Grammo Ahar - গ্রাম্য আহার

Grammo Ahar - গ্রাম্য আহার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Grammo Ahar - গ্রাম্য আহার, Grocers, Krisnopur , Sujanagar, Pabna.

গ্রামীন ঐতিহ্যবাহী ও আধুনিকতার মিশেলে হাতে তৈরি স্বাস্থ্যসম্মত বাহারি আহারের নিমতন্ন - গ্রামের গন্ধ গ্রামের স্বাদ এখনি নিন Grammo Ahar - গ্রাম্য আহার থেকে।
~~ পন্য নয় বিশ্বাস বিক্রি করি ~~

আসসালামুয়ালাইকুম শুভ সকাল
19/09/2026

আসসালামুয়ালাইকুম শুভ সকাল

কিছু কিছু মানুষ এমন ঢং করে হাঁটে যে মনে হয়, এই বুঝি ভেঙে চুরে একদম পড়ে গেল! 😀বুঝিনা বাপু, ইহা কেসে স্টাইল হে? 😂হসপিটাল...
18/09/2026

কিছু কিছু মানুষ এমন ঢং করে হাঁটে যে মনে হয়, এই বুঝি ভেঙে চুরে একদম পড়ে গেল! 😀
বুঝিনা বাপু, ইহা কেসে স্টাইল হে? 😂
হসপিটালে আসছোস রোগী নিয়া, অথচ হাঁটার ঢং দেখে মনে হচ্ছে রোগী তুই নিজেই! 🤣
একটু সোজা হয়ে হাঁটলে কি স্টাইল কমে যাবে নাকি? 😑😂
ইহাদের হাঁটা দেখলে আমার তো মনে হয়—
“আপু, পড়ে যাওয়ার আগে বলেন, ধরার জন্য কাউকে ডাকবো?” 🤣🤣

ছবিতে আমাদের মাসকালাই ডাল। অর্ডার করতে ইনবক্স করুন 🫰🏼

আমাদের পাশের বেডের একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসছে, বয়স মেবি ৩ বছর।বাচ্চা টা পাশের বাড়ির জেঠার দ্বারা ধর্ষণের শিকার হইছ...
18/09/2026

আমাদের পাশের বেডের একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসছে, বয়স মেবি ৩ বছর।
বাচ্চা টা পাশের বাড়ির জেঠার দ্বারা ধর্ষণের শিকার হইছিল নাকি🥲
আপনার সন্তান কে চোখে চোখে রাখুন। আমি তো আমার মেয়েকে এসব ভয়ে একা একা মাদ্রাসায় পাঠাতে ও ভয় পাই।
হে আল্লাহ আজকে এই জুম্মার দিনে তুমি এইসব মানুষ নামক পশুদের হেদায়েত দান করো। আমিন

ছবিতে আমাদের লাল চিড়া। অর্ডার করতে ইনবক্স করুন 🫰🏼

খৈ কিনে এনে যদি খেতেই না পারেন বালির জন্য, তাহলে কেমন লাগে বলুন তো? 🥲সেদিন এক আপু বলছিলেন, অন্য জায়গা থেকে খৈ নিয়ে নাকি ...
18/09/2026

খৈ কিনে এনে যদি খেতেই না পারেন বালির জন্য, তাহলে কেমন লাগে বলুন তো? 🥲
সেদিন এক আপু বলছিলেন, অন্য জায়গা থেকে খৈ নিয়ে নাকি বালির জন্য খেতেই পারেননি। কথাটা শুনে সত্যিই মনে হলো—খৈ শুধু ভালো স্বাদের হলেই তো হবে না, খাওয়ার উপযোগী করে পরিষ্কার করাটাও সমান জরুরি।

