রসুই ঘর-Roshui Ghor

রসুই ঘর-Roshui Ghor স্বাদে অনন্য,মানে সেরা😄💕

💝💝💝
01/07/2025

💝💝💝

মরিচের বৃষ্টির ঝাল পানিতে ভিজতে হলে টুক করে নক দিতে হবে রসুই ঘরে😉
17/05/2025

মরিচের বৃষ্টির ঝাল পানিতে ভিজতে হলে টুক করে নক দিতে হবে রসুই ঘরে😉

17/05/2025

কপিলের মেয়ে আর তার সান্ডাকে জানাই রসুই ঘরে সাদরে আমন্ত্রণ।

সান্ডার উপর হাল্কা রসুই ঘর হলুদ গুড়া ছিটালে কেমন হবে কমেন্টে জানাবেন।😅

মা যখন মরিচ ভাজতেন, পুরো বাড়িতে হাঁচির হুলুস্থুল!আর আমরা ভাইবোন মিলে পালিয়ে যেতাম বারান্দায়!এখন বুঝি, সেই মরিচের তেজই ছ...
16/05/2025

মা যখন মরিচ ভাজতেন, পুরো বাড়িতে হাঁচির হুলুস্থুল!
আর আমরা ভাইবোন মিলে পালিয়ে যেতাম বারান্দায়!

এখন বুঝি, সেই মরিচের তেজই ছিলো ভালোবাসার মাপে দেওয়া এক চিমটি মমতা।

আজও যখন রান্না করি, ওই হাঁচি মনে করিয়ে দেয়– মায়ের রান্না ভালোবাসা ছিল।

“হাঁচি খাইছিলেন” বলে কমেন্টে Tag করুন সেই বন্ধুটা, যে মরিচের গন্ধেই কান্নাকাটি করত!

মায়ের মশলার বাক্সটা ছিল এক রহস্যের ভাণ্ডার।আমরা চুরি করে শুঁকতাম জিরা, ধনে, আর খেলতাম "MasterChef" রান্নাঘরে!এখন ওই বাক্...
16/05/2025

মায়ের মশলার বাক্সটা ছিল এক রহস্যের ভাণ্ডার।
আমরা চুরি করে শুঁকতাম জিরা, ধনে, আর খেলতাম "MasterChef" রান্নাঘরে!

এখন ওই বাক্সটা নেই, কিন্তু তার ঘ্রাণটা আজও স্মৃতিতে গন্ধ ছড়ায়।

ছোটবেলায় আপনি কোন মশলার গন্ধ পছন্দ করতেন? কমেন্টে লিখুন:
“জিরা”, “ধনে”, না “লবঙ্গ”?

13/05/2025

আমাদের পণ্য ১০০% ভেজালমুক্ত❤️

মা’র শাড়ির পাড়ে একটুকরো হলুদের দাগ ছিল…ছোটবেলায় বুঝিনি কেন দাগটা কখনো উঠত না।এখন বুঝি — ওই দাগটা শুধু মশলার না, মায়ের ...
11/05/2025

মা’র শাড়ির পাড়ে একটুকরো হলুদের দাগ ছিল…

ছোটবেলায় বুঝিনি কেন দাগটা কখনো উঠত না।
এখন বুঝি — ওই দাগটা শুধু মশলার না, মায়ের হাতে রান্না হওয়া প্রতিদিনের গল্পের ছাপ।

সেই হলুদের ঘ্রাণ আজও দুপুরবেলা মনে পড়ে যায় — ডাল গরম হলে যেমন ঘর ভরে যায়, মন ভরে যায়।

সেই ভালোবাসার ঘ্রাণটাই ফিরিয়ে আনতে চায় Roshui Ghor।

আমাদের হলুদ গুঁড়ো একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি, যেন ঠিক সেই পুরনো রান্নার ঘ্রাণ ফিরে আসে।

