Aria Naha

Aria Naha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aria Naha, Grocers, Shahzadpur, Pabna.

“কল্পনা—এটা চোখে দেখা যায় না, কিন্তু ভিতরের সব থেকে দৃশ্যমান শক্তি। সত্যি বলতে, কল্পনা হলো সেই দরজা, যেটা খুললে বাস্তবতা...
24/12/2025

“কল্পনা—এটা চোখে দেখা যায় না, কিন্তু ভিতরের সব থেকে দৃশ্যমান শক্তি। সত্যি বলতে, কল্পনা হলো সেই দরজা, যেটা খুললে বাস্তবতার সীমা ভেঙে যায়। আমাদের বুকের ভেতর ছোট্ট একটা ঘর আছে, যেখানে স্বপ্নেরা জামা বদলায় আর ইচ্ছেগুলো ডানা মেলে উড়ে। পৃথিবী যত কঠিনই হোক, কল্পনা সবসময় কোমল একটা জায়গা, যেখানে মানুষ আশ্রয় নেয়, নতুন পথ গড়ে, হারিয়ে যাওয়া রঙ আবার ফিরে পায়।
কল্পনা আমাদের শেখায়—নিঃসঙ্গতাও শক্তি হতে পারে, আর অসম্ভবও কখনো কখনো মাত্র এক ধাপ দূরে থাকে। যাদের কল্পনা আছে, তারা কখনো পরাজিত না—কারণ মাথার ভেতর হাজার ভাবনা, হাজার আশা, হাজার আকাশ তাদের সাথে থাকে। জীবনে যখন কেউ বুঝে না, কল্পনা তখন সবচেয়ে নীরব সাহচর্য দেয়, ভেতরের ভাঙা অংশগুলো জোড়া লাগায়।
যারা কল্পনা করতে পারে, তারা সবসময় একটু আলাদা—কারণ তারা ভিন্নভাবে দেখে, ভিন্নভাবে বাঁচে। কল্পনা শুধু স্বপ্ন না, এটা একটা জাগ্রত শক্তি—যেখানে দুঃখ সম্ভাবনায় বদলে যায়, আর বাস্তবতা নতুন করে গড়ে ওঠে। তাই কল্পনা কর, স্বপ্ন দেখ, নিজেকে হারাতে দে—কল্পনার ভেতরেই তুমি তোমার সত্যিকারের শক্তি, ভবিষ্যৎ আর পথচলার মানে খুঁজে পাবে।”✨💫

15/11/2025

শুভ্রতা,স্নিগ্ধতা,মায়া সব ফুলেই থাকে তাই ফুল সুন্দর! 🌸🤍

23/09/2025

🖤..?

28/06/2025

মানুষের মুখোশ আর শব্দের ক্লান্তি যখন অসহ্য হয়ে ওঠে তখন আমি আশ্রয় খুজি কোলাহলহীন এক জগতে
সেই জগত খুঁজে পাই একটা বইয়ের পাতায় যেখানে শব্দেরা চিৎকার করে না তারা নিঃশব্দে আমার কাছে এসে বসে। পৃথিবীর কোলাহল প্রাপ্তির গ্লানি সম্পর্কের অব্যক্ততা-
সব মুছে যেতে থাকে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে উল্টাতে..
আমি যেন আর আমি থাকি না গল্পের কোনো এক নিঃসঙ্গ চরিত্র হয়ে হারিয়ে যাই প্রতিটি লাইন যেন আমার ভবের অনুবাদ হয়ে প্রতিটি শব্দ হয়ে ওঠে আক্তার ওষুধ যা বলতেও পারি না শুনতেও পাই না।
তা একমাত্র বইয়ের মধ্যে খুজে পাই আমি।
এ পৃথিবীতে আমি থাকি কিনা থাকি কারো কিছু আসে যায় না কিন্তু একটা বই ঠিক অপেক্ষা করে অকৃত্রিম অপ্রত্যাশিত আর নিঃশব্দ ভালবাসায়।

17/06/2025

তোমাকে ভীষণ ভালোবাসি,
আমি চাই তুমি ভালো থাকো।
তোমাকে আমার ঠিক যতটুকু প্রয়োজন, তোমাকে আমি ঠিক যতটুকু চাই, তার চেয়ে বেশি চাই তুমি ভালো থাকো। তুমি ভালো থাকলে আমি তোমায় না পাওয়ার ব্যথাও ভুলে থাকতে পারি। জলভরা চোখেও হাসতে পারে। আমার কাছে ভালোবাসা মানে তোমার ভালো থাকা।

যদি তুমি দূরের কোনো আকাশ হও, অন্য কারো ফুলদানির ফুল, দিনের শেষে রাত্রি এলে যেমন চাঁদ হাসে। যদি তেমন করে তুমিও হাসো,যদি আমায় আর ভালো না বাসো। তবুও আমি চাইবো তুমি ভালো থাকো।আমার কাছে ভালোবাসা মানেই তোমার হাসি। আমার কাছে ভালোবাসা মানেই তোমার ভালো থাকা... 🫶🥺