আমাদের হাতে ভাজা খৈয়ের ক্ষেত্রে তাই এই জায়গাটাতে আমরা একটু বেশিই যত্ন নিই।
খৈ ভাজার পর সরাসরি প্যাকেট করে দিই না।
হাত দিয়ে ভালো করে চেলে, জেরে , বেছে,পরিষ্কার করে তারপর প্যাকেট করা হয়।
যাতে খৈয়ের সঙ্গে থাকা অনাকাঙ্ক্ষিত বালি বা ময়লা যতটা সম্ভব আলাদা করে ফেলা যায়।
কারণ আমরা নিজেরাও তো এই খাবার খাই, আমাদের পরিবারের মানুষও খায়।
তাই অন্যের জন্য যে খাবারটা পাঠাবো, নিজের ঘরের জন্য যেমন যত্ন নিয়ে তৈরি করতাম—সেই যত্নটাই রাখার চেষ্টা করি। ❤️
আর হাতে ভাজা খৈয়ের স্বাদটাই আলাদা।
চায়ের সঙ্গে হালকা নাশতা, গুড় দিয়ে, দুধ-কলা দিয়ে কিংবা একেবারে এমনিই মুচমুচ করে—যেভাবেই খান, পুরোনো দিনের একটা পরিচিত স্বাদ মনে পড়ে যাবে।
আজকাল বাজারে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু হাতে ভাজা খৈয়ের সেই দেশি ঘ্রাণ আর সহজ-সরল স্বাদটা আলাদা।
আমাদের "গ্রাম্য আহারের " হাতে ভাজা খৈ
হাতে ভাজা • হাতে চেলে পরিষ্কার করা • ঘরোয়া যত্নে প্যাকেটজাত
আপনি খৈ সাধারণত কী দিয়ে খান—গুড় দিয়ে, নাকি দুধ-কলা দিয়ে?
আপনার পছন্দটা কমেন্টে জানাবেন। 🤎
শুভ সকাল

ঘুমানোর আগে কইয়া যান, যবের আটা কে কে পছন্দ করেন 😁🤭
17/09/2026

ঘুমানোর আগে কইয়া যান, যবের আটা কে কে পছন্দ করেন 😁🤭

মাসকলাই ডাল 🫰🏼
17/09/2026

মাসকলাই ডাল 🫰🏼

অনেক টা পেরেশানি তে আছি, দুয়ায় রাখবেন সবাই
17/09/2026

অনেক টা পেরেশানি তে আছি, দুয়ায় রাখবেন সবাই

ডায়েট করছেন বলে কি নাশতা বাদ দিতে হবে? বরং এমন একটা খাবার রাখুন, যা খেলে পেটটাও ভরবে, আবার অযথা বাইরের খাবারের দিকে হাতও...
16/09/2026

ডায়েট করছেন বলে কি নাশতা বাদ দিতে হবে? বরং এমন একটা খাবার রাখুন, যা খেলে পেটটাও ভরবে, আবার অযথা বাইরের খাবারের দিকে হাতও বাড়াতে হবে না।
ডায়েটের সময় সবচেয়ে কঠিন বিষয় অনেকের কাছেই ক্ষুধা সামলানো।
সকালে কিছু না খেয়ে থাকা, বিকেলে ক্ষুধা পেলে বিস্কুট-চানাচুর খেয়ে ফেলা—এভাবেই কিন্তু ডায়েটের হিসাবটা এলোমেলো হয়ে যায়।
এখানেই কাজে আসতে পারে যবের ছাতু ও মিক্স ছাতু। ❤️

♥️যবের ছাতু
যব ফাইবারসমৃদ্ধ একটি শস্য। পরিমাণমতো খেলে পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। তাই সকালের নাশতা কিংবা বিকেলের ক্ষুধায় সহজ একটি খাবার হিসেবে রাখতে পারেন।
আর যারা শুধু যব নয়, বিভিন্ন উপাদানের স্বাদ ও পুষ্টি একসঙ্গে চান, তাদের জন্য মিক্স ছাতু আরও সুন্দর একটি অপশন।
🥣 পানি বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
চাইলে সামান্য লবণ-লেবু দিয়ে নোনতা করে, আবার নিজের খাবারের পরিকল্পনা অনুযায়ী অন্যভাবেও খেতে পারেন।
সবচেয়ে ভালো বিষয় হলো—এটা কোনো দামি ডায়েট ফুড নয়।
আমাদের পরিচিত শস্য-ডালজাতীয় উপাদান দিয়ে তৈরি, ঘরোয়া খাবারের মতোই সহজ।
তবে হ্যাঁ, ডায়েট মানে বেশি করে ছাতু খাওয়া নয়। পরিমাণটাই গুরুত্বপূর্ণ। আপনার দৈনিক খাবারের সঙ্গে মিলিয়ে পরিমাণ ঠিক করে খেলেই এটি খাদ্যতালিকায় সুন্দরভাবে রাখা যায়।
গ্রাম্য আহারের যবের ছাতু ও মিক্স ছাতু—ব্যস্ত সময়ে সহজ, ঘরোয়া নাশতার একটা ভালো বিকল্প। 🌾
যারা ডায়েট করছেন বা প্রতিদিনের নাশতায় একটু স্বাস্থ্যকর অপশন খুঁজছেন, ইনবক্সে মেসেজ করে আপনার প্রয়োজন অনুযায়ী ছাতু নিতে পারেন। 📩
আপনি হলে কোনটা নিতেন—যবের ছাতু নাকি মিক্স ছাতু? 👇