আপনার শৈশবের কোন রান্নার গন্ধ আপনাকে বেশি টানে? কমেন্টে লিখে জানান।

29/04/2025

#মায়েররান্না #ঘরোয়ামশলা

'ভুনা মানেই শুক্রবার'শুক্রবার সকাল মানেই যেন একটা অন্যরকম ভালোলাগা।ঘুম ভাঙার আগেই রান্নাঘর থেকে ভেসে আসত মায়ের রাঁধা ভুন...
25/04/2025

'ভুনা মানেই শুক্রবার'

শুক্রবার সকাল মানেই যেন একটা অন্যরকম ভালোলাগা।
ঘুম ভাঙার আগেই রান্নাঘর থেকে ভেসে আসত মায়ের রাঁধা ভুনা গরুর মাংসের ঘ্রাণ।
চাল ধোয়ার শব্দ, কড়াইতে মশলার টুসটাস, আর সেই মোহময় গন্ধে পুরো বাড়িটাই যেন ঈদের সকাল হয়ে যেত।

মা বলতেন,
"ভালো রান্না শুধু স্বাদে হয় না, ঘ্রাণেই মানুষের মন জিতে নিতে হয়!"
আর সত্যিই, মায়ের হাতের সেই ভুনা মাংসের সঙ্গে তুলনা চলে?

আজও শুক্রবার এলেই মনে পড়ে যায় সেই ঘ্রাণ,
মায়ের ক্লান্তহীন মুখ,
আর সেই সাদা থালায় গরম ভাত আর লালচে ভুনার ঝলমলে চেহারা।

আজ রসুই ঘর- সেই ঘ্রাণটাই ফিরিয়ে আনতে চায়—
সেই আসল গুঁড়া মসলা,
যেটা শুধু রান্নার স্বাদ বাড়ায় না—মায়ের স্মৃতিকে ফিরিয়ে আনে।

"আপনার শুক্রবারের ঘ্রাণটা কেমন ছিল? মায়ের রেসিপি এখনও মনে আছে?"
কমেন্টে শেয়ার করুন সেই শুক্রবারের গল্প,
আর চাইলে Roshui Ghor-এর ভাজা মসলার ঘ্রাণ দিয়েই আবার ফিরিয়ে আনুন সেই পুরনো সময়টুকু।

#মায়েরহাতেররান্না

আসসালামুয়ালাইকুম 💓স্বাগতম রসুই ঘর- Roshui Ghor-এ!'আমাদের রসুই ঘরের সব কিছুই স্বাদে অনন্য,মানে সেরা।'আমাদের এই যাত্রা শুর...
21/04/2025

আসসালামুয়ালাইকুম 💓

স্বাগতম রসুই ঘর- Roshui Ghor-এ!
'
আমাদের রসুই ঘরের সব কিছুই স্বাদে অনন্য,মানে সেরা।'

আমাদের এই যাত্রা শুরু শুধু মশলা বিক্রি নয় — শুরু একটুকরো ঘরোয়া অনুভূতির, যেন প্রতিটি খাবারে থাকে মায়ের ছোঁয়া, নানীর গল্প আর আমাদের মাটির গন্ধ।

Roshui Ghor নিয়ে এসেছে খাঁটি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, স্পেশাল মশলা গুঁড়া,আখের গুড় এবং আরও অনেক কিছু — যা ঘরে তৈরি, নির্ভেজাল আর ভালোবাসায় মোড়া।

আপনারা পাশে থাকুন, আমাদের এই পথচলায় সঙ্গী হোন।
আপনাদের সেরা টা দিতে সর্বোচ্চ চেষ্টা করব।

Follow করুন, শেয়ার করুন আর ইনবক্সে অর্ডার করুন — ঘরে বসেই ঘরোয়া মশলার স্বাদ পেতে!

– Roshui Ghor পরিবার

Address

সদরপাড়া, ধাপেরহাট, সাদুল্লাপুর, গাইবান্ধা
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when রসুই ঘর-Roshui Ghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category