04/02/2024
শিরোনাম -- নিঃসঙ্গ উদাস মন }
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
লেখক বিরহ কবি-এনতাজ আলী
তারিখ -০৫/০২/২০২৪ইং
>>>>>>>>>>>>>>>
আমার না পাওয়া স্বপ্ন গুলো সযত্নে লুকিয়ে রাখি
আমার যতো কষ্ট দুঃখ মনে হৃদয়ে যত্ন করে মাখি,
আঘাত করলে সহ্য করার ক্ষমতা মনে নিয়ে থাকি
সব সময়ই কি সব আশাতে জীবনে নেই কনো সাথী।
মাঝে মাঝে না পাওয়ার মাঝেও থাকে প্রাপ্তির আনন্দ
ইচ্ছে করে না জীবন যুদ্ধে সময় নষ্টে হয় বড় মন্দ,
জীবন বদলে যায় সম্পর্কের সাথে খুশিতে মন ছন্দ
সার্থের লোভে পড়ে আপনজন হয়ে যায় অন্ধ।
বদলে যায় সময় বদলে যায় দিন বদলে যায় কতো মাস তোমায় নিয়ে ভাবতে ভাবতে জীবন করেছি মোর ক্রাশ,
একটা ঘর গড়তে চেয়েছিলাম সেই ঘরে থাকবে তুমি থাকবো সারাজীবন এক হয়ে কত ভেবেছিলাম আমি।
আকাশ খোলা থাকবে জানালা থাকবে সূর্যের আলো
গাছের ঝরা পাতার ফাঁকে জীবনটা করে গেলে কালো,
ভেবেছিলাম তোমার ঘুম ভাঙ্গাবে সূর্য সকালের আলো
ভাবনা ছিলো বড় ভুল বুঝিনি করবে জীবন এলোমেলো
ভালবাসার উষ্ণতা দিয়ে এখন আমার সঙ্গী আকাশ রাতের দ্রুব তারা বৃষ্টি আর দ্বিগন্তের খোলা বাতাস,
ভালো আছি তোমায় ছাড়া নিঃসঙ্গ সময় মন বড় উদাস মনে দেখি জোছনা তোমায় ভেবে মিছে জীবন শেষ।
মাথা নিচু করার জন্য আছে মোর খাঁটি মাটি
সবকিছু হারিয়ে ফেলেছি হয়েছি আমি খাঁটি,
জীবন যুদ্ধে নই পরাজয় আর কিছু হারাবার নেই ভয়
তোমায় নিয়ে ভেবে আর করবো না এজীবন সুখময়।।।