Ayat Agro

Ayat Agro আয়াত এগ্রো একটি অর্গানিক ফুডের সমাহার স্থল | এই পেজের সকল পণ্য রাসায়নিক ও বিষমুক্ত | বিস্তারিত জানতে কল করুন : ০১৯৩৭১২১৬১২

11/05/2026

কোলেস্টেরল কমাতে চান❓

কোলেস্টেরল বাড়লে রক্তনালীর ভেতরে আস্তে আস্তে চর্বি জমতে থাকে। নালী সরু হয়ে যায়। হার্ট অ্যাটাক আর স্ট্রোকের পথ তৈরি হয় নীরবে, কোনো ব্যথা ছাড়াই। তাই এটাকে বলা হয় সাইলেন্ট কিলার।

এখন কথা হলো — কমাবেন কীভাবে?

প্রথমেই খাবার বদলান।

ভাজাপোড়া, ফাস্টফুড, ঘি-মাখন-ডালডা — এগুলো হলো কোলেস্টেরলের সবচেয়ে বড় বন্ধু। আপনি যত বেশি এগুলো খাবেন, রক্তে তত বেশি খারাপ কোলেস্টেরল জমবে। লাল মাংস মানে গরু-খাসি সপ্তাহে একবারের বেশি না খাওয়াই ভালো। বরং মাছ খান বেশি করে, বিশেষত সামুদ্রিক মাছ। মাছের ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরল কমায় আর ভালো কোলেস্টেরল বাড়ায়।

শাকসবজি আর ফলমূল বেশি খান। ওটস, ডাল, বার্লি — এই ধরনের খাবারে যে ফাইবার থাকে সেটা অন্ত্র থেকে কোলেস্টেরল শুষে নিয়ে শরীরের বাইরে বের করে দেয়। রান্নায় সয়াবিন তেলের বদলে অলিভ অয়েল বা সরিষার তেল ব্যবহার করুন।

এরপর আসে হাঁটা।

অনেকে ভাবেন ওষুধ খেলেই কোলেস্টেরল কমে যাবে। ওষুধ কাজ করে ঠিকই, কিন্তু হাঁটা ছাড়া পুরো ফল পাওয়া যায় না। প্রতিদিন মাত্র ৩০ মিনিট দ্রুত হাঁটলে HDL মানে ভালো কোলেস্টেরল বাড়ে। ভালো কোলেস্টেরল হলো শরীরের ঝাড়ুদার — এটা রক্তনালী থেকে খারাপ কোলেস্টেরল সরিয়ে লিভারে নিয়ে যায়।

ওজন কমান।

শরীরে অতিরিক্ত চর্বি জমলে স্বাভাবিকভাবেই কোলেস্টেরল বাড়ে। বিশেষত পেটের চর্বি সবচেয়ে বিপজ্জনক। মাত্র পাঁচ থেকে দশ শতাংশ ওজন কমালেও কোলেস্টেরলে উল্লেখযোগ্য পরিবর্তন আসে।

ধূমপান ছাড়ুন।

সিগারেট HDL মানে ভালো কোলেস্টেরল কমিয়ে দেয়। আর রক্তনালীর ভেতরের দেয়াল দুর্বল করে ফেলে, ফলে চর্বি আরও সহজে জমে। ধূমপান ছাড়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই HDL বাড়তে শুরু করে।

কখন ওষুধ লাগবে?

যদি জীবনযাত্রা বদলানোর পরেও তিন থেকে ছয় মাসে কোলেস্টেরল না কমে, অথবা LDL অনেক বেশি থাকে, বা আগে থেকেই হার্টের সমস্যা থাকে — তাহলে স্ট্যাটিন জাতীয় ওষুধ দেওয়া হয়। এই ওষুধ লিভারে কোলেস্টেরল তৈরি কমিয়ে দেয়।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ কোনো কঠিন বিষয় না। শুধু দরকার একটু সচেতনতা আর একটু শৃঙ্খলা।

10/05/2026

আপনার কি মাঝে মাঝে বুকের ভিতর চাপ চাপ লাগে?
হাঁটলে আগের মতো শক্তি পান না?
সিঁড়ি উঠলে হাঁপিয়ে যান?
রাতে হঠাৎ বুক ধড়ফড় করে?
তারপর নিজেকেই বুঝ দেন,
“… গ্যাস…”
“বয়স বাড়তেছে…”
“এত টেনশন করলে এমন হবেই…”

