23/05/2026
নীলফামারী সদর উপজেলার হরতকিতলা বাজার সংলগ্ন তরীবাড়ি এলাকা থেকে মো: সোহেল ইসলাম (১৭) নামে এক বাক প্রতিবন্ধী কিশোর নি*খোঁ*জ হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক ৫টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায় সে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নি*খোঁ*জ সোহেল ইসলাম কথা বলতে পারে না এবং শারীরিকভাবে অসুস্থ ও প্রতিবন্ধী। এতে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
নি*খোঁজ কিশোরের পরিচয়ঃ
নাম: মো: সোহেল ইসলাম
বয়স: ১৭ বছর
পিতা: সোহাগ
মাতা: উম্মে কুলসুম বেগম
ঠিকানা: গ্রাম তরীবাড়ি, ডাকঘর পলাশবাড়ী, থানা ও জেলা নীলফামারী।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ- 01611282391 যোগাযোগ-01819937815