Soker Bazar

Soker Bazar www.sokerbazar.com
Quality •Trust• First delivery
(1)

আমি গ্রাম বাংলার একজন চাষীর ছেলে।
পরিশ্রম, সততা ও হালাল জীবিকার প্রত্যয় নিয়ে শুরু করেছি আমার নিজের ব্যবসায়িক যাত্রা।

আমার বাড়ি রাজশাহী শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার ভেতরে—চারঘাট থানা, রাওথা পালপাড়ার একেবারে গ্রাম অঞ্চলে। এই মাটিতেই বড় হওয়া, এই প্রকৃতির মাঝেই শেখা—খাঁটি জিনিসের মানে কী।

আমাদের গ্রামের প্রাকৃতিক, খাঁটি ও বিশুদ্ধ খাবার সবার কাছে পৌঁছে দেওয়াই Soker Bazar–এর মূল উদ্দেশ্য।

ঐ যে দেখতে পাচ্ছেন?খেজুরের গাছ। রুপক অর্থে খেজুরের গাছ হলেও আমাদের কাছে সেটা স্বপ্ন, ভালোবাসা।কতটা উচ্ছ্বাস জড়িয়ে থাকে, ...
11/10/2026

ঐ যে দেখতে পাচ্ছেন?
খেজুরের গাছ। রুপক অর্থে খেজুরের গাছ হলেও আমাদের কাছে সেটা স্বপ্ন, ভালোবাসা।
কতটা উচ্ছ্বাস জড়িয়ে থাকে, তা ভাষায় প্রকাশ করা যায় না।

একজন গাছির কাছে, একজন উদ্দোক্তার কাছে কতটা চাওয়া পাওয়া থাকে, সে হিসেব শুধুমাত্র খেজুর গাছের সারি গুলোই বলতে পারবে। কিছু অসাধু মানুষের জন্য, অনেকের স্বপ্নগুলো ভেঙ্গে যায়। বিনীত অনুরোধ থাকবে, দয়া করে, আমাদের রাজশাহীর কেউ সুনাম নস্ট করবেন না। খাঁটি খেজুরের গুড় দিতে পারলে ব্যবসা করবেন নচেৎ বসে থাকবেন।

সম্মানিত কাস্টমারদের কাছে,
একটাই চাওয়া।
প্লিজ একটু বুঝে অর্ডার করুন। Soker Bazar আমাদের পেজ। একটু যাচাই করুন। আপনি গুগলে এই পেজের বিষয়ে জানতে চান। যদি, সব হিসেব কষে আমাদের সিলেক্ট করেন, তবে নিজেদেরকে সফল আর সৎ ভাবতে পারব।

আচ্ছা, খাওয়ার বিষয় ছাড়া কি আর কোন গল্প নেই?আছে, তবে সত্যি কথা বলতে কি জানেন?আমাদের রাজশাহী জেলার এতোটাই সুনাম যে সকল ধরন...
11/10/2026

আচ্ছা,
খাওয়ার বিষয় ছাড়া কি আর কোন গল্প নেই?
আছে, তবে সত্যি কথা বলতে কি জানেন?
আমাদের রাজশাহী জেলার এতোটাই সুনাম যে সকল ধরনের গল্পে পরিপূর্ণ। আমি নগন্য মানুষ, খাবার নিয়ে কাজ করা হয় বিধায়, এই সেক্টর নিয়ে একটু ঘষামাজা করি।

ভুল বুঝবেন না,
সেদিন ফ্রীতে খেতে ডেকেছিল। সম্মানিত মহোদয়েরা।
বলে রাখা ভালো, আমার যে দায়িত্ব ছিল, ফ্রীতে না দিয়ে তাদের উপায় নেই। এজন্য অভিজ্ঞতা সঞ্চয় করতে হলেও যেতে হয়। তবে, মাঝে মধ্যে আপসোসও হয়।

কারন টা শুনুন,
আমরা টাকা পয়সা খরচ করে,
শুধু মাত্র স্টাটাস মিলাতে গিয়ে উদ্ভট খাবারের অর্ডার করি। কিন্তু, সেটা না শরীরের জন্য উপযোগী না জিহ্বার জন্য। বলা বাহুল্য কথিত নাম না জানা চাইনিজ খাবারের আয়োজন ছিল, যেটা মোটেও আমি সুখে নিই নি।

আরে ভাই,
সাদা ভাত, গরুর মাংস আর একটু ডাল দাও,
কবজি চুবিয়ে খাওয়া যাবে। এমনকি হজমের জন্য একটু সেভেন আপে চুমুক দিবো। তবুও আত্মা বোঝাই করে খাবো। আর, হিজিবিজি খাবারে কি রুচি আসে?

