03/03/2026
প্রিয় গ্রাহক,
ঐন্দ্রি : Aindri শুধুমাত্র একটি ব্র্যান্ড নয় —এটা আমাদের স্বপ্ন, ভালোবাসা আর নিরলস পরিশ্রমের ফল! প্রতিটি ব্লকের সুতি শাড়ি আমরা নিজস্ব ডিজাইনে, হাতে যত্ন করে তৈরি করি। একটি শাড়ি তৈরি হওয়ার পেছনে থাকে কাপড় বাছাই, রঙ নির্বাচন, ব্লক প্রস্তুত, প্রিন্টিং, শুকানো—অনেক ধাপ ও সময়। তাই প্রতিটি শাড়ির সাথে জড়িয়ে থাকে আমাদের আবেগও!
আপনাদের আস্থা, সুন্দর রিভিউ, ছবি ও ভালোবাসা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে আরও ভালো কিছু করতে।
◾শাড়ির যত্ন নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা
ব্লকের সুতি শাড়ি দীর্ঘদিন সুন্দর রাখতে—
▪️প্রথম ১–২ বার আলাদা করে হালকা ডিটারজেন্টে ঠান্ডা পানিতে ধুয়ে নিন।
▪️বেশি সময় পানিতে ভিজিয়ে রাখবেন না।
▪️ ব্লিচ বা শক্ত কেমিক্যাল ব্যবহার করবেন না।
▪️সরাসরি কড়া রোদে না শুকিয়ে ছায়ায় শুকানো ভালো।
▪️ ইস্ত্রি করার সময় উল্টো পাশে করে মাঝারি তাপে করুন।
▪️ হ্যান্ড ব্লক প্রিন্ট হওয়ায় হালকা রঙের তারতম্য বা ছোটখাটো স্পট থাকতে পারে—এটাই হ্যান্ডমেড কাজের স্বাভাবিক বৈশিষ্ট্য, ত্রুটি নয়।
📦 অর্ডার ও ডেলিভারি সংক্রান্ত অনুরোধ
▪️ অর্ডার কনফার্ম করার পর ক্যান্সেল না করার অনুরোধ রইলো।
▪️ ডেলিভারির সময় ফোন রিসিভ করে সহযোগিতা করবেন।
▪️কুরিয়ার চার্জ প্রযোজ্য (লোকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে)।
▪️প্রোডাক্ট হাতে পাওয়ার পর কোনো সমস্যা মনে হলে ২৪ ঘণ্টার মধ্যে ইনবক্সে জানাবেন।
আমরা সবসময় সমাধান দিতে প্রস্তুত, তবে ব্যবহার বা ধোয়ার পর কোনো পরিবর্তনের জন্য দায়ী থাকবো না।
◾ভুল-ত্রুটি নিয়ে আমাদের কথা
আমরা মানুষ, তাই অনিচ্ছাকৃত ছোটখাটো ভুল হতে পারে। তবে ইচ্ছাকৃত অবহেলা কখনোই নয়। যদি কোনো সমস্যা হয়, দয়া করে পাবলিক কমেন্টে না লিখে আগে ইনবক্সে জানান—আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সমাধান দিতে।
আপনাদের সন্তুষ্টি আমাদের কাছে সবচেয়ে মূল্যবান।
আপনাদের বিশ্বাস ও ভালোবাসাই ঐন্দ্রি–র শক্তি।
ভবিষ্যতেও পাশে থাকবেন—এই আশায়!
ভালোবাসা ও কৃতজ্ঞতা সহ,
ঐন্দ্রি