14/06/2025

আমি নির্বোধ হয়ে তোমার বুকের ডান পাশে
একটা বিছানা চাই,যেখানে পৃথিবীর কোনো
হিসেব থাকবে না, কোন নিয়ম, কোনো দূরত্ব,
কোন অভিমান থাকবে না। রাত হলে তুমি
আমার কোলে মাথা রাখবে, আমি নির্বোধের মতো
তোমার চুলে আঙ্গুল রেখে বলে উঠবো।দুনিয়া বোঝার দরকার নেই, তুমি আমার দুনিয়া। আমি নির্বোধ হবো কারণ ভালোবাসায় বুদ্ধির কোনো দাম নেই। যেখানে শুধু চোখ বলে, মন বোঝে আর নিঃশ্বাস বলে দেয়" তুমি আছো, এইতো যথেষ্ট।
যেখানে আমার কন্ঠের কম্পন তোমার হৃদস্পন্দন ছুঁয়ে যাবে। যেখানে সময়ে থেমে থাকবে শুধু আমাদের দুজনের জন্য। পৃথিবী হাজারটা প্রশ্ন করুক, আমরা নির্বোধের মতো একটা কথাই উত্তর দেব ভালোবাসি '
আমি চাই, রাত হলে তোমার নিঃশ্বাসে শব্দে ঘুমিয়ে পড়তে। ভোর হলে তোমার অস্থির আঙুলে চোখ খুলে দেখতে। 'এইতো, তুমি তো আমার দুনিয়া। আমি নির্বোধ হবো, কারণ নির্বোধরা কারো অপেক্ষা করে যেতে পারে অনন্তকাল। ভালোবাসার এই শহরে, হাজার বুদ্ধিমান প্রেমিকারা ভিড়ে, তুমি শুধু একবার এই নির্বোধটাকে চেনে নাও,
একটা নাম রেখো তোমার বুকের বাম পাশে
প্রিয়তমার ঠিকানা..
আর কাউকে জানার দরকার নেই। "
"আর যদি কোনোদিন না জানিয়ে হারিয়ে যায়।
তুমি বুকের বাম পাশে হাত রাখলে দেখবে, আজও সেখানে প্রিয়তমার ঠিকানা লেখা আছে।
কারণ নির্বোধ প্রেমিকার চলে গেলেও, তাদের ভালোবাসা বুকে ঠিক ওইখানে থেকে যায়.. 🕊️🕊️

04/06/2025

ভাগ্যিস জন্ম একবার...
নাইলে প্রতিবার নতুন করে মরতে হতো.
নতুন বিশ্বাস ভাঙতে হতো,
নতুন নামেই শুনতে হতো" অযোগ্য" বলে।

ভাগ্যিস জন্ম একবার...
কারণ আত্মার এই ক্লান্তি এই বোবা কান্না,
দ্বিতীয় জন্মে আর বইতে পারত না।

ভাগ্যিস জন্ম একবার...
তাই পৃথিবীর মঞ্চে অভিনয়েও একবারই,
ভুল চরিত্রে পড়ে গেলেও
দ্বিতীয় কোন দৃশ্য নেই বদলানোর।

ভাগ্যিস জন্ম একবার...
তাই প্রতিবারের মতো" আমি ঠিক আছি" বলার ভানটা
আর চিরকাল করতে হবে না।

ভাগ্যিস জন্ম একবার...
কারণ জীবন যদি বারবার হতো,
তাহলে তো প্রতিবারই
কারো ছুঁড়ে ফেলা স্মৃতি হয়ে ফিরতে হতো।

04/06/2025

জীবন তীব্র যন্ত্রণা, মৃত্যু কিন্তু মন্দ না...
জীবন যেন অদেখা কাঁটা ,
প্রতিটা হাসির নিচে লুকিয়ে থাকে এক নিঃশব্দ আর্তনাদ।
চোখে জল না থাকলেও ভিতরে বন্যা বয়ে যায় _
প্রতিদিন প্রতিক্ষণ।

মানুষ হেসে চলে,
তবুও ভেতরে জমে থাকে না বলা কথা,
ভাঙা স্বপ্ন অপূর্ন চাওয়া,
আর শেষ না হওয়া অপেক্ষার বোঝা।

তাইতো মৃত্যু ভয়ানক নয়_
মৃত্যু আরাম..
যেখানে কেউ আর প্রশ্ন করে না,
কেউ আর ফেলে আসা ভুল গুনে দেখেনা।

মৃত্যু বোধ হয় জীবনের উল্টো নয়_
বরং একান্ত বিশ্রাম,
চিরকালের নিঃশব্দে হারিয়ে যাওয়ার কবিতা.. 🖤

03/06/2025

মস্তিষ্ক আমার আওতার বাহিরে।
আমি মনে করছি মস্তিষ্ককে আমি আমার মত ব্যবহার করি।
কিন্তু আমি ভুল। মস্তিষ্ক আমাকে তার মত ব্যবহার করে। 😄

Address

Shahzadpur
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aria Naha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category