Northern Agro Products Limited

Northern Agro Products Limited Northern Agro products, Country wide locally produced pure variety of desi agro products under one roof in exchange of just value for money.

নিজস্ব ফ্যাসিলিটি থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ মানের দেশী কৃষি পণ্য |

🇧🇩 Pesticide Free Best Variety of Mangoes from Exportable Orchards Directly to Consumers.

🇧🇩 And even lots of Spices...

| BSTI | GAP | DAE | GMP | Health Certified |

10/09/2026

জাস্ট ২ দিন আগে প্রসেসড ফুডের হেভিমেটাল টেস্টে (সিরিয়াল নং S23- Horlicks) এ Cr ১৩.৩ গুণ, Ni ৪ গুণ, Cu ৩.১ গুণ, Pb ৫১.৫ গুণ সহনীয় মাত্রার চেয়ে বেশি পাওয়ার কথা বলা হয়েছে। হরলিক্স এর নাম শুনেও কারো কোনো আওয়াজ নেই!!

পেয়ারায় আন্তর্জাতিক সহনীয় মাত্রার চেয়ে লেড ২০গুন, এবং ক্যাডমিয়াম ৩৭গুন বেশি পাওয়া গেছে।বিশ্বাস না হলে সারাদেশ থেকে পেয়ার...
08/09/2026

পেয়ারায় আন্তর্জাতিক সহনীয় মাত্রার চেয়ে লেড ২০গুন, এবং ক্যাডমিয়াম ৩৭গুন বেশি পাওয়া গেছে।

বিশ্বাস না হলে সারাদেশ থেকে পেয়ারার ৫০০ নমুনা সংগ্রহ করে দুটি ল্যাবে পরীক্ষা করতে দিন। সাথে কীটনাশক রেসিডিউ আছে কিনা সেটাও দেখবেন।

** দেশি-বিদেশি সব ফলের হেভিমেটাল, কীটনাশক রেসিডিউ এবং রেডিও এক্টিভ এলিমেন্টস পরীক্ষা করা হোক।

জাতির তো দু:খের শেষ নাই। হ্যাপীনেসের শো-অফ আছে কিন্তু বাস্তবতা ভিন্ন। আসেন ট্রাই করি। ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ও এ...
02/09/2026

জাতির তো দু:খের শেষ নাই। হ্যাপীনেসের শো-অফ আছে কিন্তু বাস্তবতা ভিন্ন। আসেন ট্রাই করি। ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন ও এন্ডোরফিন এই ৪ টা হ্যাপি হরমোনগুলোর কারণেই আমরা খুশি হই, আনন্দে থাকি। আমাদের মন-মেজাজ ভালো থাকে।

তো এই হরমোন গুলো extract করা যাবে যদি এই লিস্ট ফলো করা যায়:

১. ব্যায়াম (৫, ১০, ২০ বা কিছু বেশী মিনিট)
২. যৌনমিলন ( মার্কেটের নয়)
৩. হাসা ( হা হা টাইপ)
৪. নাচা (হাত পা ছোরাছুরি করা যায়)
৫. সৃজনশীল কাজ করা (যেমন আঁকতে না জানলেও)
৬. মশলাদার ও প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়া
৭. ডার্ক চকলেট খাওয়া
৮. টেনশনমুক্ত থাকা ( টেনশন কোন সমাধান দেয় না)
৯. শারীরিক পরিশ্রম করে ঘামা
১০. সফলতা অর্জন ( দিন সপ্তাহ মাস বা বাৎসরিক)
১১. ধ্যান, যোগ, প্রার্থনা
১২. ভ্রমণ (দূরত্ব যা-ই হোক)
১৩. প্রকৃতির সঙ্গে সময় কাটানো
১৪. রোদে সময় কাটানো
১৫. ‘হোয়াইট নয়েজ’ বা প্রাকৃতিক শব্দে কানপাতা (বৃষ্টির শব্দ, পাখির ডাক)
১৬. গান শোনা
১৭. ইতিবাচক কোনো মেসেজ পাওয়া
১৮. প্রেমে পড়া
১৯. ‘গসিপ’ করা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া
২০. ইতিবাচক চিন্তা করা
২১. পোষা প্রাণী পালা
২২. কাউকে জড়িয়ে ধরা
২৩. ক্যাফেইন খাওয়া (চা/কফি)
২৪. ভিটামিন সি ও ডি (প্রাকৃতিক ফলমূল)
২৫. ভালো ঘুম

😋

তেলের ওয়্যারহাউজ যখন ১৩ তলার উপ্রে 😋ঘানি ভাঙা BSTI, GAP, Health সার্টিফাইড দেশীয় সরিষার সবচেয়ে বিশুদ্ধ ভার্জিন তেল।🎯 বিক...
30/08/2026

তেলের ওয়্যারহাউজ যখন ১৩ তলার উপ্রে 😋
ঘানি ভাঙা BSTI, GAP, Health সার্টিফাইড দেশীয় সরিষার সবচেয়ে বিশুদ্ধ ভার্জিন তেল।

🎯 বিক্রয় বিতরন এবং বিপনন (হোম ডেলিভারি সহ) প্লিজ কল +8801718266941

14/06/2026

চাঁপাইনবাবগঞ্জের 'ক্ষিরশেপাতি', 'ল্যাংড়া', 'ব্যানানা', 'গৌরমতি' এবং সাপাহার-নওগাঁর 'আম্রপালি' বাগান থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ২৫/৩০ হাজার কেজি সরবরাহ করা হবে 🇧🇩

আমরা আগামীকাল ১৪/০৬/২০২৬,  চাঁপাইনবাবগঞ্জ রপ্তানিমুখী বাগানের এই সিজনের বিভিন্ন আম, স্থানীয় ভোক্তা পর্যায়ে সরবরাহ শুরু ক...
13/06/2026

আমরা আগামীকাল ১৪/০৬/২০২৬, চাঁপাইনবাবগঞ্জ রপ্তানিমুখী বাগানের এই সিজনের বিভিন্ন আম, স্থানীয় ভোক্তা পর্যায়ে সরবরাহ শুরু করছি ইনশাআল্লাহ।

বাংলাদেশ শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে ২ হাজার কেজি বাংলাদেশি আম কাঠমান্ডুতে অবস্থানরত নেপালের রাষ্ট্রপ...
13/06/2026

বাংলাদেশ শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে ২ হাজার কেজি বাংলাদেশি আম কাঠমান্ডুতে অবস্থানরত নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বাংলাদেশের জনগণের ঘনিষ্ঠ বন্ধু এবং শুভানুধ্যায়ীদের নিকট উপহার হিসেবে পাঠিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ২ টি বাগান থেকে সদ্য সংগ্রহ করা এই আম গুলো জিআই সনদপ্রাপ্ত জনপ্রিয় ‘ক্ষীরশাপাত’ জাতের আম, যা দক্ষিণ এশিয়ার অন্যতম সুস্বাদু আম হিসেবে ব্যাপকভাবে সমাদৃত।

এই উদ্যোগ বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন।

এই সামান্য শুভেচ্ছা উপহার উভয় বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে উষ্ণতা, সদিচ্ছা ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক।

অর্গানিক বলা বিক্রেতার বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না। স্বাস্থ্যের ব্যাপারে নিজেদের সচেতন মনে করা মানুষ গুলো অর্গানিক পণ্যে...
13/06/2026

অর্গানিক বলা বিক্রেতার বিজ্ঞাপনে বিভ্রান্ত হবেন না।

স্বাস্থ্যের ব্যাপারে নিজেদের সচেতন মনে করা মানুষ গুলো অর্গানিক পণ্যের দিকে ঝুকে পড়ছে। দাম বেশী হলেও কিনছেন সেই কথিত অর্গানিক খাদ্য পণ্য। বাজারেও এখন এমন পণ্য বেশ সহজলভ্যও বলা যায়।

তবে লেভেলে অর্গানিক লেখা থাকলেই কি সব পণ্য অর্গানিক? একটি পণ্য অর্গানিক হওয়ার পূর্বশর্তগুলো কি ঠিকমতো মানছে এসব পণ্য? অর্গানিক খাবার কী?

অর্গানিক ফুডের বাংলা জৈব খাদ্য। সাধারণত যেসব খাদ্য উৎপাদনে কোনো ধরণের রাসায়নিক সার, অ্যান্টিবায়োটিক, হরমোন বা কীটনাশক ব্যবহার হয় না তাদের অর্গানিক ফুড বলা হয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এসব পণ্য উৎপন্ন করা হয়।

অর্গানিক পণ্য জেনিটিক্যালি মোডিফাইড অর্গানিজম (জিএমও) নয়। অর্গানিক পণ্যের তালিকায় যেমন তাজা সবজি বা ফল রয়েছে, তেমনি আছে মাংস এবং দুগ্ধজাত পণ্য। ক্র্যাকার, পানীয়, ফাংশনাল ফুড এবং হিমায়িত খাবার।

অর্গানিক হওয়ার পূর্বশর্ত কী?
খাবারের গায়ে অর্গানিক লেখা থাকা মানেই কিন্তু সেগুলো অর্গানিক নয়। দ্য টেলিগ্রাফে ২৩৭টি গবেষণার রিভিউ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে দেখা যায়, বাজারের সব অর্গানিক খাদ্য শতভাগ কেমিক্যালমুক্ত নয়। সাধারণভাবে উৎপন্ন ফল আর সবজির চেয়ে অর্গানিক ফল-সবজিতে মাত্র ৩০ ভাগ কীটনাশক কম পাওয়া গেছে। তার মানে কীটনাশক ব্যবহৃত হয় না এ ধারণা ভুল।

