05/08/2026
💐গৌরবময় অর্জন | ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা – ২০২৬ ইং- 💐
চাঁপাইনবাবগঞ্জ জেলার সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত “ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান – ২০২৬”-এ আমাদের মাদরাসা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
আলহামদুলিল্লাহ। ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬-এ মিফতাহুল ফালাহ মডেল মাদরাসা - র দুইজন মেধাবী ছাত্র কৃতিত্বের সঙ্গে পুরস্কার অর্জন করায় আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি।
পুরস্কারপ্রাপ্ত প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এই সাফল্য আমাদের মাদ্রাসার জন্য গৌরবের বিষয়। আমরা আশা করি, তারা ভবিষ্যতেও দ্বীনি শিক্ষা, আখলাক ও ইসলামী সংস্কৃতির ক্ষেত্রে আরও উৎকর্ষ অর্জন করে মাদ্রাসা, পরিবার ও দেশের সুনাম বৃদ্ধি করবে।
সেই সঙ্গে সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকমণ্ডলী এবং এই প্রতিযোগিতার আয়োজকদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা সকলের প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের শিক্ষার্থীদের ইলম ও আমলে বরকত দান করুন। আমীন।