27/07/2026
সময় ভোর ৫.৩৬ দিনটা সোমবার সকাল বেলা ঘুম থেকে উঠলাম বিলে যাবো সেজন্য আমাদের বিলে আমাদের পেয়ারা বাগান আছে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পিয়ারা ভাঙতে/হারভেস্ট করতে হয় ।
কাঁচা মালের বাজার জাতের বিষয়টা এমন আপনি যত সকালে বা ভরে আপনার ফসল বাজার জাতের করতে পারবেন সেইদিন আপনি আপনার ফসলের সবচেয়ে ভালো দামটা পাবেন ।
আমাদের বাজার থেকে ফসলগুলো মূলত শহরের দিকে যায় । শহরে তো ফসল উৎপাদন হয়না আমাদের বাজার যেমন নওহাটা বাজারের মতো একটু গ্রাম অঞ্চলের বাজার গুলো থেকে এই পণ্য গুলো শহরের সবজি বাজারে চলে যায় ।