ছোট বোনকে নিয়ে হাসপাতালে ভর্তি। দোয়া করবেন সবাই 🥲ছবিতে আমাদের ইরি ধানের সাদা চাল। যারা লাল চাল খেতে পারেন না, তারা এটা...
16/09/2026

ছোট বোনকে নিয়ে হাসপাতালে ভর্তি। দোয়া করবেন সবাই 🥲

ছবিতে আমাদের ইরি ধানের সাদা চাল। যারা লাল চাল খেতে পারেন না, তারা এটা নিতে পারেন 🫰🏼

যবের ছাতু—সহজ খাবার, পুষ্টিকর অভ্যাসসকালের নাশতা মানেই যে অনেক আয়োজন করতে হবে, এমন কিন্তু নয়। অনেক সময় এক গ্লাস যবের ছাত...
16/09/2026

যবের ছাতু—সহজ খাবার, পুষ্টিকর অভ্যাস
সকালের নাশতা মানেই যে অনেক আয়োজন করতে হবে, এমন কিন্তু নয়। অনেক সময় এক গ্লাস যবের ছাতু দিয়েই খুব সহজে দিনের শুরুটা করা যায়। 🤎
যব আমাদের পরিচিত একটি শস্য। এটি ভেজে গুঁড়া করে তৈরি করা হয় যবের ছাতু। পানিতে, দুধে কিংবা টক দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। চাইলে সামান্য গুড় বা মধু দিয়ে মিষ্টি করে নিতে পারেন, আবার লবণ-মরিচ-পেঁয়াজ দিয়ে ঝাল করেও খাওয়া যায়।
বিশেষ করে যারা প্রতিদিনের খাবারে একটু আঁশযুক্ত শস্য যোগ করতে চান, তাদের জন্য যবের ছাতু হতে পারে সহজ একটি বিকল্প। যবের আঁশ পেট ভরা অনুভূতি দিতে সাহায্য করে এবং নিয়মিত সুষম খাবারের অংশ হিসেবে খেলে হজমের জন্যও উপকারী হতে পারে।
🥛 যেভাবে খেতে পারেন:
• ঠান্ডা পানি + যবের ছাতু + গুড়
• দুধ + যবের ছাতু + সামান্য গুড়
• টক দইয়ের সঙ্গে মিশিয়ে
• ফল বা কলার সঙ্গে মিশিয়েও খেতে পারেন
তবে একটা কথা মনে রাখা ভালো—কোনো একটি খাবারই একা সব রোগের সমাধান নয়। যবের ছাতুকে প্রতিদিনের সুষম খাদ্যাভ্যাসের একটি অংশ হিসেবেই দেখুন।
আর গ্রাম্য আহারের যবের ছাতু আমরা যতটা সম্ভব ঘরোয়া যত্নে তৈরি ও সংরক্ষণ করি—যাতে আপনাদের ঘরেও পৌঁছায় পরিচিত শস্যের সহজ স্বাদ। ❤️
আপনি ছাতু কিভাবে খেতে পছন্দ করেন?
আপনার পছন্দটা কমেন্টে জানাবেন। 😊

Address

Krisnopur , Sujanagar
Pabna
6660

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grammo Ahar - গ্রাম্য আহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category