায় দুইদিন না যেতেই দুই ছিনতাইকারীকে আটক করেছে লালপুর থানা পুলিশ। Uno Lalpur Natore ওসি লালপুর থানা নাটোর ট্যুরিস্ট পুলিশ রাজশাহী রিজিয়ন DC Natore SP Natore

06/08/2026

মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী Farzana Sharmin Putul আশা উপলক্ষে লালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

আজ ৬ আগস্ট ২০২৬ তারিখে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়নের লক্ষ্যে  লালপুর বাজারে ভ্রাম্যমাণ...
06/08/2026

আজ ৬ আগস্ট ২০২৬ তারিখে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ বাস্তবায়নের লক্ষ্যে লালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

​অভিযানকালে বাজারের বিভিন্ন চালের দোকানে প্লাস্টিকের বস্তার ব্যবহার পর্যবেক্ষণ করা হয়। লক্ষ্য করা যায়, ব্যবসায়ীরা পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার বিভিন্ন রাইস মিল থেকে চাল সংগ্রহ করে থাকেন। চালের দোকানে নতুন চাল ক্রয়ের ক্ষেত্রে যেন শতভাগ পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করা হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পাট বিষয়ক কর্মকর্তা, নাটোর এবং লালপুর থানা পুলিশের সদস্যবৃন্দ।

​জনস্বার্থে লালপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লালপুর বাজারে নিরাপত্তা জোরদারে জরুরি সভা, বাজারকে ৫ ইউনিটে ভাগের সিদ্ধান্তলালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর বাজা...
05/08/2026

লালপুর বাজারে নিরাপত্তা জোরদারে জরুরি সভা, বাজারকে ৫ ইউনিটে ভাগের সিদ্ধান্ত

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লালপুর বাজার বণিক সমিতির উদ্যোগে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন লালপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান। সভায় বণিক সমিতির ৪১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বাজারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ের চুরি-ছিনতাই ও নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, লালপুর বাজারকে পাঁচটি পৃথক ইউনিটে ভাগ করে প্রতিটি ইউনিটে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। প্রতিটি ইউনিটে নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করে রাতের পাহারা, সন্দেহজনক ব্যক্তিদের নজরদারি এবং ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও, ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

বণিক সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে লালপুর বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ব্যবসায়ীরা নিশ্চিন্তে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন।

লালপুর থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর। হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার কর...
05/08/2026

লালপুর থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন নাটোরের লালপুর থানার এএসআই মোঃ আনসার আলী।

আজ ১ আগস্ট ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি), লালপুর কর্তৃক লালপুর উপজেলার কদমচিলান ইউনিয়নের নাওদাড়া হাট বাজারে অবৈধ স্থ...
01/08/2026

আজ ১ আগস্ট ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি), লালপুর কর্তৃক লালপুর উপজেলার কদমচিলান ইউনিয়নের নাওদাড়া হাট বাজারে অবৈধ স্থাপনা অপসারণে সরেজমিনে পরিদর্শন করা হয়।

​পরিদর্শনকালে বাজারের সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাসমূহ অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় অবৈধ স্থাপনা অপসারণে নির্দেশনা প্রদান করা হয়।

বাজারের শৃঙ্খলা রক্ষা ও রাজস্ব আদায় নিশ্চিতকরণে হাটের চান্দিনা ভিটির লিজ নবায়নের বিষয়ে উপস্থিত সকল ব্যবসায়ীকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

লালপুরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর। হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন ন...
01/08/2026

লালপুরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন নাটোরের লালপুর থানার এএসআই মোঃ নাহিদ ।

Address

Balitita Islampur, Lalpur, Natore
Natore
PERSONAL

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক উষ্ণভূমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক উষ্ণভূমি:

Shortcuts

Share