আমি জানি,
যারা শহরে থাকেন, তারা আমার মতো গ্রামের খাবার পছন্দ করেন। কিংবা ৯০/৮০ দশকের সেই স্বাদের কথা মনে করে, বাজার হাতড়িয়ে বেড়ান।

আসলে, গ্রামের অধিকাংশ খাবার পণ্য নিয়ে কাজ করছে Soker Bazar
একটিবার দেখেন না, কেমন জিনিস এরা দিচ্ছে।
প্রথমে না হয়, একটু অল্প করে নিয়েই চেক করুন। এবার এই পেজ খাঁটি খেজুরের গুড় প্রভাইড করবে।
একটা কাজ করুন, কেনার আগে একটু গুগলে তাদের বিষয়ে সার্চ করুন, চ্যাটজিপিটি কে প্রশ্ন করুন কিংবা রিভিউ গুলো একটু চেক করুন। দেখেন তো, আসলেই এই পেজটা ট্রাস্টেড কিনা। কেনা যাবে কিনা। তখন না হয় সিদ্ধান্ত নিবেন।

আমার ব্যক্তিগত মতামত দিয়ে কি করব?নিজের জিনিসের প্রশংসা করলে মানুষ ভুল বুঝবে।আবার না বলেও পারিনা,ভালো জিনিস, মজার জিনিস, ...
11/10/2026

আমার ব্যক্তিগত মতামত দিয়ে কি করব?
নিজের জিনিসের প্রশংসা করলে মানুষ ভুল বুঝবে।
আবার না বলেও পারিনা,
ভালো জিনিস, মজার জিনিস, প্রচার না করলে জানবেন কেমন করে? কথায় আছে না, প্রচারেই প্রসার।

তবে,
আমি যতই বলি না কেন, একটা দূর্বলতা আছে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন, তারা এই আমের চাটনি কিনেন না, কারন, এটার স্বাদ টক ঝাল মিস্টি।
শুধুমাত্র তাদের জন্য, যারা এই রকম সচারচার আচার খেয়ে থাকেন।

একটা বিষয় মনে রাখবেন,
খুব যে অতিরিক্ত আচার স্টকে আছে।
ব্যাপারটা এমন না। হয়তো, স্টক অল্প, এরকম মার্কেটিং টাইপ কথা মনে হতে পারে। তবে, সত্যি বলতে, স্টকে আসলেই কম আছে। শেষ পর্যায়ে চলে এসেছে। দ্রুত অর্ডার করুন।

আপনারা জানেন, রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত। আমাদের নিজস্ব বাগানের আম থেকে তৈরী করেছি এই আমের গলানো আচার। কাঁচা ....

10/10/2026

আমের সিজিনে আম খেলেন,
আমসত্ত্ব খাবেন না?
১. মিস্টি আমসত্ত্ব
২. টক মিস্টি আমসত্ত্ব
৩. টক আমসত্ত্ব
৪. টক ঝাল মিস্টি আমসত্ত্বের আচার
৫. আমের চাটনি

আপুর সাথে ছবি তোলার মূল কারন,আপু বিশেষ কোন কাজে সাকসেস হয়েছিল। যার জন্য রাজশাহীর অফিসে, সবাইকে মিস্টি আর সিংগারা খেতে দি...
10/10/2026

আপুর সাথে ছবি তোলার মূল কারন,
আপু বিশেষ কোন কাজে সাকসেস হয়েছিল। যার জন্য রাজশাহীর অফিসে, সবাইকে মিস্টি আর সিংগারা খেতে দিয়েছিল।

বর্তমানে, মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই। রীতিমতো পাল্লা দিয়ে কাজ করছে। যেটা দেশের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আসলে, মেয়েরা চাইলেই সহজেই বাড়ি থেকে কোন কিছু শুরু করতে পারে।

