Anera Hat আনেরা হাট

Anera Hat আনেরা হাট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anera Hat আনেরা হাট, Organic Grocery Store, Nangla, Debhata, Satkhira.

ভেজালের ভীড়ে অবিশ্বাস ঘিরে ধরেছে আপনাকে। ঠকে ঠকে কষ্টের টাকা নষ্টের যন্ত্রণা আপনাকে আষ্টেপৃষ্টে রেখেছে। তাই দায় এবং দায়িত্ব নিয়ে আমরা সরবরাহ করছি বাজারের সেরা পণ্য। মানুষ ঠকানোর মতো অমানুষ অন্তত আমরা নই।

26/07/2026

মালয়েশিয়া যাচ্ছে আনেরা হাটের গাওয়া ঘি...

26/07/2026

আনেরা হাটে পাচ্ছেন মধু-সহ ঘি, নারিকেল তেল, সরিষার তেল, গুঁড়া মশলা, গুড়, খেজুর-সহ আরও অনেক পণ্য।

আনেরা হাটের সফলতার গল্প শুনিয়েছি আজ একটা ব্যর্থতার গল্প শোনেন। সর্বশেষ দুইটা ডেলিভারিতে আম্প্রপালি আমের অসন্তুষ্টি পেয়েছ...
10/07/2026

আনেরা হাটের সফলতার গল্প শুনিয়েছি আজ একটা ব্যর্থতার গল্প শোনেন।

সর্বশেষ দুইটা ডেলিভারিতে আম্প্রপালি আমের অসন্তুষ্টি পেয়েছি ক্রেতার পক্ষ থেকে। ঠিক ক্রেতার পক্ষ থেকে বলব না আমরাই ক্রেতাকে বারংবার বলেছি- আম যেমনই হোক তথ্য জানাতে। খুবই জোরাজুরি করেছি। আমার ক্রেতাদের অধিকাংশ অফলাইনের এবং ব্যক্তিগতভাবে পরিচিত। রুচিসম্মত এবং সচেতন ক্রেতা আমার। ক্রেতার চেয়ে আমাদের বিক্রিত পণ্য সম্পর্কে আমরা বেশি সচেতন। তো শেষ দুজন ক্রেতার সম্পূর্ণ টাকা আমরা রিফান্ড করার সিদ্ধান্ত নিই। এটা আমাদের ব্যবসায়িক নীতি। লাভ আমরা খেলে ক্রেতা কেন লস খাবেন?

সাপাহার নওগাঁর আম দিয়েছি কিন্তু আসলেই আমটা ততটা মিষ্টি এবং আম্প্রপালির আদি স্বাদের মতো না। পাইকার থেকে আম নিয়ে বিক্রি করলে কেজিপ্রতি সর্বসাকুল্যে আমাদের লাভ থাকে সর্বোচ্চ ১৭-১৮ টাকা। তো ১০ কেজির ১ ক্যারেটে ১৭০ বা ১৮০ টাকা। আর কোনোকারণে লস গেলে ১২০০ টাকা লস। আমাদের মতো ক্ষুদ্র এবং নতুন উদ্যোক্তাদের জন্য আমের ব্যবসায় সীমিত লাভে বিশাল ঝুঁকির বিষয়। ঝুঁকি না নিলে ব্যবসায় শেখা যায় না। ঝুঁকি আছে বলেই ব্যবসায় হালাল। আমরা পাইকারের কাছে ধরা। পাইকার আবার বাগান মালিক এবং শ্রমিকের ওপর কিছুটা নির্ভরশীল। সুতরাং এই চেইনের কোনো একটা জায়গায় ন্যূনতম অসচেতনতা, অসততা বদনাম বয়ে আনতে পারে।

