17/08/2026
গোবিন্দগঞ্জ মর্ডান ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টার সিলগালা
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে মর্ডান ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরে অনিয়মের অভিযোগে সিলগালা করেছে, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের ভ্রাম্যমান আদালত।
১৭/০৮/২০২৬ইং তারিখ সোমবার বিকাল ৩টার দিকে জেলা সিভিল সার্জন রফিকুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা মাসুদার রহমানের উপস্থিতিতে এ ভ্রাম্যমান পরিচালনা করা হয়।
গাইবান্ধা জেলা সিভিল সার্জন রফিকুজ্জামান জানান,অভিযোগের ভিত্তিতেই অনুমোদন বিহীন মর্ডান ক্লিনিক পরিদর্শন করে অনিয়মের প্রমান পাওয়ায় তাদের সকল কার্যক্রম স্থগিত করে সিলগালা করা হয়েছে।