আমাদের Soker Bazar এর সাথেও বেশ কয়েকজন আপু কাজ করেন। তারা, আমাদের থেকে পাইকারী খেজুরের গুড় এবং আমের সময় আম নিয়ে কাজ করে। অর্থাৎ রিসেলিং করেন। বিশ্বাস করেন, যখন কোন আপু, তার দুঃখের গল্প শেয়ার করেন, এবং সৎ পথে থেকে পরিবার এবং সন্তানের দায়িত্ব পালন করেন, তখন আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি। যতটা কমে রাখা যায়, ততটা কমে খেজুরের গুড় এবং আম দিতে।

শুধু, আপুদের জন্য না, ভাইদের জন্য সুবিধা দেওয়া হয়। আসলে, দুই পয়সা আর্নিং করে যদি, নিজে চলা যায়, কিছুটা পরিবারকে দেওয়া ক্ষতি কি তাতে?

আমাদের পেজের সাথে, এমন বেশ কিছু উদ্দোক্তা আছেন। যারা, ভীষণ এক্সাইটেড। কবে থেকে খেজুরের গুড় শুরু হবে? গাছে কবে রস আসবে? কবে থেকে ব্যবসা করব?
সৎ উত্তর : এখনও সেই সময় আসতে ঢের বাকি।

সকালে হালকা হালকা কুয়াশা এবং শীত পড়ছে। ফযরের নামাজের সময় কিছুটা ঠান্ডাও লাগছে। আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিবো, ইনশাআল্লাহ। কথা দিচ্ছি, এবার সবকিছুই লাইভে দেখাবো।

আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন,এবার শখের খেজুরের গুড়, আপনার ঠিকানায় পৌঁছে দিবো। তিন দিনের মধ্যে। ইনশাআল্লাহ। ...
09/10/2026

আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন,
এবার শখের খেজুরের গুড়,
আপনার ঠিকানায় পৌঁছে দিবো। তিন দিনের মধ্যে। ইনশাআল্লাহ।
খাঁটি খেজুরের গুড় এবার নিজ বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন। আমরা প্রস্তুতি নিচ্ছি। খুব দ্রুত ভিডিও আসছে.....

বিষয়টা ক্লিয়ার করার দরকার, খাবার দাবারের বিষয়ে আমি অনেক বাছ বিচার করে খায়। কিন্তু, কোন খাবারে আসল স্বাদ সেটা হাড়ে হাড়ে ব...
08/10/2026

বিষয়টা ক্লিয়ার করার দরকার,
খাবার দাবারের বিষয়ে আমি অনেক বাছ বিচার করে খায়। কিন্তু, কোন খাবারে আসল স্বাদ সেটা হাড়ে হাড়ে বুঝতে পারি। হাজার হলেও, গ্রামে থাকা মানুষ আমি। খাবারের ঘ্রাণ নাক পর্যন্ত আসলেই অনুভব করতে পারি, খাবার কতটা মজার হতে পারে।

আপনার দৃষ্টিতে,
রেস্টুরেন্টের পরিবেশ টা মারকাট কিংবা জাকজমক পূর্ণ নয়। তবে, বিশ্বাস করেন, সেখানে খাবারের পরিবেশন, খাবারের মান, পরিষ্কার পরিছন্নতার দিক দিয়ে তারা সচেতন। সবচেয়ে বড় কথা, সেখানে খাবার খাওয়ার সময় মনে হয়েছে, হয়তো কোন বিয়ের বাড়িতে বসে খাচ্ছি।

পোস্ট টা লিখার কারন হলো,
বাহ্যিক ভাবে দেখে আমরা অনেক সময় বুঝতে পারি না, রেস্টুরেন্টে বা হোটেলের খাবারটা কতটা সুস্বাদু হবে। ঠিক তেমনভাবেই খাবার পণ্য সেল করে, এরকম পেজ দেখেই বুঝা যায় না, তাদের খাবার পণ্য কতটা অথেনটিক হবে।

