আরএমএল অয়েল এ্যান্ড ফুড প্রোডাক্টস

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • আরএমএল অয়েল এ্যান্ড ফুড প্রোডাক্টস

আরএমএল অয়েল এ্যান্ড ফুড প্রোডাক্টস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আরএমএল অয়েল এ্যান্ড ফুড প্রোডাক্টস, Grocers, Hat Gangopara Bazar,Bagmara, Rajshahi.

আরএমএল অয়েল এ্যান্ড ফুড প্রোডাক্টস সর্বদাই উন্নতমানের দেশি সরিষার দানা অটোমেটিক মেশিনের মাধ্যমে তেল উৎপাদন করে মাইক্রো ফিল্টার পদ্ধতিতে ফিল্টার করে স্বাস্থ্যসম্মত উপায়ে প্যাকেটজাত করে বাজারজাত করে যা বিএসটিআই অনুমোদিত ও জেলা সিভিল সার্জন কর্তৃক স্বীকৃত।

01/07/2026
ভারতে কিন্তু একটা বিশাল ঘটনা ঘটে গেছে!আয়ুষ মালিক ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার একজন ব্যবসায়ী পরিবারের আদুরে সন্তান...
10/06/2026

ভারতে কিন্তু একটা বিশাল ঘটনা ঘটে গেছে!

আয়ুষ মালিক ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার একজন ব্যবসায়ী পরিবারের আদুরে সন্তান। বাপ দাদারা বনেদি ব্যবসায়ী। ফার্মাসিউটিক্যালস ব্যবসায়ের বিস্তর সম্পদ গড়েছেন। ধর্মে হিন্দু। ছোট বেলা থেকেই আয়ুষ কঠিন অনুশাসনে বড় হয়েছেন। বাড়িতে নিয়মিত সন্ধ্যা বন্দনা, গায়ত্রী মন্ত্র, সূর্য প্রণাম, গণেশ স্তোত্র, লক্ষ্মী প্রার্থনা, শিব প্রার্থনা, আরতি হয়। এসব দেখতে দেখতে তার শৈশব কেটেছে। ঠাকুরমা-ঠাকুরদার দেখাদেখি আয়ুষ ছোটকাল থেকেই দেব-দেবীদের প্রতি সীমাহীন অনুরক্ত ছিল। দেবরায মালিক এবং কঙ্কনা মালিকের একমাত্র পুত্র আয়ূষ ছোটবেলা থেকেই মেধাবী। পাঠ মনোযোগী। দুই বোন আর আয়ুষ দেবরায দম্পতির পুরো পৃথিবী।

আয়ুষের বয়েস বাড়ে সাথে পাল্লা দিয়ে বাড়ে ধর্মে অনুরক্ততা। দেব-দেবী নিয়ে বিস্তর প্রশ্ন। রেওয়াজ রীতি নিয়ে মৌলিক জিজ্ঞাসা। কে শুরু করেছে,কিভাবে শুরু। পরম্পরা কী৷ ধর্মগ্রন্থের শুদ্ধতা কী। প্রশ্নবাণে জর্জরিত ঠাকুরদা। ঘাট মানলেন। পাঠালেন গুরুর কাছে। ধর্মবেত্তার দরবারে। মন্দিরের পুরোহিতের কাছে। গয়াকাশীর সন্যাসীর আখড়ায়। দিল্লির ব্রাহ্মণপাড়ায়। কেউই দফারফা করতে পারে না। উত্তর শুনে দিল সন্তুষ্ট না। যা খুঁজে ফিরছেন তা পাচ্ছেন না।

বছর দুয়েক মন্দিরের অলিগলি, ঘুপচি গলি, তস্য গলি ঘুরে বাসায় থিতু হলেন। অদম্য স্পৃহা আর তৃষ্ণা নিয়ে শুরু করলেন কম্পারিটিভ রিলিজিয়ন স্টাডি।

জট খুলতে শুরু হলো ধীরে ধীরে। এক ঐশী সালমান ফারসায়ীয় দ্যুতি চোখের সামনে হাতছানি দিচ্ছে। রিসালাতের কোমল স্পর্শ কাছাকাছি হতে লাগলো। কুরআনের হৃদয় শীতল করা সুর মন্দিরের অপ/বিত্র মন্ত্রকে ধুয়ে মুছে সাফ করে দিলো।
উদ্ভাসিত হলো এক ঐশী অধ্যায়। এটাই কী খুঁজে ফিরছিলেন?

