31/01/2026
*সূরা ফাতিহা: অর্থ ও ব্যাখ্যা। 💐*
আমরা সবাই নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়ি। তবে এই সূরার অর্থ বোঝাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা ফাতিহার অর্থ ও ব্যাখ্যা নিচে দেওয়া হলো:
▪️১. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: বিসমিল্লাহির রহমা-নির রহি-ম
বাংলা অর্থ: শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
▪️ ২. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ: আলহামদু লিল্লাহি রব্বিল আ-লামি-ন
বাংলা অর্থ: যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
▪️৩. الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: আররহমা-নির রাহি-ম
বাংলা অর্থ: যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
▪️৪. مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ: মা-লিকি ইয়াওমিদ্দি-ন
বাংলা অর্থ: বিচার দিনের একমাত্র অধিপতি।
▪️৫. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ: ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন
বাংলা অর্থ: আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
▪️৬. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ: ইহদিনাস সিরতা’ল মুসতাকি’-ম
বাংলা অর্থ: আমাদের সরল পথ দেখাও।
▪️৭. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ: সিরতা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম গ’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন
বাংলা অর্থ: সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার ক্রোধ নেমেছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
সূরার মূল বার্তা
এই সাতটি আয়াতের মধ্যে প্রথম তিনটি আয়াতে আছে আল্লাহর পরিচয়। আর শেষ তিন আয়াতে আছে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা।
আল্লাহর পরিচয় হিসেবে বলা হয়েছে, তিনি পরম দয়ালু ও করুণাময়; কারণ তিনিই মহাবিশ্বের প্রতিপালন করছেন। তাই তিনিই আমাদের মাফ করে দেওয়ার চূড়ান্ত অধিকারী। তিনি যেহেতু বিচার দিবসের প্রভূ, সেই বিচারে তিনিই আমাদের প্রতি দয়া বর্ষণ করার একমাত্র ত্রাণকর্তা।
সুরাটির শেষ তিন আয়াতের প্রথমেই আল্লাহর কাছে আমরা সরল পথ দেখিয়ে দেওয়ার পথনির্দেশ চাচ্ছি। কোন পথ সরল? আল্লাহ তায়ালা নবী-রাসুলকে যে পথে চালিত করেছেন। এটি হলো আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা। যিনি নবী-রাসুলদের পথ দেখিয়েছেন, তিনি ছাড়া আমাদের কে আর সর্বোত্তম পথ দেখাতে পারেন!