Azmaeen'Shop

Azmaeen'Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Azmaeen'Shop, Health Food Shop, rajshahi, Rajshahi.

আস্সালামু আলাইকুম আমি হাফেজ ইয়ামিন ইসলাম বাসা রাজশাহীতে।পড়াশুনা করেছি মাদ্রাসায় হাফেজ দাওরা হাদীস ও কামিল । দিন ইসলামের খেদমতের পাশাপাশি আমি খাঁটি পণ্য নিয়ে কাজ করছি

জীবন পাল্টে যাবে এমন ১২টি কাজ (শুধু আল্লাহর প্রিয় বান্দারাই এই বার্তাটি পড়েন)> ধাপে ধাপে নিজেকে বদলে দিন...আপনি পারবেন ই...
12/08/2025

জীবন পাল্টে যাবে এমন ১২টি কাজ
(শুধু আল্লাহর প্রিয় বান্দারাই এই বার্তাটি পড়েন)
> ধাপে ধাপে নিজেকে বদলে দিন...
আপনি পারবেন ইনশাআল্লাহ! 💖
---
১. ঈমান শক্ত করুন
নিজের ঈমানকে সুরক্ষিত রাখুন।
ছোট ও বড় শিরক থেকে দূরে থাকুন।
আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করবেন না।
সাহায্য চাইবেন শুধু আল্লাহর নিকটেই।
---
২. নামাজে অটল থাকুন
প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন।
সাথে ১২ রাকাআত সুন্নাতে মোয়াক্কাদা নামাজ অবশ্যই পড়ুন।
> (২ ফজর, ৪ যুহর, ২ মাগরিব, ২ এশা)
---
৩. হারাম থেকে বিরত থাকুন
গান, মুভি, নাটক, হারাম বিনোদন পুরোপুরি বর্জন করুন।
হারাম কাজের মাঝে থাকলে ইবাদতের রুহ ও বরকত থাকে না।
---
৪. জবানের হিফাজত করুন
গীবত, পরনিন্দা, অহংকার থেকে নিজেকে বাঁচান।
যার নামে গীবত করছেন, সে কিয়ামতের দিন আপনার নফল ইবাদতের মালিক হয়ে যাবে।
বেশি বেশি ইস্তিগফার করুন — এই আমল জবানকে পবিত্র রাখে।
---
৫. পরিবেশ ঠিক করুন
পাপের দিকে আহ্বানকারী বন্ধুদের থেকে সাময়িক বিরতি নিন।
কিছু সময় নিঃসঙ্গতা ও আত্মসমালোচনায় কাটান।
সিজদাহ দীর্ঘ করুন — এতে হৃদয়ে প্রশান্তি ও আল্লাহর নৈকট্য আসে।
---
৬. কুরআনের সাথে বন্ধুত্ব করুন
প্রতিদিন কমপক্ষে ৫ আয়াত কুরআন তিলাওয়াত করুন।
সাথে অর্থও পড়ুন, বুঝে পড়ুন।
> কুরআন আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবে ইনশাআল্লাহ।
---
৭. নারীদের জন্য পর্দার নির্দেশনা
সঠিকভাবে পর্দা করুন।
গায়রে মাহরাম পুরুষের সামনে যাওয়া থেকে বিরত থাকুন।
আকর্ষণীয় কণ্ঠে কথা বলা থেকেও বিরত থাকুন — এটি শয়তানের ফাঁদ।
---
৮. হারাম কন্টেন্ট ডিলিট করুন
মোবাইল থেকে এক ক্লিকে গান, সিনেমা, অশ্লীলতা মুছে দিন।
> মনে রাখবেন, জান্নাত সস্তা নয়। এটি বড় ত্যাগের মাধ্যমে অর্জিত হয়।
---
৯. আজানের জবাব দিন
প্রতিদিন ৫ ওয়াক্ত আজানের সময় জবাব দিন।
এতে রয়েছে অফুরন্ত বরকত ও ফজিলত।
ছোট এই আমল আপনার অন্তরকে নরম করে দেবে।
---
১০. প্রতিদিন জিকির করুন
প্রতিদিন ১০০ বার করে পড়ুন:
1. سُبْحَانَ اللَّهِ – সুবহানাল্লাহ
2. الْـحَمْدُ لِلَّهِ – আলহামদুলিল্লাহ
3. اللَّهُ أَكْبَرُ – আল্লাহু আকবার
4. لَا إِلٰهَ إِلَّا اللَّهُ – লা-ইলাহা ইল্লাল্লাহ
5. أَسْتَغْفِرُ اللَّهَ – আস্তাগফিরুল্লাহ
6. سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
7. سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
এই বাক্যগুলো আল্লাহর সবচেয়ে প্রিয় শব্দগুলোর অন্তর্ভুক্ত।
---
১১. তাহাজ্জুদের প্রস্তুতি নিন
এশার সালাত পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন।
নিজেকে তাহাজ্জুদের জন্য প্রস্তুত করুন।
দেখবেন, একসময় নিজ থেকেই ভোরে উঠে যাবেন ইনশাআল্লাহ।
---
১২. সকাল-বিকেলে "সাইয়্যিদুল ইস্তিগফার" পড়ুন
📿 سَيِّدُ الاسْتِغْفَار (সুন্দরভাবে ক্ষমা প্রার্থনার দোয়া):
> “اللهم أنت ربي، لا إله إلا أنت، خلقتني وأنا عبدك،
وأنا على عهدك ووعدك ما استطعت،
أعوذ بك من شر ما صنعت،
أبوء لك بنعمتك علي، وأبوء بذنبي،
فاغفر لي، فإنه لا يغفر الذنوب إلا أنت.”
উচ্চারণ:
আল্লাহুম্মা আনতা রব্বী লা ইলাহা ইল্লা আনতা,
খালাকতানী ওয়া আনা ‘আবদুক,
ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত’তু,
আউযু বিকা মিন শাররি মা সানা’তু,
আবু-উ লাকা বিনি’মাতিকা ‘আলাইয়া,
ওয়া আবু-উ বিজাম্বী,
ফাগফির্লী, ফাইন্নাহু লা ইয়াগফিরুজ্জুনূবা ইল্লা আনতা।
📌 যার নিয়মিত পাঠক, যদি সন্ধ্যার আগে মৃত্যুবরণ করেন — জান্নাত নিশ্চিত।
(সহীহ বুখারী: ৬৩০৬)
🕋 একবার নিজেকে বদলে দেখুন...
> “আল্লাহ কখনো কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে।”
📖 সূরা রা’দ – আয়াত ১১