প্রথমবার খাওয়ার পরে আপনি জানবেন,
ভালো নাকি খারাপ।
তবে, আপনি যদি, যেকোনো পেজের রিভিউ সেকশনে যান, দেখতে পারবেন, ইতিপূর্বে সেখান থেকে সার্ভিস নেওয়া মানুষের মতামত। সেখান থেকেও একটা আন্দাজ করা যায়, পেজটা কতটা ট্রাস্টেড।

Soker Bazar এর রিভিউ কখনো চেক করেছেন?
সময় নিয়ে একটু চেক করবেন।
যেহেতু সামনে,
খেজুরের গুড় আপনাদের খাওয়াতে চাই। অতিথি আমাদের থেকে পণ্য কাস্টমারেরা কি মন্তব্য করছে, সেটা জানা জুরুরি। কারন, এবার আপনাকে খাঁটি খেজুরের গুড় জোর করে হলেও খাওয়াবো

08/10/2026

আমের চাটনি।
টক ঝাল মিস্টি স্বাদের কম্বিনেশন।
Just Try This.

উপন্যাস কিংবা চলচ্চিত্রের চরিত্রে, আপনি কাকতালীয় সাফল্যের অংশ দেখতে পাবেন।কিন্তু, এ কথা সত্য যে, সফল হতে হলে, আপনাকে অবশ...
08/10/2026

উপন্যাস কিংবা চলচ্চিত্রের চরিত্রে,
আপনি কাকতালীয় সাফল্যের অংশ দেখতে পাবেন।
কিন্তু, এ কথা সত্য যে, সফল হতে হলে, আপনাকে অবশ্যই সময় দিতে হবে। পরিশ্রম তো লাগবেই তবে সময় দেওয়াটা বাধ্যতামূলক।

আপনি ভালো কাজ জানেন,
আপনি অনেক পরিচিত মানুষ, তাই বলে হুটহাট করেই আপনি সবকিছু অর্জন করে নিবেন, এমনটা নয়। দুনিয়ায় অধিকাংশ মানুষই ধীরে ধীরে সময় নিয়ে বড় হয়েছে।

আপনারা তো জানেন,
আমার বাড়ি রাজশাহী জেলায়। আমি Soker Bazar ফেসবুক পেজের মাধ্যমে, আমার জেলার অর্গানিক খাবার পণ্য সেল করি। এই যে, আমি প্রডাক্ট সেল করি, এটা আপনি জানেন অথবা পোস্ট পড়ে মাত্র জানলেন। কিন্তু আমি কি, আজকেই শুরু করেছি?
২০২৫ থেকে শুরু করে আজ অবধি ৮০০+ পোস্টের মাধ্যমে আমি বলার চেষ্টা করছি।

আমি জানি,
আমি সৎ, আমি কোন ভেজাল পণ্য দিই না, অগ্রিম টাকা চেয়েও বিভ্রান্তি করিনা। তবুও আমি ৬৪ জেলার সকল ঘড়ে পৌঁছাতে পারিনি। কিন্তু কেন?
আসলে, যত কিছুই হোক না কেন সময় দিতে হয়। ইনশাআল্লাহ, সেই ধৈর্য আর সময় আছে।

আমাদের ভিডিও বা পোস্ট দেখামাত্রই আপনাকে অর্ডার করতে হবে না,
আপনি আমাদের পেজটাকে যাচাই করেন, আমাদের ওয়েবসাইট www.sokerbazar.com ভিজিট করে দেখে আসেন, যতদিন মন চাই, অবজারভেশনে রাখেন। যেদিন মনে হবে, রাজীবকে ট্রাস্ট করা যায়, সেদিনই অর্ডার করবেন।

প্রবাদে তো বলাই আছে,
বিশ্বাস তৈরী করতে অনেক সময় লাগে।
আমরা সেই বিশ্বাসের জায়গাটা তৈরী করতে চাই।
বিশেষ করে, এবার শীতের সিজিনের খেজুরের গুড় দিয়ে। আমরা অথেনটিক খাঁটি খেজুরের গুড় আপনাদের কাছে দিয়ে, আপনার মনের স্হানে জায়গা নিতে চাই। ইনশাআল্লাহ, আমরা সফল হবো।

কারণ, আমি বিজনেসকে শুধুমাত্র টাকার ব্যালেন্স হিসেবে হিসাব করিনা।
এটা আমার দায়িত্ব, কর্তব্য। ছবিতে, যে মানুষটার সাথে দেখছেন, উনাকে দেখলেই আমি মোটিভেট ফিল করি। কারন, তিনি, সব সময় আমাকে বড় কিছু হওয়ার জন্য উৎসাহিত করতেন। ইনশাআল্লাহ, শখের বাজারের মাধ্যমে সেই পথেই চলমান আছি। আপনাদের দোয়া আর ভালোবাসা পেলে, আরো অনেকটা দূরের পথ পাড়ি দিতে চাই.......

