15/10/2025
রোজেলা হলো একপ্রকার গাছ যাতে জবা ফুলের মতো একপ্রকার ফুল ও ফল হয়, দেখতে খুবই সুন্দর। এর শুকনো পাপড়ি ও ফল থেকে টক-মিষ্টি স্বাদের 'রোজেলা চা' বা 'চুকাই' নামক চা তৈরি করা হয়। এটি আফ্রিকান উদ্ভিদ হলেও বর্তমানে এশিয়া ও ওয়েস্ট ইন্ডিজে প্রাকৃতিক ঔষধ হিসেবে চাষ করা হয়।
রোজেলা চা শুধু স্বাদের ভিন্নতার জন্যই নয়, এর স্বাস্থ্য উপকারিতার কারণে জনপ্রিয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টিগুণ, যা শরীর ও মনের জন্য কার্যকর ভূমিকা রাখে।
এটি ঠান্ডা, কাশি, ফ্লু এবং ঠান্ডাজনিত অ্যালার্জির সমস্যা দূর করতে সাহায্য করে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর এবং গবেষণায় প্রমাণিত যে এটি রক্তচাপ কমাতে সহায়তা করে।
হাঁপানি, এ্যাজমা, COPD এবং শ্বাসকষ্টের মতো সমস্যায় আরাম দেয়; তাই একে বলা হয় ফুসফুসের প্রাকৃতিক ডাক্তার।
রোজেলা চা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে—LDL (খারাপ) কোলেস্টেরল কমায় এবং HDL (ভাল) কোলেস্টেরল বাড়ায়, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।
এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সাহায্য করে।
ত্বককে সুরক্ষা দেয়, অকাল বার্ধক্যের ছাপ কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
মানসিক চাপ ও ক্লান্তি দূর করতেও কার্যকর ভূমিকা রাখে।
লিভারের সুরক্ষায় কাজ করে এবং হজমশক্তি উন্নত করে।
রোজেলা চায়ে এক ধরনের তৃপ্তিকর টক স্বাদ আছে, যা অন্যান্য চা থেকে একে আলাদা করে। সকালে খালি পেটে এক কাপ রোজেলা চা পান করলে শ্বাসযন্ত্র ও ফুসফুসের স্বাস্থ্য বিশেষভাবে ভালো থাকে।
সর্বোপরি, রোজেলা চা দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর, সুস্বাদু এবং অনন্য গুণে ভরপুর এক প্রাকৃতিক বন্ধু হতে পারে।
যোগোযোগঃ
পাইকারি ভেষজ বাজার
নাটোর খোলাবাড়ীয়া ঔষধী গ্রাম
01733109879/01762613754