কোনো এক পবিত্র রজনীর শেষাংশে পুরো সত্তা বিলীন করে লুটিয়ে পড়ে সাক্ষ্য দিলো- ❝আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ❞

দিন যায়, সময় যায় আয়ুশ ক্রমেই 'মোহাম্মদ আলী' হয়ে উঠছেন। বিজেপি আরএসএস ইস্কনিদের যেখানে চেষ্টা ইসলামের মূলোৎপাটন করে ফেলবে, কোরবানি বন্ধ, নামাজ পড়ার জন্য রাস্তা ব্যবহার নিষিদ্ধ। একেক করে মসজিদ বন্ধ করছে। রাতের আধারে ২০০ বছরের মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে সেখানে এই অঘটন কোনোভাবেই মেনে নেওয়ার মতো না।

মিডিয়া কভারেজ পেলো, লাভ জিহাদের ট্যাগ দিলো, সম্পত্তিচ্যুত করার হুমকি দেওয়া হলো, ত্যাজ্য করার ইমোশনাল ব্ল্যাকমেইল করা হলো, ঘর ওয়াপস এর জন্য হুমকি দেওয়া হলো।
আয়ুষ মালিকের ঈমান গরুখাওয়া মুসলমানদের মতো নয়। বাপের বদৌলতে জন্ম পরম্পরায় মুসলমান নয়। আয়ুষ মালিকের ঈমান সীসাঢালা প্রাচীরের ন্যায় ঈমান। যার গভীরতা আসমান জমিন দূরত্বের শক্ত ভীতের উপর প্রতিষ্ঠিত। আয়ুষ তার রবের ভালোবাসায় রবের সাথে মিশে গেছে। রাসূলের অনুসরণে কুরবান হতে প্রস্তুত সে।

আয়ুষ মালিক বলেছেন, আমার জীবন থাকতে আমি ইসলাম ছাড়বো না। আমাকে সম্পদ ছাড়া করলেও আমি ইসলাম ছাড়বো না। আমি রাস্তার ফকিরের জীবন বেছে নিতে প্রস্তুত শিরকের আহবানে কোটি টাকার সম্পত্তির মালিক হতে চাই না। ত্যাজ্য করার হুমকিতে আমি আল্লাহ আর রাসূলকে ছাড়তে পারব না।
আল্লাহই আমার জন্য যথেষ্ট।

ইয়া আল্লাহ আপনি মোহাম্মদ আলীর জন্য যথেষ্ট হয়ে যান।

আমীন।

দুইজন এসআর অর্ডার কাটার ফাকে একটু অলস টাইম পার করার চেষ্টায়।শিমলা বাজার,বাগমারা,রাজশাহী।
06/06/2026

দুইজন এসআর অর্ডার কাটার ফাকে একটু অলস টাইম পার করার চেষ্টায়।
শিমলা বাজার,বাগমারা,রাজশাহী।

05/06/2026

আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে বলেন "আল্লাহু আকবার"...তখন আল্লাহ ঠিক কোথায় থাকেন?

এই প্রশ্নটা হয়তো কখনো মাথায় আসেনি।
অথবা এসেছে; কিন্তু উত্তর খোঁজার সাহস হয়নি।

কিন্তু চৌদ্দশত বছর আগে, এক সাহাবী এই প্রশ্নের উত্তর জেনেছিলেন। এবং সেই উত্তর শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

আজ সেই ঘটনাটি শেয়ার করবো।

একটি রাতের ঘটনা, মদিনার অলিতে গলিতে মদিনার রাত। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে পথঘাট।

মসজিদে নববীতে তখনো প্রদীপ জ্বলছে।
রাসূলুল্লাহ ﷺ তাঁর সাহাবীদের নিয়ে বসে আছেন।

সেদিন হযরত আবু যর গিফারী (রা.) রাসূলের ﷺ কাছে এসে বসলেন।

মনের ভেতর একটা প্রশ্ন অনেকদিন ধরে ঘুরছে।
লজ্জায় জিজ্ঞেস করতে পারছেন না। কিন্তু আজ আর থাকা গেল না।

আস্তে আস্তে বললেন,
"ইয়া রাসূলাল্লাহ... নামাজে যখন আমি দাঁড়াই... আল্লাহ তখন কোথায় থাকেন?"

মসজিদে একটু নীরবতা নামল। রাসূলুল্লাহ ﷺ তাঁর দিকে তাকালেন। সেই চোখে ছিল অসীম মায়া।

তারপর ধীরে ধীরে বললেন,
"আল্লাহ তা'আলা বান্দার দিকে মুখ করে থাকেন যতক্ষণ সে নামাজে থাকে এবং অন্যদিকে মনোযোগ না দেয়।"
(সুনানে নাসাঈ, হাদিস: ১১৯৫)

আবু যর (রা.) কথাটা শুনলেন।
এক সেকেন্ড।
দুই সেকেন্ড।
তারপর হঠাৎ
তাঁর চোখে পানি
পা কাঁপতে শুরু করল।
বুকের ভেতর কী যেন ভেঙে চুরমার হয়ে গেল।

আল্লাহ... নামাজে... আমার দিকে মুখ করে থাকেন?

সেই মহান মণিব, যিনি সমগ্র সৃষ্টিজগতের মালিক;
যাঁর একটি "কুন" বলায় পৃথিবী, গ্রহ-নক্ষত্র সহ সকল কিছু সৃষ্টি হয়েছে তিনি... আমার মতো একজন সামান্য বান্দার দিকে মুখ করে থাকেন?

