13/10/2025
♦ একবার এক ছেলে তার কলেজের এক সুন্দরী মেয়েকে জিজ্ঞাসা করলো: আমাকে কি তোমার BF বানাবে?
♦ মেয়েটি হেসে মজার ছলে বললো... BF এর মানে কি সেটা আগে আমাকে বলো!!
♦ তখন ছেলেটি হেসে বললো কেনো! Best Friend!
এমন সুন্দর উত্তর শুনে মেয়েটি রাজি হয়ে গেলো!
ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সৃষ্টি হলো...
কিছুদিন পর ছেলেটি আবার মেয়েটিকে বললো:
♦ আমি কি তোমার BF হতে পারি?
মেয়েটি তখন জবাব দিলো: আমরা তো এখনো BF হয়েই আছি! আবার কিসের BF হবো বলো? ছেলেটি বললো এটা ওই BF নয়!
♦ এবারের BF মানে Boy Friend!
♦ মেয়েটির ইতোমধ্যে ভালোলেগে গিয়েছিলো ছেলেটিকে! এতপর তাদের মধ্যে প্রেম হয়, প্রেম থেকে পরিনয়! বিয়ের কয়েক মাস পর মেয়েটি ছেলেটিকে বললো:
♦ শুনছো! তুমি বাবা হতে চলেছো! ছেলেটি অবাক হয়ে বললো তাই নাকি? তাহলে অবশেষে আমি তোমার BF হতে যাচ্ছি! মেয়েটি হেসে জিজ্ঞেস করলো: এই BF এর মানে কি আবার?
♦ ছেলেটিও মৃদু হেসে জবাব দিলো তোমার Baby’s Father!
♦ স্বামী স্ত্রী আর একটি ফুটফুটে বাচ্চা; সুন্দর সাজানো গোছানো একটি সংসার! অন্য সব সংসারের মতো এখানেও চলতো ছোটখাটো নানারকম ঝগড়াঝাটি, নানা খুনসুটি, মান অভিমান!
♦ একদিন স্বামী বললো শোন—সুখ দু:খ আমাদের জীবনেরই অংশ; ভালো সময় যেমন আছে, তেমনি খারাপ সময়ও সংসারে আসবে! আমাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরী হলে তবেই হবে BF!
♦ স্ত্রী কিছুটা উৎসুক হয়ে জানতে চাইলো— এটা আবার কোন BF? স্বামী দুই হাতে স্ত্রী আর সন্তানের হাত ধরে বললো Beautiful Family!
♦ সংসারের বয়স তখন বছর দশেক হয়েছে; এরই মধ্যে একদিন স্বামী বললো—তোমার সব চাওয়া পাওয়া সব সময় হয়তো পূরণ করতে পারবো না!
♦ কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি! তুমিও আমাকে ভালোবেসে BF হয়েই থেকো! স্ত্রী যথারীতি বিষ্মিত হয়ে জিজ্ঞেস করে এই BF এর মানে কি?
♦ স্বামী হেসে উত্তর দেয়—Be Forever! স্ত্রী স্বামীর এমন পাগলামি দেখে হো হো করে হেসে দিলো!
♦ সময় গড়িয়ে যায়, সন্তানও বড় হতে থাকে, ধীরে ধীরে বুড়ো হয় স্বামী-স্ত্রী; কবে যে চোখের সামনে শৈশব কৈশর যৌবন পার হয়ে গেলো কেউ টেরই পেলোনা!
♦ একদিন বৃদ্ধ স্বামীর শয্যার পাশে বসে আছে স্ত্রী, স্ত্রীর হাত ধরে স্বামী বললো—মেঘে মেঘে বেলা তো অনেক দুর গড়িয়েছে; এবার বোধহয় সূর্যাস্তের পালা, আমি জানি না স্বামী হিসাবে তোমার প্রতি আর বাবা হিসাবে সন্তানের প্রতি ঠিক কতোটুকু দায়িত্ব পালন করতে পেরেছি!