সালাহ শপ - Salah Shop

সালাহ শপ - Salah Shop সালাহ ফুড - বিশুদ্ধ ও নিরাপদ খাদ্যের ছোট্ট ভ্যান গাড়ি ।

21/04/2025

মনমুগ্ধকর তেলাওয়াত।

28/06/2023

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আমলসমূহ কবুল করুন।

21/06/2023

একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বললেন, ‘হে মুয়াজ! ফরজ নামাজগুলোর পর এ দোয়া পাঠ কর।

এই শীতে শরীর সুস্থ রাখতে দরকার পুষ্টিকর খাবার। খাঁটি ঘিয়ের রয়েছে বিস্ময়কর কিছু গুণ; যা এই শীতে শরীরের জন্য দারুণ উপকারী।...
06/01/2023

এই শীতে শরীর সুস্থ রাখতে দরকার পুষ্টিকর খাবার। খাঁটি ঘিয়ের রয়েছে বিস্ময়কর কিছু গুণ; যা এই শীতে শরীরের জন্য দারুণ উপকারী। এটি স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বির উৎস। যদিও ঘি খাওয়ার বিষয়ে নানা বিতর্ক রয়েছে, তবে আয়ুর্বেদ শাস্ত্রে ঘি স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ উপাদান বলে বর্ণনা করা হয়েছে।

সর্দি-কাশি সারাতে, দুর্বলতা কাটাতে, ত্বকের সমস্যা দূর করতে ঘি ব্যবহৃত হয়। এ ছাড়া ঘিয়ে পেঁয়াজ ভেজে খেলে গলা ব্যথা সারে। চ্যবনপ্রাশ তৈরির অন্যতম উপকরণ এটি। ‘ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চ’ এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

ভারতের প্রখ্যাত পুষ্টিবিদ সন্ধ্যা গুগনানির মতে, শীতকালই ঘি খাওয়ার উপযুক্ত সময়। এ সময় এটি সহজে হজম হয় ও শরীর গরম রাখে। এতে ভিটামিন এ, ডি, ই ও কে আছে।

দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি পেশি সুগঠিত রাখতে ঘি কার্যকর। এ ছাড়া শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়া ঠেকাতে পারে ঘি। প্রতিদিন সকালে এক বা দুই চা-চামচ ঘি খাওয়া যেতে পারে। এরপর গ্রিন টি বা সাধারণ চা ও কফি খেলে উপকার পাওয়া যায়।

ঘি অবশ্য অল্প পরিমাণে খাওয়াই ভালো। যাঁদের কোলস্টেরলের সমস্যা আছে তাঁদের ঘি এড়িয়ে চলা উচিত।

আপনি প্রতিদিন কেন এক চামচ ঘি খাবেন?

১. ত্বকের শুষ্কতা দূর করে তা আর্দ্র রাখে।

২. ভিটামিন এ থাকায় এটি চোখের জন্য ভালো। গ্লুকোমা রোগীদের জন্য উপকারী। এটি চোখের চাপ নিয়ন্ত্রণ করে।

৩. ঘি খেলে যে হরমোন নিঃসরণ হয়, এতে শরীরের সন্ধিগুলো ঠিক থাকে।

৪. এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ বলে অন্য খাবার থেকে ভিটামিন ও খনিজ শোষণ করে শরীরকে রোগ প্রতিরোধে সক্ষম করে তোলে।

৫. পোড়া ক্ষত সারাতে কাজ করে ঘি। আয়ুর্বেদ শাস্ত্রে আছে ঘি খেলে মস্তিষ্কের ধার বাড়ে ও স্মৃতিশক্তি বাড়ে।

তথ্যসূত্র: টিএনএন, প্রথম আলো

#খাঁটি #ঘি #সালাহ #শপ

02/01/2023

আকাশে রয়েছে তোমাদের রিযকের উৎস ও প্রতিশ্রুত সবকিছু। (আয-যারিয়াত-২২)

সরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে। একসময় গ্রামবাংলার একমাত্র ভোজ্যতেল ছিল সরিষার তেল। এর ওষুধি গুণাগুণের জন...
25/12/2022

সরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে। একসময় গ্রামবাংলার একমাত্র ভোজ্যতেল ছিল সরিষার তেল। এর ওষুধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই তেল। সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমন উপকারীও। ভারতীয় উপমহাদেশে খ্রিষ্টপূর্ব ৩০০০ থেকে সরিষার ব্যবহার হয়ে আসছে। সরিষার তেল উদ্দীপক হিসেবে পরিচিত। অন্ত্রে পাচকরস উৎপাদনে সাহায্য করায় হজমপ্রক্রিয়া দ্রুত হয়। এ ছাড়া একই প্রক্রিয়ায় ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে। সর্বজনীনভাবে সরিষার তেলের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। তবে এই তেলের গুণাগুণ সম্পর্কে যাঁরা অবগত আছেন, তাঁরা নিয়মিতই ব্যবহার করে চলেছেন সরিষার তেল।

সরিষাবীজ থেকে তৈরি হয় সরিষার তেল। এটি গাঢ় হলুদ বর্ণের এবং বাদামের মতো সামান্য কটু স্বাদ ও শক্তিশালী সুবাসযুক্ত তেল। ওমেগা আলফা ৩ ও ওমেগা আলফা ৬ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হওয়ায় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেল বলা হয়। বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায়, সরিষার তেল ৭০ শতাংশ হৃৎপিণ্ড–সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। সরিষার তেল ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, যা হৃদ্​রোগের আশঙ্কা কমিয়ে দেয়।

এ ছাড়া সরিষা তেল ঠান্ডা ও কাশি উপশমে সহায়ক প্রমাণিত হয়েছে। যখন বুকে প্রয়োগ বা তার দৃঢ় সুবাস নিশ্বাসের মাধ্যমে নেওয়া হয়, এটা শ্বাসযন্ত্রের নালির থেকে কফ অপসারণেও সাহায্য করে। শুধু খাওয়ার জন্যই নয়, সরিষার তেল চুল ও ত্বকের যত্নেও কাজে লাগে।

21/11/2022

ইসলাম ব্যবসা-বাণিজ্যকে বিশেষভাবে গুরুত্ব এবং ব্যাপক উৎসাহ দিয়েছে। কোরআন শরিফে বলা হয়েছে, 'তোমরা একে অপরের ধনসম্পদ অবৈধ উপায়ে আত্মসাৎ করো না। পারস্পরিক সম্মতিতে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে মুনাফা অর্জন করো।' সুরা নিসা, আয়াত ২৯।

19/11/2022
17/11/2022

আমাদের সকল প্রোডাক্ট এর দাম জানতে ভিজিট করুন:-www.salahshopbd.com

 ীতে_যেভাবে_আপনাকে_সুস্থ_রাখবে_ঘি।শীতকাল মানেই ধোঁয়া ওঠা ভাতের পাতে হরেক রকমের সবজি, ভর্তা, আর এক চা চামচ সোনালী গাওয়া ঘ...
16/11/2022

ীতে_যেভাবে_আপনাকে_সুস্থ_রাখবে_ঘি।

শীতকাল মানেই ধোঁয়া ওঠা ভাতের পাতে হরেক রকমের সবজি, ভর্তা, আর এক চা চামচ সোনালী গাওয়া ঘি। অনেকেই ডায়েটের কথা ভেবে ঘি থেকে দূরে থাকেন। আসলে কিন্তু এই মৌসুমে খাদ্যভ্যাসে ঘি যোগ করাটা অনেক দিক দিয়েই আপনার উপকারে আসতে পারে। পরিমিত পরিমাণে খাওয়া হলে ঘি বেশ স্বাস্থ্যকর। আয়ুর্বেদিক শাস্ত্রেও এর ব্যবহার রয়েছে। দেখে নিন শীতকালে ঘি খাওয়া হলে কী কী উপকার পেতে পারেন আপনি-

১) ভেতর থেকে শরীর গরম রাখে

আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, কিছু খাবার শরীর গরম করে, আর কিছু খাবার শরীর ঠাণ্ডা করে। ঘি এমন একটি উপাদান যা শরীর গরম রাখে। ঘি ব্যবহার করে সবজি, ভাজি তৈরি করতে পারেন, পরোটা ভাজার সময়ে ব্যবহার করতে পারেন বা গরম ভাতেও ঘি নিতে পারেন।

২) শক্তির উৎস

শীত এলে সহজেই ক্লান্তি জেঁকে বসে শরীরে। এই ক্লান্তির বড় একটি কারণ হলো ঠাণ্ডা আবহাওয়া। ক্লান্তি দূর করতে দারুণ কাজে আসতে পারে ঘি, কারণ তা শক্তির ভালো একটি উৎস।