এবং আমি... নামাজে দাঁড়িয়ে এদিক-ওদিক তাকাই?
মাথায় সংসারের চিন্তা ঘোরে? ব্যবসায়ের হিসাব করি?

এই ভাবনা এসে আঘাত করল বুকের মাঝখানে।
আর সেই আঘাত সহ্য করতে পারলেন না আবু যর (রা.)। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন।

আল্লাহ কি সত্যিই এতটাই কাছে থাকেন? এটা কি শুধু একটা গল্প? না।

কুরআনে আল্লাহ নিজেই বলেছেন,
"আমি তোমার শাহরগ (গলার শিরা) থেকেও বেশি কাছে।"
(সূরা ক্বাফ: ১৬)

আরেক হাদিসে আছে, "বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি তার সামনে থাকি। সে যদি ডানে তাকায়, আমিও তার ডানে। বামে তাকালে আমিও বামে। সরাসরি সামনে তাকালে আমি তার সামনে।"
(মুসনাদে আহমাদ)

একটু থামুন।

এই কথাটা আবার পড়ুন।
আল্লাহ আপনার সামনে থাকেন, নামাজে।
তিনি আপনার দিকে তাকিয়ে আছেন।
আপনার ঠোঁটের নড়াচড়া দেখছেন।
আপনার চোখের পানি দেখছেন।
আপনার বুকের কান্না শুনছেন।

আমরা কি জানি, নামাজে কাকে পাচ্ছি?

আবু হুরায়রা (রা.) বলেন,
রাসূলুল্লাহ ﷺ একদিন বললেন,
"তোমরা কি জানো, নামাজে বান্দা কার সাথে কথা বলে?"

সাহাবীরা চুপ।
রাসূল ﷺ বললেন,
"সে তার রবের সাথে কথা বলে। তাই সে যেন ভালো করে ভাবে সে কীভাবে কথা বলছে।"
(মুস্তাদরাকে হাকিম)

ভাবুন একবার।

দুনিয়ার কোনো বড় নেতার সাথে দেখা হলে আমরা কতটা প্রস্তুতি নিই!
পোশাক ঠিক করি।
কথা গুছিয়ে নিই।
উনার কথায় মনোযোগ দিই।

কিন্তু....
আল্লাহর সাথে কথা বলার সময়, মন থাকে বাজারে আর নামাজের পর ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের হিসাবে।

আবু যর (রা.) অজ্ঞান হননি ভয়ে।
তিনি অজ্ঞান হয়েছিলেন লজ্জায়।
সারাজীবন নামাজ পড়েছেন।
কিন্তু কখনো ভাবেননি
এই নামাজে আল্লাহ নিজে সামনে দাঁড়িয়ে থাকেন।

এই ব্যাপারটি ভাবতেই তাঁর হৃদয় আর নিতে পারেনি।

আর আমরা?

আমরা প্রতিদিন পাঁচবার এই সুযোগ পাচ্ছি।
প্রতিদিন আল্লাহ আমাদের দিকে মুখ করে অপেক্ষা করছেন।

এবং আমরা মোবাইল রেখে উঠি।
কোনরকম নামাজ শেষ করে উঠে যাই।
পুরো নামাজে মনোযোগ থাকে কার ব্যাপারে কি প্ল্যান, নিজের ব্যবসার হিসাব আর অফিসের মাসিক মিটিং-এ কি হবে!

শেষ কথা, আজকে থেকে নামাজটা একটু আলাদা হোক। আজ যখন নামাজে দাঁড়াবেন, একটু থামুন।
চোখ বন্ধ করুন।

মনে করুন, মহা মুনিব আল্লাহ এখন আপনার সামনে।
তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। তিনি সব শুনছেন।

শুধু এটুকু মনে রাখুন। দেখবেন আপনার চোখও ভিজে আসবে।
হয়তো আবু যর (রা.)-এর মতো না, কিন্তু বুকের ভেতর কিছু একটা নড়ে উঠবে।
সেটাই ঈমান। সেটাই নামাজের প্রাণ।

"যে ব্যক্তি এমনভাবে নামাজ পড়ে যেন সে আল্লাহকে দেখছে এটাই হলো ইহসান।"
(সহিহ মুসলিম; হাদিসে জিবরাঈল)

এই লেখাগুলো আপনি পড়ুন, আপনার স্ত্রী-সন্তান কিংবা ভাই-বোন অথবা বন্ধুকে পড়ে শুনান, হয়তো আজ থেকে আপনার নামাজ দীর্ঘ হবে, সিজদাহ্ যতো চাওয়া সব কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।

05/06/2026

Address

Hat Gangopara Bazar,Bagmara
Rajshahi
6250

Alerts

Be the first to know and let us send you an email when আরএমএল অয়েল এ্যান্ড ফুড প্রোডাক্টস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category