FarmX

FarmX Farming Expert

বাগানে শরতের আকাশ। ❤️❤️❤️
10/05/2026

বাগানে শরতের আকাশ। ❤️❤️❤️

বাগান মানে শুধু গাছ লাগানো না। বাগান মানে সার এর সিন্ডিকেটের সাথে পাল্লা দিয়ে সার যোগাড় করা, পানির সংকটে ডিপ ড্রাইভারকে ...
08/05/2026

বাগান মানে শুধু গাছ লাগানো না। বাগান মানে সার এর সিন্ডিকেটের সাথে পাল্লা দিয়ে সার যোগাড় করা, পানির সংকটে ডিপ ড্রাইভারকে ম্যানেজ করে পানি নেয়া, লেবার সংকটে লেবার এর হাত পা ধরে লেবার ম্যানেজ করা।

বাগান মানে গাছের রোগ বালাই চেহারা কন্ডিশন দেখে এবং ওয়েদার বুঝে গাছের কীটনাশক, ছত্রাক নাশক, খাদ্য উপাদান এর ডিসিশন নেয়া এবং সময় মত স্প্রে করানো। বাগান মানে বাগানের মাটি বোঝা।

বাগান মানে গরু, ছাগল ও মানুষের উতপাত ও চোর ঠেকানো। বাগান মানে মার্কেট বোঝা, সঠিক সময়ে গাছের ফল হার্ভেস্ট করা প্যাকেজিং করা, সেটা পাইকার এর কাছে পাঠানো। বাগান মানে পাইকার দের ছেচড়ামির সাথে যুদ্ধ করে তাদের কাছ থেকে টাকা তোলা।

বাগান মানে খরার সাথে, বৃষ্টির সাথে, পোকার সাথে, রোগ বালাই এর সাথে যুদ্ধ করা। বাগান মানে প্রচন্ড রোদে নিজের মুখ আর হাতের চামড়া পুড়িয়ে কালো করা। বাগান মানে এক শ্রেণীর লোকের সাথে ঝগড়া ঝাটি করা, তাদের ম্যানেজ করা, কাওকে ভয় দেখানো, কাওকে মাথায় হাত বুলানো। বাগান মানে মার্কেটের কম দামের সাথে যুদ্ধ করা।

বাগান মানে বছরের পর বছর লস হলেও ধৈর্য্য ধরে লেগে থাকা এই আশায় যে ইন শা আল্লাহ সামনের বছরে লাভ হবে। বাগান মানে মানুষের এবং পরিবারের কটু কথা শোনা। অপমান সহ্য করা। অনেক কথা শুনেও কানে না নেয়া।

বাগান মানে শুধু গাছ লাগানো না।

08/05/2026

পেয়ারা বাগান

07/05/2026

পেয়ারা হার্ভেস্ট

06/05/2026

পেয়ারা বাগান

05/05/2026

বিশাল বড় মিষ্টিকুমড়া

05/05/2026

কৃষক সিজনের পর সিজন লস করেও কৃষি পেশা ধরে রেখেছে এই আশায় যে, এর পরের সিজনে লাভ হবে। এটাই এগ্রিকালচার।

04/05/2026

পেয়ারা বাগানে যেভাবে সার দেই।

04/05/2026

সার এর দোকানে সার নেই, কিন্তু দোকানের পেছনে বস্তা প্রতি ৪০০-৫০০ টাকা বেশি দিলে সারের অভাব নেই।
এভাবেই চলছে এগ্রিকালচার। 🤠

03/05/2026

যেভাবে পেয়ারা হার্ভেস্ট করা হয়।

03/05/2026

আপনারা অনেকেই বাগান করতে চান, এগ্রিকালচার এ কিছু করতে চান। কিন্তু ভাই এই পথ সহজ নয়। এখানে প্রচুর চড়াই উতরাই এর মধ্যে দিয়ে যেতে হয়।

এখানে ঝড় আছে, বৃষ্টি-বন্যা আছে, রোদ আছে, ক্ষরা আছে, হাজারো পোকা মাকড়, রোগ বালাই আছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে না পারলে, আপনার একটা ভুল পদক্ষেপই আপনার বাগান শেষ করে দেবার জন্য যথেষ্ট।

এর সাথে আছে, লেবার, সার, কীটনাষক এর অস্বাভাবিক দাম বৃদ্ধি। এইকই ভাবে ফল ফসলের পাইকারী দাম এর নিন্মগতি।

আপনার পর্যাপ্ত ব্যাকআপ না থাকলে কোন কারনে একবার লস করলেই আপনার বাগান শেষ হয়ে যাবে, আপনিও শেষ। তাই এখানে পর্যাপ্ত ব্যাকআপ, ধৈর্য্য, লেগে থাকার মন মানষিকতা, এবং দীর্ঘ্য সময় লসের মধ্যে দিয়ে যাওয়া এবং সার্ভাইভাল মোড এ বাগান চালিয়ে যাওয়ার মন মানষিকতা না থাকলে এখানে আপনি এবং আপনার বাগান টিকে থাকা এক প্রকার অসম্ভব ই বলা চলে।

তাই, যারাই এগ্রিকালচার বিজনেস এ আসতে চান, তারা অভিজ্ঞ অন্তত ৩ জনের সাথে ডিটেইল পরামর্শ করে, একেবারে ছোট্ট করে শুরু করতে পারেন যাতে আপনি একটি টেস্ট রান করতে পারেন এবং বুঝতে পারেন যে বাগান আপনার জন্য কি না।

ধন্যবাদ।

Address

Damkura
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when FarmX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FarmX:

Share