৫৮ বছরের একজন মানুষ
একদম সাধারণ জীবন।
সকাল হলে কাজে যেতেন, মানুষের সাথে হাসতেন, বাজার করতেন, পরিবার নিয়ে চিন্তা করতেন।
বড় কোনো অসুখ ছিল না।
কমপক্ষে উনি তাই ভাবতেন।
তারপর একদিন সকালে বুকের ভিতর ভারী লাগা শুরু হলো।
তীব্র ব্যথা না।
শুধু মনে হচ্ছিল বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে।
তিনি ভাবলেন একটু পর ঠিক হয়ে যাবে।
হার্টের রক্তনালী আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছিল বছরের পর বছর ধরে।
আমরা যেভাবে ঘরের পাইপের ভিতরে ময়লা জমে পানি চলার রাস্তা ছোট হয়ে যায়,
ঠিক সেভাবেই রক্ত চলার পথ ছোট হয়ে যায়।

অল্প কাজেই ক্লান্ত লাগা
বুকের মাঝখানে চাপ লাগা
হাঁটলে দম ফুরিয়ে যাওয়া
আগের মতো শক্তি না পাওয়া
হঠাৎ ঘাম হওয়া
বাম হাত বা চোয়ালে অস্বস্তি
এগুলাকে অবহেলা করবেন না

আমরা বিশ্বাস করতে চাই, “আমার কিছু হবে না।”
কিন্তু হার্ট অ্যাটাক সময় দেয়না...

প্লিজ অবহেলা করবেন না।

কি করলে হার্ট ভালো থাকবে?
বরং প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাসই হার্টকে ধীরে ধীরে বাঁচায়… আবার ধ্বংসও করে।

🖤 হার্ট সুস্থ রাখতে যা করবেন:
•😒১/ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
জিম করতে হবে না।
নিয়মিত হাঁটাটাই অনেক বড় ওষুধ।
২/ ধূমপান বাদ দিন
একটা সিগারেটও হার্টের রক্তনালীর ক্ষতি করে।
“মাঝে মাঝে খাই” বলেও অনেক মানুষ ICU তে যায়।
৩/ তেল-চর্বি কমান
প্রতিদিন গরু-খাসি, ফাস্টফুড, ভাজাপোড়া…
এগুলো ধীরে ধীরে রক্তনালী বন্ধ করে।

৪/ ঘুম ঠিক করুন
রাত জেগে থাকা, অল্প ঘুম, অতিরিক্ত স্ট্রেস…
এসব হার্টের উপর ভয়ংকর চাপ ফেলে।

৫/ সুগার, প্রেসার, কোলেস্টেরল চেক করুন
অনেক মানুষের এগুলো থাকে কিন্তু টেরই পায় না।
আর ভিতরে ভিতরে হার্ট নষ্ট হতে থাকে।

৬/ ওজন নিয়ন্ত্রণে রাখুন
পেটের মেদ শুধু সৌন্দর্যের সমস্যা না।
এটা হার্টেরও শত্রু।

৭/ রাগ, টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা কমান
সব চিন্তা একা মাথায় রাখবেন না।

যদি মাঝে মাঝে বুক চাপ লাগে, হাঁটলে হাঁপান, বাম হাতে অস্বস্তি হয়, অকারণে ঘাম হয়…
একটা ECG, Echo বা ডাক্তার দেখানো আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে।
হার্ট ভালো রাখার জন্য শুধু ওষুধ না,
জীবনযাপনও বদলাতে হয়।

Dr. Abdur Rahman

শুভ কামনা নিরন্তর
04/05/2026

শুভ কামনা নিরন্তর

04/05/2026

চরম বাস্তব!!!!

১.কারো মুখে সবমসময় হাসি লেগে থাকার মানে এই নয় যে সে চরম সুখে আছে!!!! হতে পারে সে তার কষ্ট লুকানোর জন্য এমনটা করছে!!!! খোঁজ নিলে হয়তো দেখবেন ঐ ব্যক্তির দুঃখের ডিলারশিপ আছ অর্থাৎ দুঃখের মজুমদার!!!!