বুকে হাত দিয়ে জোর গলায় বলতে পারি আনেরা হাট তার জায়গায় সর্বোচ্চ সচেতন এবং শতভাগ সততার মূলধনে ব্যবসায় করে। আমাদের একজন ক্রেতাকে শতভাগ টাকা ফেরত পাঠানোর পর তিনি আবার বিকাশে পুনরায় টাকা ফেরত দিয়েছেন। এ এক মধুর যন্ত্রণা। আমরা তাঁকে বোঝানোর চেষ্টা করছি এ আমাদের ব্যর্থতা। অথচ তিনি বলেন- আমি তো বলিনি টাকা ফেরত দিতে। আরেকজন ক্রেতা তো বিকাশ নম্বরই দেয় না। টাকা ফেরত নেবেন না। কিন্তু আমাদের কাছে লাভের চেয়ে সততা এবং ব্যক্তিত্ববোধ বেশি।
বাংলাদেশে ব্যবসায় জগতে আমরা ভিন্ন সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। ক্রেতা কেন লস খাবেন!

অথচ এদিক দিয়ে আমাদের পাইকার উদ্ভুত এই সমস্যায় একটাবারও বলেননি যে তিনিও কিছুটা লস স্বীকার করবেন। আমরা সকলের সাথে যথাসম্ভব সুসম্পর্ক বজায় রেখে পথ চলতে চাই।
পরিশেষে এটুকু জানবেন- আনেরা হাট ইচ্ছাকৃতভাবে, জানামতে আমৃত্যু একটি পয়সাও হারামভাবে উপার্জন করবে না। এটা আমাদের নফসের সাথে আমাদের যুদ্ধ।

নিজের ঘরে পিঠা বানাচ্ছি আনেরা হাটের আখের গুড় দিয়ে। আমরা যা খাই তাই-ই অন্যকে খাওয়াই। জানামতে কোনো রকম কপটতার আশ্রয় আমরা ন...
10/07/2026

নিজের ঘরে পিঠা বানাচ্ছি আনেরা হাটের আখের গুড় দিয়ে। আমরা যা খাই তাই-ই অন্যকে খাওয়াই। জানামতে কোনো রকম কপটতার আশ্রয় আমরা নেই না।

09/07/2026

শুধু মধু বিক্রি নয় আমরা ভালোবাসা আর ভরসা বিনিময় করি।

08/07/2026

কোনোরকম পূর্ব প্রস্তুতি, প্রচারণা ছাড়াই এই প্রথম বছর ৫০০ কেজির মতো আম বিক্রি করলাম। সবই পরিচিত লোকজনদের কাছে। কেননা আমরা এখনও পেইড মার্কেটিংয়ে যাইনি।

04/07/2026

বাগান টু বাসা, আম যাবে পুরো খাসা।
এই ডায়ালগ আবার নকল করবেন না।
আম্রপালি শেষ হওয়ার পথে তাই সেরা স্বাদ নিতে আজই অর্ডার করুন।

১ কেজি লিচু ফুলের মধু নিলেন রিপিট কাস্টমার।
02/07/2026

১ কেজি লিচু ফুলের মধু নিলেন রিপিট কাস্টমার।

১০ কেজি আম্রপালি নিয়েছিলেন সম্মানিত এই ক্রেতা। আম খেয়ে সন্তুষ্ট। সাপাহারের আম্রপালি নিতে 01708899533 নম্বরে কল করুন।
29/06/2026

১০ কেজি আম্রপালি নিয়েছিলেন সম্মানিত এই ক্রেতা। আম খেয়ে সন্তুষ্ট। সাপাহারের আম্রপালি নিতে 01708899533 নম্বরে কল করুন।

26/06/2026

দোকানে গিয়ে পণ্য দেখলেন, দাম জিজ্ঞেস করলেন কিন্তু নিলেন না। দোকানদার পেছন থেকে কী বলে? কার কী অভিজ্ঞতা শুনি। 😁

Address

Nangla, Debhata
Satkhira
9450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anera Hat আনেরা হাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share