RIJENG's Opening Lesson Plan

RIJENG's Opening Lesson Plan সপ্তাহিক পাঠচক্র ও নিজস্ব মাতৃভাষা (চাকমা) ভাষা শিক্ষা প্রদান।

26/05/2026

কবিতা আবৃত্তি চেষ্টা।

26/05/2026

নিদর্শন চাকমা

23/05/2026

Usha Chakma

22/05/2026

আমাদের পাঠচক্রের সদস্য উষা চাকমা সারাদেশে শিশু ও নারীর নিরাপত্তা চাই। ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আজ প্রথম আলো বন্ধুসভায়।

আজকের পাঠচক্র।
22/05/2026

আজকের পাঠচক্র।

20/05/2026

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
— সুকান্ত ভট্টাচার্য

শিক্ষা শুধু পাঠ্যবই ও সার্টিফিকেট এর মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনের অভিজ্ঞতা, সামাজিক ভাবে ও নিজের ভুল থেকেও আমরা শিক্ষা পেয়ে...
19/05/2026

শিক্ষা শুধু পাঠ্যবই ও সার্টিফিকেট এর মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনের অভিজ্ঞতা, সামাজিক ভাবে ও নিজের ভুল থেকেও আমরা শিক্ষা পেয়ে থাকি। আমার মতে,শুধু সার্টিফিকেট অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, ভালো-মন্দ বিচার করতে পারে এবং সমাজে সঠিক আচরণ করে, সে আসল শিক্ষিত। শিক্ষাই পারে মানুষের মনকে সুন্দর ও পরিশুদ্ধ করতে।

সুশিক্ষার অভাবে একটি রাষ্ট্র, সমাজ ও জাতি ধ্বংসের পথে ধাবিত হয়। তাই দেশ বা রাষ্ট্র, জাতি ও নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেজন্য বই পড়া ছাড়া বিকল্প নেই।

আর “বই” হচ্ছে মানবিক আত্মা। আর সে আত্মা যদি আমরা একবার নিতে পারি তাহলে আমরা অজস্র জ্ঞানের অধিকারী হবো। তাই আমাদের মেধাকে বিকশিত করতে অবশ্যই বই পড়া প্রয়োজন।

৩০ এপ্রিল ২০২৬,  বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আনমনে জানালার ধারে বসে  আছি, চোখ দিয়ে দু-এক ফোঁটা পানি পড়ছে৷ সবাই তখন ঘুমন...
18/05/2026

৩০ এপ্রিল ২০২৬, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আনমনে জানালার ধারে বসে আছি, চোখ দিয়ে দু-এক ফোঁটা পানি পড়ছে৷ সবাই তখন ঘুমন্ত অবস্থায়। আমি প্রসারী চাকমা। আমি এখন আমার ছোটবেলার একটা স্মৃতি তুলে ধরবো।

আমি যখন ছোট ছিলাম। আমার বাবা তার কাঁধের উপর বসিয়ে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাতো।আমি কোলের উপরে হিসু করে দিলেও কেউ রাগ করতো না। সবাই আমাকে আদর করতো, আমার ফোলা ফোলা গালে চুমু খেতো। যখন আত্মীয় -স্বজন বাড়িতে বেড়াতে আসতো তাদেরকে আমি ছড়া, কবিতা গল্প শোনাতাম। আমার বাবা আমাকে একটুও চোখের আড়াল হতে দিতো না৷

আমার এখনো একটি কথা কানে বাসে বাবা যখন জঙ্গল কাটতে যেতো তার আগ মুহূর্তে আমি বায়না করতাম।

"বাবা মরে ফুল আনি দিস না "
হি ফুল???
"জারো ফুল দে জারো ফুল "

যখন আমার পাঁচ বছর বয়স আমার বাবার হাত ধরে আমি আমার স্কুল জীবন শুরু করলাম । আমি বরাবরই পড়ালেখায় ভালো ছিলাম। স্যারেরা আমাকে ভীষণ ভালোবাসতো। এভাবে সবার আদর পেয়ে পেয়ে আমি ক্লাস ফাইভে পদার্পণ করলাম। তখন থেকে শুরু হলো আমার জীবনের আরেক অধ্যায়।

বাবার ইচ্ছে ছিলো আমি জিপিএ -৫ পাবো। কিন্তু রেজাল্ট হয়ে দেখা গেলো আমি একটুর জন্য পায়নি । আর আমার বন্ধু পেলো জিপিএ-৫
এটা দেখে বাবা প্রচুর রেগে গেলো। তাস করে গালে একটা চড় বসিয়ে দিলো। আমাকে বাড়ি থেকে সেদিন বর্ষার রাতে বের করে দিলো৷ ঐদিন আমার চোখের জল আর বৃষ্টির পানি মিশে একাকার হয়ে গেলো। পরে আমি আমার নানু বাড়িতে আশ্রয় নিলাম।
এভাবে করে ক্লাস টেনে উত্তীর্ণ হলাম। ওখানেও আশানুরূপ ফলাফল করতে পারলাম না ।
তারপর........ আমি.............

টুং করে আমার ফোনে একটা নোটিফিকেশন বেজে উঠে।

আর আমি বর্তমানে ফিরলাম।

-প্রসারী চাকমা

“ম্রোদের এই পরিস্থিতির পেছনে মূলত দারিদ্র্য, শিক্ষার অভাব, সচেতনতার ঘাটতি এবং ভবিষ্যৎ নিয়ে দূরদর্শী চিন্তার অভাব কাজ করছ...
18/05/2026

“ম্রোদের এই পরিস্থিতির পেছনে মূলত দারিদ্র্য, শিক্ষার অভাব, সচেতনতার ঘাটতি এবং ভবিষ্যৎ নিয়ে দূরদর্শী চিন্তার অভাব কাজ করছে। একটি জাতি যখন নিজের ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও অস্তিত্ব রক্ষায় সচেতন থাকে না, তখন ধীরে ধীরে সেই জাতির শিকড় দুর্বল হয়ে পড়ে।

বর্তমানে বান্দরবানে আদিবাসী ম্রো জনগোষ্ঠীর ধর্মান্তরের ঘটনাগুলো শুধু ধর্মের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে একটি জাতির অস্তিত্ব, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশ্ন। অসহায়ত্ব ও দুর্বলতাকে কাজে লাগিয়ে পরিচয় বদলে দেওয়া কখনোই প্রকৃত মানবিকতার উদাহরণ হতে পারে না।

প্রতিটি জাতির উচিত নিজেদের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবা। কারণ একটি জাতির ভাষা ও সংস্কৃতি হারিয়ে গেলে, ধীরে ধীরে পৃথিবী থেকেও তাদের অস্তিত্ব মুছে যেতে থাকে।

তাই এখনই আমাদের শিক্ষিত, সচেতন, মানবিক মানুষেরা দূরদর্শী হতে হবে। নিজেদের অস্তিত্ব, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। নইলে ভবিষ্যতে হয়তো আমাদের নিজস্ব পরিচয়ের অনেক কিছুই আর অবশিষ্ট থাকবে না।”

-রবিনা চাকমা

16/05/2026

পাঠচক্র শেষে গানের আসর।

Address

Jamini Sorok, Rajbari Road
Rangamati
4500

Alerts

Be the first to know and let us send you an email when RIJENG's Opening Lesson Plan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RIJENG's Opening Lesson Plan:

Share