৩) ঠাণ্ডা, সর্দি ও কাশি দূর করে

শীতকাল এলেই অনেকের ঠাণ্ডা লেগে যায়, সর্দিতে নাক বন্ধ হয়ে থাকে দিনের পর দিন। বন্ধ নাক খোলার জন্য আয়ুর্বেদে ঘি ব্যবহার করার কথা বলা আছে। ঘি খাওয়া তো বটেই, বরং কয়েক ফোঁটা কুসুম গরম ঘি নাকে দেওয়া যেতে পারে। তবে তা করার আগে ডাক্তারের সাথে কথা বলে নেওয়া ভালো।

৪) ত্বকের জন্য উপকারী

ত্বক ভালো রাখার জন্য খাদ্যভ্যাসে তেল ও চর্বি থাকাটা অপরিহার্য। ঘি এদিক দিয়ে খুবই উপকারী। কারণ তা শুষ্ক, রুক্ষ ত্বকে পুষ্টি যোগায়। এছাড়া ত্বকের কোষ আর্দ্র রাখতেও ঘি কার্যকরী। এমনকি শুষ্ক ত্বক কোমল করে তুলতে ব্যবহার করতে পারেন ঘিয়ের ফেসপ্যাক।

২ টেবিল চামচ ঘি ও ২ টেবিল চামচ বেসন বা হলুদ গুঁড়ো প্রয়োজনমতো পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। তা মুখে মাখিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক।

৫) কোষ্ঠকাঠিন্য দূর করে

শীতকালে গরম গরম ভাজাভুজি বা তেলতেলে খাবারগুলো বেশি খাওয়া হয়। এ কারণে হজমে সমস্যা হয় অনেকের। কোষ্ঠকাঠিন্য দেখা দেয় অহরহ। এ সমস্যাটি দূর করতে ঘি কার্যকরী। এক কাপ গরম দুধে ১-২ চা চামচ ঘি মিশিয়ে পান করুন ঘুমাতে যাবার আগে। তা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে।

সূত্র: এনডিটিভি

খলিশা ফুলের মধুকে সুন্দর বনের আশির্বাদ বলা হয়। স্বাদ, ঘ্রান এবং কোয়ালিটির জন্য একে গোল্ড মধু ও বলা হয়। বিশ্বের সর্ববৃহৎ ...
12/11/2022

খলিশা ফুলের মধুকে সুন্দর বনের আশির্বাদ বলা হয়। স্বাদ, ঘ্রান এবং কোয়ালিটির জন্য একে গোল্ড মধু ও বলা হয়। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন মধুর স্বর্গরাজ্য। সুন্দরবনে যেসব গাছ হয় তার মধ্যে, খলিশা, গড়ান, কেওড়া, বাইন গাছে ফুল ধরে। এর মধ্যে সবচেয়ে দামী ফুল খলিশা ফুল। এ ফুলের মধুর দাম ও সব থেকে বেশি।

প্রতি কেজি খলিশা ফুলের মধু ১,৩০০ টাকা কেজি। নিতে চাইলে যোগাযোগ করুন।
01715-014240

আসসালামু আলাইকুম, "আমরা আমাদের নিজেদের জন্য যা অপছন্দ করি সেটা আপনাদের জন্যও অপছন্দ করি"।এই নীতি ঠিক রেখেই আমরা আপনাদের ...
11/11/2022

আসসালামু আলাইকুম,

"আমরা আমাদের নিজেদের জন্য যা অপছন্দ করি সেটা আপনাদের জন্যও অপছন্দ করি"।

এই নীতি ঠিক রেখেই আমরা আপনাদের নিকটে খাটি প্রোডাক্টসমূহ পৌছে দিয়ে থাকি। আমাদের অন্যতম খাটি পণ্য হলো নিজেদের মিলিং করা খাটি সরিষার তেল।

ঘানি মানে ঘানিই, আবার মেশিন মানে মেশিন। কোনোটার সাথে কোনোটার মিক্সিং করিনা, আপনারা না দেখলেও প্রতিপালক দেখে থাকেন সবকিছুই।

সরিষার দাম বেড়ে যাওয়ায় তেলের দামটা বাধ্য হয়ে বাড়াতে হয়েছে। তবুও আমাদের শপের মূল্য আপনার হাতের নাগালেই রয়েছে।

খুচরা এবং পাইকারি দাম জানতে যোগাযোগ করুন- 01715-014240
https://salahshopbd.com/

Address

Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when সালাহ শপ - Salah Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সালাহ শপ - Salah Shop:

Share