Nurnobi Islam

Nurnobi Islam গান ও ফানি ভিডিও
সট ফিল্ম

21/06/2025

তোমার সফল তা হচ্ছো না
আগে তোমাকে খুঁজে পাইর করতে হবে
তোমার কাছের মানুষ গুলো কে
এই মানুষ গুলো কি তোমাকে পছন্দ করে কিনা। যেই মানুষ টা তোমাকে
পছন্দ করে না তার কাছ থেকে তুমি দূরে সরে যাও

With LBC Entertainment – I just got recognised as one of their top fans! 🎉
13/06/2025

With LBC Entertainment – I just got recognised as one of their top fans! 🎉

খেলাওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক ঘোষণা শ্রীলঙ্কার মাটিতে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্...
12/06/2025

খেলা
ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক ঘোষণা

শ্রীলঙ্কার মাটিতে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে টেস্ট সিরিজ খেলতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ স্কোয়াডের প্রথম বহরের ক্রিকেটাররা দেশ ছেড়েছেন। পরবর্তী বহরে যাবেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ বাকিরা। আর এদিনই মিরাজকে ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে। এর মাধ্যমে তিন ফরম্যাটে তিন অধিনায়ক পেল টাইগাররা

আগামী বছরের জুন পর্যন্ত ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন মিরাজ। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বুধবার) সন্ধ্যায় এই তথ্য জানানো হয়েছে। বিসিবি জানিয়েছে, আগামী ১২ মাসের (এক বছর) জন্য আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার নাজমুল হোসেন শান্ত’র স্থলাভিষিক্ত হবেন আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে।

এর আগে শান্ত’র অনুপস্থিতিতে মিরাজ জাতীয় দলকে ৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। মিরাজকে অধিনায়কত্ব দেওয়া নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ‘ব্যাট-বলে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, লড়াইয়ের সামর্থ্য, দলকে যেভাবে উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে মাঠে মাতিয়ে রাখে তা এই ক্রান্তিকালে তাকে ওয়ানডের অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে তিনি বাংলাদেশকে নিজের মেজাজ ও পরিপক্ক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেবেন

আমাদের এমন সুযোগ করে দেওয়ায় আমরা শান্তকে (ওয়ানডের সাবেক অধিনায়ক) ধন্যবাদ জানাই, অধিনায়ক হিসেবে তিনি ইতিবাচক ও স্বকীয় চরিত্র দেখিয়েছেন। তিনি এখনও আমাদের লিডারশিপ গ্রুপের অংশ এবং তার ব্যাটিং বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ’, আরও যোগ করেন ফাহিম। এই মুহুর্তে শান্ত’র কাঁধে রয়েছে কেবল বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব। এ ছাড়া টি-টোয়েন্টির নেতৃত্বভার এখন লিটন দাসের কাছে।

প্রথমবার নিশ্চিত হলো বিশ্বকাপ খেলা, দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্টপ্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মধ্য এশি...
12/06/2025

প্রথমবার নিশ্চিত হলো বিশ্বকাপ খেলা, দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। যে কারণে দেশটির সবত্রই চলছে উৎসবের আমেজ। আর সেটাকেই উদযাপন তারা করেছে এশিয়ান বাছাইপর্বের শেষ ম্যাচে কাতারের বিপক্ষে জয়ের মাধ্যমে। দেশটির রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত ম্যাচে কাতারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তান

আর এমন জয়ের পর বিশ্বকাপ নিশ্চিত করা উজবেকিস্তান দলের সব সদস্যই পেয়েছেন বিশেষ সম্মাননা। প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ এর পক্ষ থেকে উজবেকিস্তানের জাতীয় ফুটবল দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফকে উপহার হিসেবে গাড়ি দেওয়া হয়েছে।

এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে এক রাউন্ড বাকি থাকতেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র করার মাধ্যমে উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। টিমুর কাপাদজের অধীনে দলটির এই ঐতিহাসিক সাফল্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ একটি ডিক্রি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে জাতীয় দলের একাধিক খেলোয়াড় ও কোচকে সম্মানসূচক উপাধি, মেডেল এবং বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হবে।

বাছাইপর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের জয়ের পর তারই অংশ হিসেবে উপহার দেয়া হয়েছে গাড়ি। কাতারের বিপক্ষে ম্যাচ শেষে মাঠে একে একে ৪০টি চীনা ব্র্যান্ড BYD-এর গাড়ি আনা হয় এবং সেগুলোর চাবি খেলোয়াড় ও কোচিং স্টাফদের (মোট ৪০ জন) হাতে তুলে দেওয়া হয়।