২.চরম কষ্ট দেখে ও কারো চোখে অশ্রু দেখতে না পেরে এমনটি ভাবার দরকার নেই যে সে আবেগহীন বা নির্দয়!!!হয়তো বা কাঁদতে কাঁদতে তার অশ্রু শুকিয়ে গেছে!!!! খোঁজ নিলে দেখবেন একসময় সে দুঃখ-দ্বীপের রাজা/রাণী ছিল!!!!

৩. আপনার পাশেরজন, বন্ধু,কিংবা কলিগের দুরাবস্থার কথা শুনে এটা ভাবার দরকার নেই যে সে চরম অর্থ কষ্টে আছে!!!! হতে পারে যে সে আপনাকে সাহায্য করবে না বলে এমন অভিনয় করছে!!!!!"All the world's a stage, And all the men and women merely players"

৪. সবমসময় আপনার প্রশংসা করা মানুষটি যে আপনার শুভাকাঙ্ক্ষী এমনটি ভাবার কোনো কারণই নেই!!!! হতে পারে আপনার থেকে সুবিধা নেওয়ার জন্য এমনটি করে!!!

৫. অফিসের বসের কমন কথা " আপনি অনেক ভালো অফিসার, আপনার কোনো তুলনা নেই, আপনি না থাকলে কী যে হত!!!, আপনি আছেন বলেই ভরসা পাই,!!!!!!!ভাববেন না যে সে আপনার অনেক দাম বাড়ায়ে দিল!!!!! বরং এগুলো বলার উদ্দেশ্য হলো আপনার থেকে বেশি কাজ করে নেওয়া!!!! ("Man is by nature a political animal.")

৬. কাউকে ছাড় দিয়ে ভদ্রতার খাতিরে কোন কথার পাল্টা জবাব না দিয়ে ভাববেন না যে সে আপনাকে ভদ্রতায় ১০/১০ দিয়ে দিল!!! বরং সে আপনাকে দুর্বল হিসেবে প্রচার করবে!!!!

৭.দূরালাপনীর অপর প্রান্তে বলা "তুমি না খেলে, আমি খাব না." কথা শুনে আবেগে ফেটে পড়ার দরকার নেই!!!! হয়তো বা সে পেটপুরে খেয়েদেয়ে কথা বলতে বসেছে!!!!

**"তোমার জন্য মরতে পারি " বলা খুব আবেগি কথা হরহামেশাই শুনতে পারবেন কিন্তু " তোমার জন্য বাঁচতে পারি" বলা লোকের সংখ্যা বিরল!!!!
©

মালতীবালা বালিকা বিদ্যালয়– জয় গোস্বামীবেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবোবেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো?বেণীমাধব, মো...
01/05/2026

মালতীবালা বালিকা বিদ্যালয়
– জয় গোস্বামী

বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাবো
বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো?
বেণীমাধব, মোহনবাঁশি তমাল তরুমূলে
বাজিয়েছিলে, আমি তখন মালতী ইস্কুলে
ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাসঘর
বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর
আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি
আলাপ হলো, বেণীমাধব, সুলেখাদের বাড়ি

বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো
শহর থেকে বেড়াতে এলে, আমার রঙ কালো
তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে
বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে
কুঞ্জে অলি গুঞ্জে তবু, ফুটেছে মঞ্জরী
সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি
আমি তখন নবম শ্রেণী, আমি তখন ষোল
ব্রীজের ধারে, বেণীমাধব, লুকিয়ে দেখা হলো

বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে
সত্যি বলো, সে সব কথা এখনো মনে পড়ে?
সে সব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে?
আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে
দেখেছিলাম আলোর নীচে; অপূর্ব সে আলো!
স্বীকার করি, দুজনকেই মানিয়েছিল ভালো
জুড়িয়ে দিলো চোখ আমার, পুড়িয়ে দিলো চোখ
বাড়িতে এসে বলেছিলাম, ওদের ভালো হোক।

রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে
মেঝের উপর বিছানা পাতা, জ্যো‍‍‌ৎস্না এসে পড়ে
আমার পরে যে বোন ছিলো চোরাপথের বাঁকে
মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে
আজ জুটেছে, কাল কী হবে? – কালের ঘরে শনি
আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি
তবু আগুন, বেণীমাধব, আগুন জ্বলে কই?
কেমন হবে, আমিও যদি নষ্ট মেয়ে হই?

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayat Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category