রেস্টুরেন্টের নাম যতই অথেনটিক, অর্গানিক কিংবা বাঙালীয়ানা থাকুক না কেন, যদি খাবার খেয়ে সত্যিকারের তৃপ্তি না পান, তবে, মন ...
07/10/2026

রেস্টুরেন্টের নাম যতই অথেনটিক, অর্গানিক কিংবা বাঙালীয়ানা থাকুক না কেন, যদি খাবার খেয়ে সত্যিকারের তৃপ্তি না পান, তবে, মন মেজাজ পুরোটাই বাজে হয়ে যায়।

সচারাচর,
অনলাইনেও অনেক পেজ থাকে, যে নামগুলো শুনলে মন আত্মা ভরে যায়। অথচ, তাদের প্রডাক্টের সাথে নামের বিশ্লেষণ একেবারেই নগন্য। ক্ষমা করবেন, এটা আমি ইচ্ছে করে মন্তব্য করিনি। অনেক কাস্টমার বিভিন্ন পেজে প্রডাক্ট কিনে, প্রতারিত হয়ে, আমাদের কাছে দুঃখ প্রকাশ করেন।

আমি ছোট মানুষ,
একটা কথা বলি, বর্তমান সময়ে পেজের লাইক ফলোয়ার কেনা যায়। পেজের লাইক ফলোয়ার বেশি থাকা কিংবা পেজের নাম খুবই বাঙালী মিশ্রিত হলেই যে, তাদের সার্ভিস টা ভালো হবে, এমনটা না।

আবার,
আরেকটা বিষয় মাথায় রাখবেন, অথেনটিক প্রডাক্ট তৈরী করতে সময় এবং শ্রম দুটোই বেশি লাগে। এজন্য কিঞ্চিৎ দাম বেশি হতে পারে। কিছু টাকা বাঁচানোর তাগিদে, যাতা-মাতা অর্ডার কইরেন না।

এতোক্ষন কথা লিখেই যাচ্ছি,
আসলে আমি খাবার পণ্য নিয়ে কথা বলছি। খাবারের বিষয় টাই একটু বেশি ঘাটাঘাটি করি। এজন্য, আমার রিকমেন্ড থাকবে, একটু যাচাই বাছাই করে কোন কিছু অর্ডার করবেন।

সম্প্রতি,
খেজুরের গুড় নিয়ে বেশ কার্যক্রম শুরু হয়েছে।
Soker Bazar ও পিছিয়ে নেই। তবে, মূল বিষয় হলো, রাজশাহী জেলায় তেমনভাবে এখনও শীত পড়েনি বা গুড়ের কোন আনাগোনা নেই। সুতরাং, হুটহাট করে সিদ্ধান্ত নিবেন না। সময় হোক, ইনশাআল্লাহ, খাটি খেজুরের গুড় আমরাই আপনার বাড়িতে পাঠিয়ে দিবো। আপনি শুধু আমাদের সাথে থেকে, একটু পরীক্ষণ করতে থাকেন।

ছবিটিতে যাদের দেখছেন,
রাজশাহীর আইটি সেক্টরের আঁতুড়ঘরের ডাক্তার বলতে পারেন। তবে, যায় হোক, রেস্টুরেন্টে খেতে গিয়ে তোলা, যেখানে নামের সাথে খাবারের কোন যোগসূত্র ছিল না। তারপরও, বলবো, ফ্রী টিপসের খাবার হিসেবে, আলহামদুলিল্লাহ।

Address

Mirgonj, Rawtha, Palpara, Charghat
Rajshahi
6270

Alerts

Be the first to know and let us send you an email when Soker Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share