24/11/2025
পটিয়ায় ৪ একর জায়গায় নতুন ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ শুরু
চট্টগ্রামের পটিয়ায় ৪ একর জমির ওপর একটি আধুনিক ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে। পটিয়া জিরি খলিল মীর কলেজ সংলগ্ন বিশাল মাঠে এ প্রকল্পের জন্য জমি চূড়ান্ত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নতুন এ প্রতিষ্ঠানটি চালু হলে পটিয়া ও দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর এলাকায় উচ্চশিক্ষার আরেকটি নতুন সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে।
শিক্ষা–বিস্তারের পাশাপাশি এই প্রকল্প এলাকার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে স্থানীয়রা।
#পটিয়াটিভি #চট্টগ্রাম