Bondhu Foundation - বন্ধু ফাউন্ডেশন

Bondhu Foundation - বন্ধু ফাউন্ডেশন "বন্ধু ফাউন্ডেশন" একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি মানবকল্যাণে এবং সমাজের কল্যাণের কাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠান।

ইফতার মাহফিল ২০২৬
14/03/2026

ইফতার মাহফিল ২০২৬

বন্ধু ফাউন্ডেশন এর সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য।
13/03/2026

বন্ধু ফাউন্ডেশন এর সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য।

13/03/2026

ইফতার সামগ্রীগুলো ভলেন্টিয়াররা পৌঁছে দেওয়ার কাজ করছে।

13/03/2026

বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য কিছু উপহার খেটে খাওয়া মানুষের জন্য।

(প্যাকেজিং এর দৃশ্য এটা)

14/10/2025

চারটি নৌকা চারটি জীবন জয়ের গল্প।

চর বাংলা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন এক চর। উপজেলা শহর থেকে ট্রলারে যেখানে যেতে সময় লাগে প্রায় ৫/৬ ঘণ্টা।

আমাদের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প এই দুর্গম চরেও পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ।

জোয়ারের পানিতে প্রায়ই এই চর প্লাবিত হয়ে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির। বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এখানকার মানুষের নিত্যসঙ্গী।

স্থানীয়দের ভাষ্যমতে ১৯৯৪ সালের পর থেকে বসতি গড়ে ওঠা এই দুর্গম চরে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। হাসপাতাল দূরে থাক ভালো কোনো ডাক্তারও নেই।

ভৌগলিক অবস্থান এবং পরিবেশের কারণে কৃষি, ব্যবসা বা অন্য কোনো স্বাভাবিক কর্মসংস্থানের উপায় নেই। ফলে মাছ ধরাই অধিকাংশ মানুষের একমাত্র জীবিকা।

দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পে এই চর থেকে চারটি আবেদন আসে। নৌকা ও মাছ ধরার সরঞ্জাম পেলে তারা সহজে জীবিকা নির্বাহ করতে পারবে।

যাচাই-বাছাইয়ের পর গৃহীত হয় তাদের আবেদন। চারজনের প্রত্যেককে ১ লক্ষ ৩০ হাজার টাকা, মোট ৫ লক্ষ ২০ হাজার টাকার নৌকা, জাল এবং মাছ ধরার সরঞ্জাম কিনে দেওয়া হয়েছে।

ফাউন্ডেশন থেকে প্রাপ্ত উপকরণের মাধ্যমে তারা এখন স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করছেন।

14/10/2025

কোনো কোনো মাসে তার অর্ডার ২ লক্ষ টাকা ছাড়িয়ে যায়। অথচ কিছুদিন আগেও চরম অভাবের সাথে লড়াই করতে হয়েছে তাকে।

তার নাম শাকিল। শৈশবের পালক ঝরার আগেই বাবাকে হারান তিনি। বইখাতা শিকেয় তুলে অল্প বয়সেই নামতে হয় জীবিকার সন্ধানে।

নানা পেশা ঘুরে থিতু হন এক ওয়েল্ডিংয়ের দোকানে। টানা ১০ বছর সেখানেই কাজ শেখেন তিনি। হয়ে ওঠেন ওয়েল্ডিংয়ের অভিজ্ঞ অপারেটর।

কিন্তু স্বল্প বেতনে অন্যের দোকানে আর কতদিন শ্রম দেবেন! স্বপ্ন দেখতে শুরু করেন আপন দক্ষতায় নিজের মতো একটি প্রতিষ্ঠান গড়ার।

সেই স্বপ্ন পূরণে এগিয়ে আসে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প। তিনি আবেদন করেন। যাচাই-বাছাইয়ের পর গৃহীত হয় তার আবেদন।

তাকে দেয়া হয় ২ লক্ষ ৪০ হাজার টাকা।

দোকানের এডভান্স, ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং ক্যাবল, বাণিজ্যিক ইউনিট বিদ্যুৎ লাইন, ওজন করা স্কেল, রেলপাত ও অন্যান্য টুলস ক্রয়ে খরচ করেন এই টাকা।

জানালা, দরজা, গ্রিল, গেট ইত্যাদি তৈরির জন্য প্রতি মাসে গড়ে ১ লক্ষ ২০ হাজার টাকার অর্ডার পান তিনি। কোনো কোনো মাসে অর্ডার ২ লক্ষ টাকা ছাড়িয়ে যায়।

সব খরচ বাদ দিয়ে মাসে লাভ থাকে ২৭ থেকে ৩০ হাজার টাকা। বর্তমানে তার কর্মচারী সংখ্যা একজন।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিটন গ্রামে শাকিলের বাড়ি। শাকিলের দিন বদলের সঙ্গী হতে পেরে আমরা আনন্দিত

09/10/2025
❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
09/10/2025

❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

এটি নওমুসলিম চার বন্ধুর অভিজাত সেলুন।

চার বন্ধুর বর্তমান নাম : ইয়াকুব, ইউসুফ, ইবরাহিম, ইসমাইল।

ইসলামের সৌন্দর্যে বিমোহিত হয়ে তিন বছর আগে তারা মুসলমান হন। তবে ইসলাম গ্রহণের এই পথ মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। ইসলাম গ্রহণের কারণে তারা পরিবার ও সমাজচ্যুত হন। সম্মুখীন হন ভয়াবহ আর্থিক সংকটের।

তবে আশার কথা—আগে থেকেই তারা ছিলেন ক্ষৌরকার বা নাপিত। এই পেশায় তাদের রয়েছে ৭–৮ বছরের অভিজ্ঞতা।

সেই অভিজ্ঞতাকে পুঁজি করে তারা আস-সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পে আবেদন করেন।

যথাযথ যাচাই–বাছাই শেষে তাদের প্রত্যেককে মাথাপিছু ৮০ হাজার টাকা; মোট ৩ লক্ষ ২০ হাজার টাকা উদ্যোক্তা-সহায়তা প্রদান করা হয়।

এ টাকায় তারা কিশোরগঞ্জ তাড়াইলের পুরুড়া বাজারে একটি সেলুন ব্যবসা খোলেন।

ধর্মীয় চেতনা থেকে তারা দাড়ি শেভ করেন না। তারপরও প্রতিদিন প্রত্যেকে তারা গড়ে ৫০০ থেকে ৭০০ টাকা আয় করেন। সপ্তাহের কোনো কোনো দিন হাজার টাকাও আয় করেন একেকজন।

বর্তমানে ভালো আছেন চার বন্ধু। সেলুনটির মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে উঠছেন। ব্যবসার এই সাফল্যের ধারাবাহিকতায় চারজনই এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। পরিকল্পনা করছেন নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার।

সেলুনের আরো ছবি দেখুন কমেন্টে।

Address

Rangpur City
KASHIMPUR1346

Telephone

+8801783588139

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bondhu Foundation - বন্ধু ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bondhu Foundation - বন্ধু ফাউন্ডেশন:

Shortcuts

Share