ইংশাআল্লাহ আসছে আগামী শীতের মৌসুমেএকেবারে পিওর ফরমালিনমুক্ত নিজস্ব প্রজেক্ট থেকে পিওর খেজুরের গুর🔥
11/08/2025

ইংশাআল্লাহ আসছে আগামী শীতের মৌসুমে
একেবারে পিওর ফরমালিনমুক্ত নিজস্ব প্রজেক্ট থেকে পিওর খেজুরের গুর🔥

বিশুদ্ধ স্বাদের পরিপূর্ণতা — চাঁপাইনবাবগঞ্জের খাঁটি আমসত্ত্ব! 🥭বিশ্বস্ত উৎস থেকে সংগৃহীত সুপারিশ গাছপাকা, মিষ্টি আম দিয়ে...
11/08/2025

বিশুদ্ধ স্বাদের পরিপূর্ণতা — চাঁপাইনবাবগঞ্জের খাঁটি আমসত্ত্ব! 🥭
বিশ্বস্ত উৎস থেকে সংগৃহীত সুপারিশ গাছপাকা, মিষ্টি আম দিয়ে তৈরি ১০০% প্রাকৃতিক আমসত্ত্ব, এখন স্বাস্থ্যসম্মত ও ঘ্রাণময় স্বাদে।
↗️ প্রিজারভেটিভ মুক্ত এবং সুগার ফ্রি
↗️ ধোঁয়া ও বালি মুক্ত, সম্পূর্ণ হাইজেনিক প্রক্রিয়ায় তৈরি
↗️ শিশু থেকে বৃদ্ধ—সবাইয়ের প্রিয় মিষ্টি
↗️ একবার খেলে বারবার খেতেও মন চাইবে!
📍 গর্বের সাথে বলি — প্রতিটি আমসত্ত্ব ইউনিট তৈরি হয় চাঁপাইনবাবগঞ্জের সেরা আম দিয়ে, শতভাগ পরিচ্ছন্ন পরিবেশে।
🧺 এটি শুধু মিষ্টান্ন নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, পারিবারিক আবেগ ও বাংলাদেশের অমূল্য স্বাদ!
🎁 যেকোনো উপলক্ষের জন্য উপযুক্ত — উপহার, স্কুল টিফিন, বিকেলের নাস্তা কিংবা পরিবারের আনন্দের সময়।
📦 অর্ডার করুন আজই!
📞 01968219767
🚚 হোম ডেলিভারি সারা বাংলাদেশে
#আমসত্ত্ব #বিশ্বাসফুড #চাঁপাইনবাবগঞ্জ #দেশীস্বাদ #প্রাকৃতিকমিষ্টি

Address

Rajshahi
Rajshahi
6003

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azmaeen'Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share