24/08/2024
আমাদের বাজারটা অনেক ছোট্ট।
পাশাপাশি গ্রামও ছোট এবং প্রায় সবাই কৃষক গরিব মানুষ। কিন্তু সবার পজিটিভ ইতিবাচক আচরণ গ্রামের কিছু সেচ্ছাসেবীদেরকে অনুপ্রাণিত করেছে।
সর্বমোট কালেকশন হয়েছে ১৩৫৭৩ টাকা।
সবার পরামর্শে তারা সবগুলা টাকা As sunnah Foundation এ দিয়েছে। আল্লাহ তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে উত্তম প্রতিদান দান করুক আমিন।
পোস্ট করার উদ্দেশ্য হলো,
আপনারাও যে যার জায়গা থেকে এগিয়ে আসেন।
উদ্যোগ নিলে দেখবেন, সবাই পাশে আছে। শুধু বন্যা নয়,যেকোনো পরিস্থিতিতেই।
সর্বোপরি আগামী বাংলাদেশটাতে পরিবার,গ্রাম এবং দেশের সব মানুষদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর সম্পর্ক হোক! এই কামনা।