Usmani Purefield - উসমানী পিওরফিল্ড

Usmani Purefield - উসমানী পিওরফিল্ড গ্রামের খাঁটি স্বাদ, শহরের ঘরে🌿

সবাই অর্গানিক বিভিন্ন খাবার নিয়ে কাজ করছে, কিন্তু চাল নিয়ে খুব একটা আলোচনা দেখা যায় না! অথচ এটা নিয়েই সবার আগে ভাবা উচিৎ...
15/06/2025

সবাই অর্গানিক বিভিন্ন খাবার নিয়ে কাজ করছে, কিন্তু চাল নিয়ে খুব একটা আলোচনা দেখা যায় না! অথচ এটা নিয়েই সবার আগে ভাবা উচিৎ ছিলো। কারণ আমাদের প্রধান খাদ্য ভাত আসে এই চাল থেকেই।

আজ যেসব চাল আমরা খাচ্ছি, সেগুলোর অধিকাংশই মাত্রাতিরিক্ত পলিশ করা। চকচকে দেখালেও এই চালে কোন ফাইবার থাকে না। কেটে-ছেটে ভিটামিনগুলোকেও ফেলে দেয়া হয় বর্জ্যপদার্থ হিসেবে। ফলে শরীরের ওজন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা থেকে শুরু হচ্ছে ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ আরও বহু জটিল রোগের পথচলা।

আরও ভয়াবহ তথ্য হলো—শুধু চাল পলিশ করতে গিয়েই বছরে প্রায় ১২ লাখ টন চাল নষ্ট হচ্ছে। এই চাল দিয়ে ১ কোটি গরিব মানুষকে ৬ মাস খাবার দেওয়া যেত। সেইসাথে পলিশ করতে গিয়ে অনর্থক বিদ্যুৎ খরচ, যার প্রভাব পড়ে চালের দামে, আর ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

এই সমস্যা গুলো সমাধানের লক্ষ্যে, আল্লাহ প্রদত্ত চাল কোন রকম মডিফিকেশন ছাড়াই হুবহু আপনার ঘরে পৌঁছে দিতেই আমাদের পথচলা শুরু হতে যাচ্ছে ইন শা আল্লাহ। আমরা চাই চাল থাকুক প্রকৃতির আপন রূপে—স্বাস্থ্যকর, পুষ্টিকর ও ন্যায্য দামে সবার নাগালে।

বিস্তারিত সামনে আসছে ইন শা আল্লাহ...

Address

Rangpur, Bangladesh
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Usmani Purefield - উসমানী পিওরফিল্ড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share