01/07/2025
"জিয়া পরিবারের একজন বিশ্বস্ত ও আস্থাভাজন ে_এম_সেলিম_রেজা_হাবিব"
মানুষের সুদীর্ঘ জীবনে চলার পথে কাজ, সততা, ত্যাগ ও জীবন নাশের হুমকিকে উপেক্ষা করেই কেবল অর্জন করতে হয় আস্থা ও বিশ্বস্ততা।
ঠিক এমনই একজন নেতা "এ কে এম সেলিম রেজা হাবিব" যিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তার কাজ, সততা, ত্যাগ, এমনকি জীবন নাশের হুমকিকে উপেক্ষা করে অর্জন করেছেন জিয়া পরিবারের আস্থা ও বিশ্বাস।
ওয়ান ইলেভেনে (১/১১) যখন মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকারের শাসন আমলে "গণতন্ত্রের মূর্ত প্রতীক" জিয়া পরিবারকে এই দেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে নির্মম, হীন ও বর্বর অত্যাচার চালিয়েছিলেন, এমনকি তৎকালীন সময়ে যখন অধিকাংশ নেতা-কর্মীকে সংস্কারপন্থী দলে যোগ দিতে বাধ্য করা হয়েছিল, ঠিক তখনও তিনি সকল ভীতির ঊর্ধ্বে থেকে এই জিয়া পরিবারের পাশে ছিলেন অটল ও অবিচল।
তৎকালীন সময় যে কয়জন নারী ও পুরুষ জিয়া পরিবারের পক্ষে বিবৃতি প্রদান করেছিলেন তার মধ্যে #অ্যাডভোকেট_এ_কে_এম_সেলিম_রেজা_হাবিব ছিলেন অন্যতম।
শুধু তাই নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করে বিগত ১৮ টি বছর স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ শাসনামলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে দুর্বিষহ সময় অতিবাহিত করেছেন এই সময়গুলিতেও তিনি দলের প্রতিটি নির্দেশনা রাজপথে থেকে সফলভাবে পালন করেছেন।
কোন লোভ, কোন প্রলোভন তাকে এই জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।
তার প্রতি জিয়া পরিবারের এই আস্থা, এই বিশ্বস্ততার কারণেই ১৯৯৬ সাল থেকে শুরু করে অদ্যাবধি (৭বার) সকল জাতীয় নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন।
অন্যান্য বারের ন্যায় এবারও ৬৯,পাবনা-দুই নির্বাচনী এলাকা থেকে জনাব এ কে এম সেলিম রেজা হাবিব কে একজন প্রতিনিধি হিসেবে মূল্যায়ন করায় "দেশনেত্রী বেগম খালেদা জিয়া" ও তারুণ্যের অহংকার জনাব "তারেক রহমানকে" ৬৯, পাবনা -২ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।
ইনশাআল্লাহ আগামীর জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতা করে, ভোট বিপ্লবের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আগামী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন।
সেই সাথে দলীয় সকল নেতা-কর্মীকে জনসাধারণের কাছে গিয়ে, তাদের বিপদে আপদে পাশে থেকে, তাদের সমর্থন আদায়ের জন্য সকলেরই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।।।
"সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি"
"বাংলাদেশ জিন্দাবাদ"
"দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ"
"তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ"
ে_এম_সেলিম_রেজা_হাবিব।
(সাবেক সংসদ সদস্য পাবনা ২ ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি)