Rony vlogs

Rony vlogs তুমি না থেকেও থাকলা মনে, মস্তিষ্কে�

17/04/2026

স্মৃতি হয়েই থাকো পাখি।
সাথি হওয়ার দরকার নেই।
আমি শ্রেষ্ঠ প্রতারক🔥

15/03/2026
16/11/2025

কারোর সাথেই আমার স্বার্থের সম্পর্ক নেই।
অনেকের সাথে আমি নিজে থেকেই যোগাযোগ রাখিনি।আবার অনেকে আমার সাথেও রাখে না।
এই রাখা না রাখা নিয়ে আমার কোন অভিযোগ নেই।কারণ কারো সাথে চাওয়া পাওয়ার স্বার্থ নাই।
বলতে পারেন এভাবে আমাদের অনেকের সাথে শেষ কথা,শেষ দেখা,শেষ পথচলা,শেষ দেখা হয়ে গেছে ❤️

12/10/2025

এখন আর জীবনের কোনো প্ল্যান নেই,
বেচেঁ আছি এটাই সফলতা!
জীবন যাচ্ছে জীবনের মতো, আমি শুধু উপভোগ করতেছি।

10/10/2025

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।"এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই।"

09/10/2025

তোমাকে পারফেক্ট হতে হবে না… নিখুঁত হওয়ার চেষ্টা করতেও হবে না। আমি তোমাকে তোমার মতো করেই চাই। তোমার ভেতরে যেসব ত্রুটি আছে, যেসব খুঁত আছে, আমি চাই সেগুলোও আমার হোক। কারণ ভালোবাসা কখনো নিখুঁত কাউকে খোঁজে না, ভালোবাসা খোঁজে সেই মানুষটাকে, যে নিজের অসম্পূর্ণতাতেও সবচেয়ে আপন হয়ে ওঠে।
আমার কাছে তুমি কখনোই অন্য কারো সাথে তুলনীয় নও। আমি চাই না তোমাকে কারো সাথে মেলাতে, কিংবা প্রমাণ করতে যে তুমি কতটা ভালো। তুমি যেমন, তোমাকে সেভাবেই চাই। হয়তো তোমার রাগ থাকবে, হয়তো মাঝে মাঝে চুপচাপ হয়ে যাবে, হয়তো এমন কিছু ভুলও করবে যা আমাকে কষ্ট দেবে—কিন্তু বিশ্বাস করো, আমি সেসব সামলাতে প্রস্তুত। শুধু চাই, আমিও যখন ভুল করব, তখন আমাকে ফেলে যেও না। অন্যদের মতো মুখ ফিরিয়ে নিও না।
আমার ভুলগুলো যদি তোমার চোখে ধরা পড়ে, সেগুলো শুধরে দিও, আমাকে বোঝাও, কিন্তু ছেড়ে যেও না। ভুল করলেই মানুষকে হারিয়ে ফেলতে হয়, এটা আমি বিশ্বাস করি না। বরং সেই ভুলগুলো ঠিক করার মধ্যেই তো সম্পর্কের সৌন্দর্য। আমি চাই না আমার দুর্বলতার জন্য তোমাকে হারাতে। আমি চাই তুমি পাশে থেকে আমার দুর্বলতাকে শক্তি বানাও।
হয়তো আমি কখনো তোমাকে বিরক্ত করব, হয়তো অতিরিক্ত ভালোবাসায় শ্বাসরুদ্ধ করে দেব, হয়তো ওভাররিঅ্যাক্ট করব—কিন্তু মনে রেখো, সবই করি তোমাকে হারানোর ভয় থেকে। আমি নিখুঁত না, কিন্তু তোমার জন্য প্রতিদিন একটু একটু করে ভালো হতে চাই।
আমার সব চাওয়া একটাই—তুমি থেকো। ভালো দিনে যেমন, তেমনি খারাপ দিনেও। হাসির সময় যেমন, তেমনি কান্নার সময়েও। যখন আমি ভেঙে পড়ব, তখন তোমার একটুখানি সাহসই আমার জন্য পুরো পৃথিবীর সমান হবে। আর যখন আমি হেসে উঠব, তখন সেই হাসিটাও তুমি ভাগ করে নিও।
আমার কাছে ভালোবাসা মানে হলো নিখুঁত মানুষ খুঁজে পাওয়া নয়, বরং যাকে পেয়েছি তাকে নিয়েই নিজের পৃথিবী গড়ে তোলা। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ—আমাকে নিখুঁত হওয়ার চাপ দিও না, শুধু আমার ভুলগুলো সংশোধন করতে সাহায্য করো। আর আমিও প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার প্রতিটি অপূর্ণতাকে আমি আপন করে নেবো।
তুমি যদি থেকে যাও, তবে এই জীবন যত কঠিন হোক না কেন, আমি সামলে নিতে পারব। ❤

19/08/2025

তুমি ভাবলে নতুন পেয়ে তোমাকে ভুলে গেলাম। আরে না রে.....🤗
যাই হোক তোমাকে আর বলবো না 😁

19/08/2025

আল্লাহ বলেন:

অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি, আমি তোমাকে হতাশ করবো না।🤍

17/08/2025

তুমিই আমার চাঁদ
আর আকাশে যেটা দেখা যায় সেটা কুমড়ো 🎃

10/08/2025

কিছু বিষয় আপনি মেনে নিন। মেনে নিয়ে পথ চলুন।
এই যেমন ধরেন-
১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
- চুপ হয়ে যান।

২.কেউ যন্ত্রণা দিচ্ছে?
- চুপ হয়ে যান।

৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
- চুপ হয়ে যান।

৪.কোন মানুষ অনেক অপমান করছে?
- চুপ হয়ে যান।

৫.কেউ ঠকিয়ে গেছে?
- চুপ হয়ে যান।

৬.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
- চুপ হয়ে যান।

এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃ'ত হয়ে যান তাদের কাছে।

প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।

আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

07/08/2025

পড়ে গেলে নিজেই উঠতে শিখো, কারণ তুমি টাকা নও যে, লোকে তোমাকে উঠাবে!

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Rony vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share