TSM Food Shop

TSM Food Shop A Symbol Of Purity

13/05/2025
✅ছোটোবেলা থেকে বাসায় ঘি তৈরি করতে দেখেছি। গরম গরম ভর্তা-ভাত, কিংবা বর্ষাকালে খিচুড়িতে ২ চামচ ঘি না নিলে চলবেই না! ঘি এমন...
31/03/2023

✅ছোটোবেলা থেকে বাসায় ঘি তৈরি করতে দেখেছি। গরম গরম ভর্তা-ভাত, কিংবা বর্ষাকালে খিচুড়িতে ২ চামচ ঘি না নিলে চলবেই না! ঘি এমনই একটি পণ্য যা ব্যবহার হয়না এমন বাসা খুব কমই আছে। ত্বকের যত্ন, মস্তিষ্কের উপকার, রান্নাবান্নাসহ ঘি এর উপকারিতা আর ব্যবহার অনেক বেশি যা লিখতে গেলে অনেকটা রচনার মতো হয়ে যাবে। বর্তমানে সব অনলাইন ফুড পেইজ এর বিভিন্ন চটকদার রচনা লেখনীর কল্যাণে এসব এখন সবাই জানে। হ্যাঁ হয়তো আমরাও এমনটা আপনাদেরকে ঘি এর উপকারিতার রচনা লিখে জানাতে পারতাম, কিন্তু আপনি আগে থেকেই জানেন ঘি এর উপকারিতা আর ব্যবহার, তাই আর সেদিকে না যাই আমরা!⛔

➡️এখন প্রশ্ন হচ্ছে ঘি এর বিশুদ্ধতা নিয়ে। আমাদের ছবি দেখে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে এমন সাধারণ ছবি কেনো! বিভিন্ন অনলাইন পেইজে তো সুন্দর ফটোগ্রাফি দিয়ে ঘি এর ছবি থাকে, আপনাদের নেই কেনো!❗ ➡️ হ্যাঁ আমরা স্বীকার করছি আমাদের এমন ছবি তোলার সামর্থ্য এখন নেই। তবে আল্লাহ দিলে নিশ্চয়ই হবে একদিন, ইনশাআল্লাহ!

⏩আর আমরা চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে নয়, সেরা মান দিয়ে ক্রেতাদের মনে জায়গা করে নিতে চাই। আমাদের ঘি সম্পূর্ণ আবহমান পদ্ধতিতে বাসায় তৈরি করা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘসময়ের জ্বাল দেওয়ায় আমাদের ঘি এর স্বাদ এবং গন্ধ অতুলনীয়। বর্তমানে তো ভেজাল ঘি বিক্রেতা খুঁজেই পাই না! সবার ঘি-ই আসল আর খাঁটি। কিন্তু তাও একটি কথা থেকেই যায়, বাণিজ্যিকভাবে উৎপাদিত ঘি কতোটা অথেনটিক?⚠️

আর এজন্যই আমরা নিয়ে এসেছি আমাদের বাসায় তৈরি ঘি। দুধের সর থেকে তৈরি করা আমাদের এই ঘি যিনি একবার টেস্ট করবেন, তিনি প্রশংসা করবেনই ইনশাআল্লাহ! আমাদের পণ্যের উপর আমাদের ভরসার জায়গাটাই এখানে।✅✅✅

➡️➡️কিভাবে অর্ডার করবেন? ১ টাকাও অগ্রিম দিতে হবে না এমন কথা দিয়ে আমরা আপনাকে আকৃষ্ট করতে চাই না। আমরা সততার সাথে ব্যবসা করতে এসেছি, সততা নিয়েই ব্যবসা করে যাবো ইনশাআল্লাহ। তাই আপনাকে ম্যানউপুলেট করতে আমরা অপারগ। শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করে আপনি আমাদের ঘি অর্ডার দিতে পারবেন। দাম উল্লেখ করতে আমরা আপনাকে ইনবক্সে চুপি চুপি ডাকবো না। আমরা সরাসরি আমাদের দাম উল্লেখ করে দিচ্ছি।

➡️৫০০ গ্রাম ঘি ৭৫০/- টাকা।
➡️১ কেজি ঘি=১৪৫০/- টাকা।🔥

ডেলিভারি চার্জ ১৩০/- টাকা সারা বাংলাদেশ। যেহেতু আমাদের পণ্য সরাসরি যশোর থেকে উৎপাদিত, তাই ঢাকা বা অন্যান্য জেলা শহরের ডেলিভারি চার্জও একই। শুধুমাত্র যশোর শহরাঞ্চলের জন্য ডেলিভারি চার্জ ফ্রী। অর্ডার করতে কল করুন↩️

📱+8801701-395573
📱+8801873-493822

অথবা মেসেজ দিন। (কল↔️সকাল ১০ টা থেকে রাত ১২ টা পর্যন্ত)

আমাদের পণ্যের মূল্য আমাদের কোয়ালিটি হিসাবে নির্ধারণ করা। আমরা অল্প পরিমাণে ঘি বাসায় উৎপাদন করি তাই পাইকারি বা অনেক অনেক বেশি পরিমাণে ঘি সাপ্লাই দেওয়া সম্ভব না। পরিমাণ মতো ভালো পণ্য উৎপাদন করতে পারলেই আমরা ঘি দিবো। অধিক লাভের আশায় অসাধু কাজ করবো না। যতোটুকু দিবো, খাঁটি দিবো।

আমরা TSM Food Shop আপনাদের ভরসার নাম হতে এসেছি। ইনশাআল্লাহ সেটা আমরা করে দেখাবো। আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।❤️

✅ Symbol of Purity✅

Address

Sadar
Sadar
7400

Telephone

+8801985959597

Website

Alerts

Be the first to know and let us send you an email when TSM Food Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TSM Food Shop:

Share