Hater Choaa

Hater Choaa আপনার স্বাস্থ্য সেবায় আমি নিয়ে এসেছি ১০০% খাঁটি পণ্য সেবা আপনার হাতের দোরগোড়ায় "হাতের ছোঁয়া"

"ওসমান হাদি" এক প্রতিবাদী কণ্ঠের নাম।"ওসমান হাদি" বাংলার এক বীর সিংহ পুরুষের নাম। যার আওয়াজ কে ভয় পেয়ে দমিয়ে দেওয়ার...
18/12/2025

"ওসমান হাদি" এক প্রতিবাদী কণ্ঠের নাম।
"ওসমান হাদি" বাংলার এক বীর সিংহ পুরুষের নাম। যার আওয়াজ কে ভয় পেয়ে দমিয়ে দেওয়ার জন্য চোরের মত পিছন থেকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করেছে ওরা।

"ওসমান হাদি" যদি সিঙ্গাপুর থেকে আর ফিরে না আসে, তাহলে সে এক ইতিহাস হয়ে থাকবে যে, কা-পুরুষের মত নয় বরং বীর-পুরুষের মতো রাজপথে লড়াই করে, বজ্র কন্ঠে দেশের শত্রুদের বিরুদ্ধে আওয়াজ তুলে শহীদ হয়েছে আমাদের এক,
"ওসমান হাদি"। ✊
আর যদি সে বেঁচে ফিরে আসে তাহলে তার শত্রু এবং বাংলার শত্রুরা দেখবে আগের চেয়েও ভয়ঙ্কর, শক্তিশালী রূপে শত্রুদের বুকে কাপন ধরানো নতুন এক "ওসমান হাদি" কে ইনশাল্লাহ। ✊

কাপুরুষদের মতো লুকিয়ে ১০০ বছর বেঁচে থাকার চেয়ে বীরের মতো লড়াই করে ১ দিন বেঁচে থাকা অনেক বেশি সন্মানের।
"ওসমান হাদি" তারই এক জীবিত উদাহরণ।✊

"ওসমান হাদি" যে সাহসিকতা দেখিয়ে গেছে, তার এই সাহসিকতার জন্য তাকে যদি সাড়ে ১৪০০'শ বছর আগে আমাদের ইসলামের বীর সিংহ পুরুষ, হজরত ওমর (রা.) বা ওসমান (রা.) -এর মতো সাহসিকতার সাথে তুলনা করি তাহলে হয়তো খুব বেশি ভুল হবে না।

বাংলার আপামর জনসাধারণের হকের কথা বলতে গিয়ে, অধিকার আদায়ের কথা বলতে গিয়ে যদি এভাবে একজন ভালো মানুষকে হত্যা করা হয় যিনি আমাদের হয়ে কথা বলতো, আমাদের জন্য আওয়াজ তুলতো.. তাহলে আমার প্রশ্ন- কিসের জুলাই '২৪ , কিসের '৭১ আর কিসের মুক্তিযুদ্ধ?
'২৪ ও '২৫ এ এসেও অধিকারের কথা বলতে গিয়ে যদি '৭১ এর মতই গুলি করে মেরে ফেলা হয় তাহলে বলতেই হয় যে- পাকিস্তান আমলই আমাদের জন্য হয়তো ভালো ছিল। হকের কথা, ন্যায়ের কথা, অধিকার আদায়ের কথা বলতে গিয়ে রাজপথে যদি মেরে ফেলা হয়, তাহলে এ কিসের স্বাধীনতা আর কিসের বিজয় দিবস? পাকিস্তানিদের চেতনায় আমরা এখনো আমাদের শত্রুদের চারি-পাশেই বাস করছি। পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা এখনো লাভ করিনি,, পূর্ণাঙ্গ বিজয় আমরা এখনো অর্জন করতে পারিনি। দেশের বাইরের শত্রুদের থেকে স্বাধীন হতে পারলেও দেশের অভ্যন্তরীণ শত্রুদের কাছ থেকে আমরা এখনো বিজয় অর্জন করতে পারিনি। যারা মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে অন্তরে আজও পাকিস্তানিদের চেতনা বুকে লালল করে দেশ চালাতে চায় গুণ, খুনের মাধ্যমে তাদেরকেই নাকি আবার দেশে ফিরিয়ে এনে এ দেশে আবারো রাজনীতি করার সুযোগ করে দিতে চায় এ দেশের কিছু দেশ প্রেমিক মানুষ। আফসোস!
🤲🇧🇩

Address

Rajshahi
6100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hater Choaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share