উজবেকিস্তান তাদের গ্রুপে দ্বিতীয় হয়ে বাছাইপর্ব শেষ করেছে। একই গ্রুপের ইরানও চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতার পরবর্তী বাছাই রাউন্ডে বিশ্বকাপের টিকিটের জন্য লড়াই চালিয়ে যাবে।

২০২৬ ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। এই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে ৪৮টি দল ছয়টি কনফেডারেশন থেকে অংশ নেবে

৩ দিনে কত আয় করল শাকিব খানের ‘তাণ্ডবএবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। রায়হান রাফী পরিচা...
12/06/2025

৩ দিনে কত আয় করল শাকিব খানের ‘তাণ্ডব

এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। রায়হান রাফী পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে হুমড়ি খেয়ে পড়ছে

এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল, বিগ বাজেটের এই সিনেমা এখনও পর্যন্ত কত আয় করেছে? বাংলাদেশে যেহেতু কোনো বক্স অফিস কালেকশনের রেকর্ড নেই, সে হিসেবে সিঙ্গেল স্ক্রিন থেকে ঈদে মুক্তির ৪র্থ দিন পর্যন্ত কোন সিনেমা কত টাকা আয় করেছে তা সহজে জানার খুব একটা সুযোগ নেই।

তবে মাল্টিপ্লেক্স থেকে মুক্তির ৩ দিনে শাকিব খানের এই সিনেমা কত আয় করেছে সে বিষয়ে একটা তথ্য

ঈদে দেশজুড়ে প্রায় ১৩৩ টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাকিব খানের তাণ্ডব। শুরুর দিন থেকেই অধিকাংশ প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে সিনেমাটি।

প্রথমদিনে সিনেপ্লেক্সে ২৮টি শো ছিল তাণ্ডবের। যেখান থেকে আয় হয়েছিল ৩৬ লাখ ৭৪ হাজার। এর আগে গত বছর মুক্তিপ্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার। সে হিসেবে ‘তাণ্ডব’ দরদেরও রেকর্ড
ঈদের দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্সে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তাণ্ডবের শো। আয়টাও বেড়ে হয় প্রায় দ্বিগুন। এদিন স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মণিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নীল সিনেপ্লেক্স মিলিয়ে তাণ্ডবের মোট শো চলেছে ৮১টি। যেখানে প্রায় ৭৪ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। ফলে ঈদের দুইদিন শেষে 'তাণ্ডব' সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন ১ কোটি ১০ লাখ টাকা।

ঈদের তৃতীয় দিনেও তাণ্ডব ঝড় অব্যাহত ছিল। এদিন দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রায় ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। তিনদিন শেষে 'তাণ্ডব'-এর মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়ায় ১ কোটি ৮৫ লাখ টাকা। যা চতূর্থ দিনে ২ কোটি ছাড়িয়ে যাবে বলেই অনুমান করা যাচ্ছে

বুধবার (১১ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস...
11/06/2025

বুধবার (১১ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

11/06/2025

সাকিবের আইটেম সং

বাংলাদেশের পরবর্তী তৃতীয় রাউন্ড খেলাগ্রুপ সি. বাংলাদেশ বনাম হংকং ৯ অক্টোবর 2025
11/06/2025

বাংলাদেশের পরবর্তী তৃতীয় রাউন্ড খেলা
গ্রুপ সি. বাংলাদেশ বনাম হংকং
৯ অক্টোবর 2025

,ইতামার বেন-গভির (বামে) এবং বেজালেল স্মটরিচ হলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের গুরুত্বপূর্ণ সদস্যএ...
11/06/2025

,ইতামার বেন-গভির (বামে) এবং বেজালেল স্মটরিচ হলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের গুরুত্বপূর্ণ সদস্য
এক ঘন্টা আগে
অতি ডানপন্থী ইসরায়েলি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্যসহ পাঁচটি দেশ। অধিকৃত পশ্চিম তীরে "ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সহিংসতার উস্কানি" দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলি মন্ত্রী, ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোট্রিচ- এই দুজনকেই যুক্তরাজ্যে প্রবেশ করতে দেয়া হবে না। সেই সাথে দেশটিতে থাকা তাদের সব সম্পদও জব্দ করা হবে।

অস্ট্রেলিয়া, নরওয়ে, কানাডা এবং নিউজিল্যান্ডের সাথে যৌথভাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। যা মঙ্গলবার ঘোষণা করা হয়।

এই পদক্ষেপের জবাবে ইসরায়েল বলেছে, "নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা গ্রহণ অত্যন্ত নিন্দনীয়

অনলাইন কেসিনো এখান থেকে সবাই সাবধান
11/06/2025

অনলাইন কেসিনো এখান থেকে সবাই সাবধান

Address

Rangpur
5350

Opening Hours

Monday 09:00 - 17:00

Telephone

+8801951369985

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurnobi Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nurnobi Islam:

Share

Category