তবে কি শতভাগ অর্গানিক খাদ্যের বিষয়টি কেবলই মিথ? না। একটু কঠিন হলেও অর্গানিক ফুড উৎপন্ন করা সম্ভব।

অর্গানিক হওয়ার মানদণ্ডগুলো পূরণ করলে তাকে অর্গানিক ফুড বলতে পারেন। বাংলাদেশ অর্গানিক প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের বলছে, জৈব প্রক্রিয়ায় চাষের জন্য প্রধানত পাঁচটি মানদণ্ড মানা জরুরি যদিও বৈশ্বিক মানদণ্ড এর তুলনায় যথেষ্ট নয়।

১। কমপক্ষে ৫ বছর জমি রাসায়নিকমুক্ত থাকতে হবে।
২। আশেপাশের ১০+ মিটার জমি রাসায়নিকমুক্ত হতে হবে।
৩। সার ব্যবহার করা হলে তা হতে হবে পরিবেশবান্ধব।
৪। সেচ পদ্ধতি নিরাপদ হতে হবে।
৫। বীজও হতে হবে অর্গানিক।

চাষাবাদে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহৃত হয়নি মানেই পণ্যটি অর্গানিক। চাষাবাদে রাসায়নিক সার অথবা কীটনাশক ব্যবহৃত হয়নি- কেবল এই দিকটিই একটি কৃষিপণ্যের অর্গানিক হওয়ার জন্য যথেষ্ট নয়।

কোনো বিল বা ওয়াটারবডি তে প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করা হয়। কিন্তু এর পাশে থাকা শস্যখেতে রাসায়নিক সার ব্যবহার করা হয়। আর বৃষ্টিতে সেই সার এসে মেশে বিলে। তাহলে কিন্তু এই মাছকে অর্গানিক বলা যাবে না।

আসল অর্গানিক খাবার চেনা যাবে কীভাবে?

বাজার থেকে কোনো অর্গানিক ফুড কেনার আগে তা সরকারের ন্যাশনাল প্রোগ্রাম ফর অরগানিক প্রোডাকশন (NPOP) এর স্বীকৃত কোনো সংস্থার দ্বারা পরীক্ষা করার পর প্রশংসাপত্র সার্টিফিকেট পেয়েছে কি না তা দেখতে হবে। যদি পণ্যটি এই সার্টিফিকেট পেয়ে থাকে তবে লেভেলে ইউএসডিএ অর্গানিক (USDA organic) লোগো থাকবে। কিংবা যে সংস্থা সার্টিফিকেট দিয়েছে তার লোগো থাকবে। খাঁটি অর্গানিক পণ্যের ইইউ এবং জ্যাস সনদ থাকবে।

অর্গানিক ফুড বা পণ্য কেনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখলে সহজেই খাঁটি পণ্য কিনতে পারবেন 🇧🇩

13/06/2026

ইদানীং কৃষিতে বিশেষায়িত জ্ঞান না থাকার পরও কৃষি বিষয়ক পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। অর্গানিক এবং ক্যামিকেলমুক্ত শব্দগুলো ব্যবহার করছেন ব্যবসায়িকভাবে। অথচ অর্গানিক পণ্য লিখতে হলে সার্টিফাইড হতে হয় এবং এই চর্চাটা বেশ জটিল। আজকে এক লোককে দেখলাম ব্যাগিং আমকে ক্যামিক্যাল টিটেড বলছে, অথচ ব্যাগিং করার ৪৫ দিন পর্যন্ত কোন ক্যামিকেলই দেয়া হয় না।

কিছু দিন আগে সরকারি একটি সংস্থা প্রাণীজ ফরমালিন মাপার মেশিন দিয়ে ফরমালিন পরীক্ষা করে মনকে মন আম নষ্ট করেছে পরে প্রমাণ হলো তাদের পরীক্ষা পদ্ধতি ভুল। বছর খানেক আগে ইউটিউবারদের কারণে ড্রাগন ফলচাষী পথে বসার যোগার হয়েছিল।

আগে সাইন্স জানুন, তারপর ফতোয়া দেন।

আমরা সবসময়ই বলি সার এবং কীটনাশকের জুডিশিয়াল ব্যবহারের কথা। আর যততত্র পিজিআর ব্যবহার না করার কথা। নিজের ফল ব্যবসা প্রসারের জন্য ঢালাওভাবে অন্যের বদলাম না করি। আর একটা কথা জেনে নিন যারা অর্গানিক পণ্য বিক্রয় করেন তাদেরকে জিজ্ঞেস করবেন তারা অর্গানিক সার্টিফাইড কিনা। শুধুমাত্র অল্পকিছু জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করলেই তা অর্গানিক হয় না।

সবাইকে ধন্যবাদ।

🤿 লেখক : মোহাম্মদ আরিফুর রহমান ,
প্রজেক্ট ডিরেক্টর ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Address

Colony Bazar & South Chalkfarid
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Northern Agro Products Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category