Anika Food Mart

Anika Food Mart Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anika Food Mart, Sunamganj.

03/05/2025

শুভ রাত্রি

দুপুরের খানাপিনা 👌🤗
11/04/2025

দুপুরের খানাপিনা 👌🤗

মেয়ের হাতের রান্না 👌
11/04/2025

মেয়ের হাতের রান্না 👌

জিলাপি আমাদের সবারই খুব পছন্দ। কোন স্পেশাল অনুষ্ঠান ছাড়াও আমরা জিলাপি খেয়ে থাকি। খুব সহজেই ভিন্ন ভিন্ন জিলাপি তৈরি করা য...
07/01/2024

জিলাপি আমাদের সবারই খুব পছন্দ। কোন স্পেশাল অনুষ্ঠান ছাড়াও আমরা জিলাপি খেয়ে থাকি। খুব সহজেই ভিন্ন ভিন্ন জিলাপি তৈরি করা যায়। চলুন জেনে নেই ভিন্ন ধরনের এক জিলাপির রেসিপি যা ছানার জিলাপি নামে পরিচিত।

ছানার জিলাপি তৈরির পদ্ধতি

উপকরণ:
ছানা- ১ কাপ
সুজি- ১ চা চামচ
ময়দা- ১ টেবিল চামচ
গুঁড়াদুধ- ২ টেবিল চামচ
এলাচগুঁড়া- ১/২ চা চামচ
দারুচিনিগুঁড়া- ১/২ চা চামচ
চিনি- পরিমাণমতো
ঘি- ১/২ চা চামচ
তেল- ভাঁজার জন্য
বেকিং পাওডার- ১/৩ চা চামচ

প্রস্তুত প্রণালী:
১. প্রথমে একটি পাতিলে এক কাপ চিনির সাথে ৪ কাপ পানি ও এলাচ দিয়ে ফুটিয়ে সিরা তৈরি করে নিবো।২. এবার আরেকটি পাত্রে ছানার সাথে একে একে সুজি, ময়দা, গুঁড়াদুধ, এলাচগুঁড়া, দারুচিনিগুঁড়া, ঘি ও বেকিং পাওডার দিয়ে ভালো করে মাখিয়ে ডো তৈরি করে নিতে হবে।
৩. তৈরি করা ডো ৩০ মিনিট রেখে দিবো।
৪. এবার ডো থেকে ১০ ভাগ নিয়ে লম্বা দড়ির মতো করে পেঁচিয়ে জিলাপির আকার দিতে হবে।
৫. তারপর একটি প্যানে তেল গরম করে তাতে জিলাপিগুলো দিয়ে অল্প আঁচে লাল লাল করে ভেঁজে নিবো।
৬. ভাঁজা হয়ে গেলে নামিয়ে সিরায় দিয়ে দিন।
দেখলেন তো কীভাবে খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার ছানার জিলাপি। ঘরে বসেই এখন তৈরি করে সুস্বাদু জিলাপির মজা নিন!

চিংড়ি মাছের ঝাল বা মশলাদার চিংড়ির তরকারি একটি দ্রুত এবং সহজ বাঙালি খাবার। এর জন্য আপনার খুব বেশি উপাদানেরও প্রয়োজন নে...
07/01/2024

চিংড়ি মাছের ঝাল বা মশলাদার চিংড়ির তরকারি একটি দ্রুত এবং সহজ বাঙালি খাবার। এর জন্য আপনার খুব বেশি উপাদানেরও প্রয়োজন নেই।

চিংড়ির ঝাল

উপকরণ:

৫০০ গ্রাম চিংড়ি

১ টি কাটা পেঁয়াজ

২ টেবিল চামচ পেঁয়াজ পেস্ট

১ চা চামচ আদা পেস্ট

১ টেবিল চামচ কাটা রসুন

প্রয়োজন মতো কাঁচা লঙ্কার পেস্ট

২ টি তেজপাতা

নুন, হলুদ, লঙ্কা গুড়ো প্রয়োজন মতো

এক চিমটি চিনি

প্রনালী:

পরিষ্কার করা চিংড়ি মাছ গুলোকে ১৫ মিনিটের জন্য স্লেট এবং হলুদ দিয়ে ম্যারিনেট করুন।প্যানে সরিষার তেল দিন, গরম হলে চিংড়িগুলো ১ মিনিট ভাজুন এবং একপাশে রাখুন।একই তেলে তেজপাতা যোগ করুন, রঙ পরিবর্তন হলে, কাটা পেঁয়াজ যোগ করুন।এবং এক চিমটি নুন এবং চিনি দিয়ে সামান্য ভাজুন।রং পরিবর্তন হলে পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে ভালো করে ভাজুন।কাঁচা লঙ্কার পেস্ট এবং কাটা রসুন যোগ করুন এবং ভালভাবে মেশান।সমস্ত শুকনো মসলা যোগ করুন, কিছু জল ছিটিয়ে দিন।এবং ভাজতে থাকুন যতক্ষণ না জল বাষ্প হয়ে যায় এবং মসলা থেকে তেল বেরিয়ে আসে।আমি কিছু অতিরিক্ত সবুজ মরিচও যোগ করেছি, যা মোটামুটি কাটা হয়।ভাজা মসলায় ভাজা চিংড়ি যোগ করুন এবং ১-২ মিনিট রান্না করুন।তারপর এক কাপ গরম জল দিন। নুন সামঞ্জস্য করুন।উপরিভাগে তেল না আসা পর্যন্ত কিছুক্ষণ সিদ্ধ করুন। চাইলে এক চিমটি চিনি ছিটিয়ে দিন।কিছু গরম মসলা পাউডার ছিটিয়ে দিন এবং আপনার চিংড়ি মাছের ঝাল প্রস্তুত।

জানেন কি, সোয়াবিন দিয়ে দুর্দান্ত বিরিয়ানি হয়?না জানলে দেখে নিন সহজ সোয়া শাহী বিরিয়ানি রেসিপি। উপকরণ:3 কাপ বাসমতী চাল2 কা...
07/01/2024

জানেন কি, সোয়াবিন দিয়ে দুর্দান্ত বিরিয়ানি হয়?না জানলে দেখে নিন সহজ সোয়া শাহী বিরিয়ানি রেসিপি।

উপকরণ:

3 কাপ বাসমতী চাল

2 কাপ সোয়া নাগেটস

3টি বড়ো পেঁয়াজ

3টি বড়ো আকারের

1 টেবিলচামচ রসুনবাটা

1 টেবিলচামচ আদাবাটা

1/4 চাচামচ হলুদগুঁড়ো

1/2 চাচামচ লঙ্কাগুঁড়ো

1/2 চাচামচ গরম মশলা

1 টেবিলচামচ দই

3-4 টেবিলচামচ সরষের তেল

স্বাদ অনুযায়ী নুন

গোটা তেজপাতা, লবঙ্গ, এলাচ লাগবে খানিকটা

2-3 টেবিলচামচ খাঁটি দেশি ঘি

3 টেবিলচামচ কেওড়ার জল

পদ্ধতি:

প্যাকেটে দেওয়া বিধি অনুসারে সোয়া নাগেটস জলে ভিজিয়ে রাখুন, বাসমতী চালও জলে ভিজিয়ে রাখতে হবে।
আলুর খোসা ছাড়িয়ে সামান্য নুন আর হলুদ, লঙ্কা দিয়ে সেদ্ধ করে সরিয়ে রাখুন।
বাসমতী চাল রান্না করে নিন নুন আর গোটা গরম মশলা দিয়ে।
শক্ত থাকতে থাকতে নামান, ফ্যান ঝেড়ে নিন।
পুরো ফ্যানটা ফেলে দেবেন না, এক কাপ মতো সরিয়ে রাখুন।
কুকার ভালো করে গরম করে নিন, তার মধ্যে সরষের তেলটা দিয়ে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।
ভালো করে ধোঁয়া উঠে বেরিয়ে গেলে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিন।
সেগুলো ফাটতে আরম্ভ করলে কড়ায় পেঁয়াজকুচি ছাড়ুন।
পেঁয়াজ স্বচ্ছ হয়ে গেলে দিন আদা আর রসুনবাটা, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দই আর নুন।
মশলাটা খুব ভালো করে কষে নিন।
এর মধ্যে আগেই রান্না করে রাখা সোয়া চাঙ্কস যোগ করুন, দেওয়ার আগে জলটা চিপে নেবেন অবশ্যই। মিনিট দু’য়েক ভাজুন।
এবার একটা ডেগচি নিন। একের পর এক কষে নেওয়া সোয়া চাঙ্কস, আলু আর ভাত সাজান।
ফ্যান, কেওড়া জল, খাঁটি ঘি ছড়িয়ে দিন উপর থেকে।
আঁচ কমিয়ে সিমে রাখুন 15-20 মিনিটের জন্য। তারপর গরম গরম সার্ভ করুন 'সোয়া শাহী বিরিয়ানি'

সহজ উপায়ে সরষে ইলিশউপকরণ:ইলিশ মাছ- ৪ টুকরা (৪০০ গ্রাম)সরিষার তেল- ৪ টেবিল চামচআদা-রসুন বাটা- ১ চা চামচলবণ- আধা চা চামচমর...
07/01/2024

সহজ উপায়ে সরষে ইলিশ

উপকরণ:

ইলিশ মাছ- ৪ টুকরা (৪০০ গ্রাম)
সরিষার তেল- ৪ টেবিল চামচ
আদা-রসুন বাটা- ১ চা চামচ
লবণ- আধা চা চামচ
মরিচের গুঁড়া- আধা চা চামচ
হলুদের গুঁড়া- ১/৪ চা চামচ
কাঁচামরিচ- ৪টি
সরিষার পেস্ট তৈরির উপকরণ
পেঁয়াজ- ১টি (বড়)
কাঁচামরিচ- ৩টি
লবণ- আধা চা চামচ
সরিষা- ২ টেবিল চামচ (৪ টেবিল চামচ পানিতে ভিজিয়ে রাখতে হবে)

প্রস্তুত প্রণালি:

ইলিশ মাছের টুকরা ভালো করে ধুয়ে নিন। সরিষার পেস্ট তৈরির সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার সময় ১/৪ কাপ পানি দেবেন। চাইলে পাটায়ও বেটে নিতে পারেন।
মাঝারি আঁচে চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিন। তেল সামান্য গরম হলে ব্লেন্ড করে রাখা সরিষার পেস্ট দিয়ে দিন। নেড়ে আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ দিয়ে নাড়ুন। মাঝারি আঁচে ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে কষান। এবার চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো করে মাছের টুকরা দিয়ে দিন। চামচ দিয়ে মসলা উঠিয়ে মাছের উপর দিন। ৫ মিনিট পর সাবধানে উল্টে দিন মাছের টুকরাগুলো। আধা কাপ গরম পানি দিয়ে সামান্য নেড়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিন প্যান। ৫ মিনিট পর ঢাকনা তুলে আরেকবার উল্টে দিন মাছগুলো। কাঁচামরিচের মাথার অংশ কেটে প্যানে দিয়ে আরও ৫ মিনিট ঢেকে রাখুন প্যান। তেল উঠে আসলে নামিয়ে পরিবেশন করুন গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে।

সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন খাদ্যতালিকায় মাছ রাখা প্রয়োজন। নিয়মিত মাছ খেলে দেহের মেটাবলিজম বৃদ্ধি পায়। দৃষ্টিশক্তি উ...
07/01/2024

সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন খাদ্যতালিকায় মাছ রাখা প্রয়োজন। নিয়মিত মাছ খেলে দেহের মেটাবলিজম বৃদ্ধি পায়। দৃষ্টিশক্তি উন্নতি করে। যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তাঁরা নিয়মিত পরিমাণ মতো মাছ খান। গর্ভবতী মায়েদের জন্য মাছ ভীষণ জরুরি। গর্ভস্থ ভ্রূণের চোখ এবং মাথার উপযুক্ত বিকাশের জন্য মাছ দরকার। ছোট মাছে উচ্চ ক্যালসিয়াম থাকে। যারা হাড়ের বা দাঁতের রোগে ভুগছেন, তারা ছোটো মাছ খান। মাছ রান্না করার সময় কখনোই বেশি ভাজা বা বেশি সিদ্ধ করা উচিত নয়। হালকা ভেজে তুলে নিয়ে মাছ রান্না করুন তাতেই মাছের পুষ্টিগুণ বজায় থাকবে।

রেসিপি ‘দই কাতলা’

উপকরণঃ কাতলা মাছ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো লংকা, টক দই, সরষের তেল, চিনি, নুন, এলাচ, দারচিনি লবঙ্গ, হলুদ গুঁড়ো।

প্রণালীঃ একটি পাত্রের মধ্যে টক দই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। কড়াইয়ে সরষের তেল গরম করতে হবে। মাছ গুলো সামান্য ভেজে তুলে রাখতে হবে। তেল গরম হলে লবঙ্গ, দারচিনি, এলাচ দিতে হবে। ভালো করে ভাজা হয়ে যাবার পরে টক দই এর মিশ্রণটি দিয়ে দিতে হবে। ভাল করে কষাতে হবে। কষানো হয়ে গেলে মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে। অল্প একটু মিষ্টি এবং স্বাদমতো নুন দিয়ে প্রয়োজন একটু জল দিয়ে ঢাকা দিতে হবে। মাছ সিদ্ধ হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ‘দই কাতলা’। ভাত, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে জমে যাবে ‘দই কাতলা'।

সকাল সকাল ঘুম থেকে চটজলদি তৈরি করে ফেলা যায় এমন মজাদার কিছু স্ন্যাক্স/টিফিনের রেসিপি শেয়ার করছি। আশা করি যারা তাদের বেবি...
07/01/2024

সকাল সকাল ঘুম থেকে চটজলদি তৈরি করে ফেলা যায় এমন মজাদার কিছু স্ন্যাক্স/টিফিনের রেসিপি শেয়ার করছি। আশা করি যারা তাদের বেবিকে সদ্য স্কুলে পাঠাচ্ছেন বা পাঠাবেন, অথবা যাদের Toddler আছে, তাদের কিছুটা হলেও উপকারে আসবে।

ফ্রেঞ্চ টোস্ট উইথ চিজি সসেজ টপিং

২ পিস পাউরুটি
১টি ডিম
১ চা চামচ গুঁড়ো দুধ
১ স্লাইস চীজ/ অল্প ঢাকাই পনির
১ পিস সসেজ (সেদ্ধ করে অল্প তেলে ভেজে ঠাণ্ডা করে চিকন করে স্লাইস করে নেয়া)
১ চিমটি লবন
১ চিমটি সাদা গোলমরিচের গুঁড়ো (ঐচ্ছিক)
ভাজার জন্য তেল
একটি ডিম ভেঙে তাতে ১ চিমটি লবন, ১ চিমটি সাদা গোলমরিচের গুঁড়ো আর ১ চা চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। পাউরুটির দুই পিঠ ডিমে মাখিয়ে নিন। চুলায় একদম কম আঁচে প্যান/কড়াইয়ে অল্প তেল দিয়ে পাউরুটির পিস ছেড়ে দিয়ে উপরের পিঠে স্লাইস করা সসেজ-গুলো ডিমের মিশ্রণের উপর ছড়িয়ে দিন, তার উপরে এক স্লাইস চীজ দিয়ে পাউরুটিটা উল্টে দিন। ৪০-৪৫ সেকেন্ড পর পাউরুটির স্লাইসটা নামিয়ে প্লেটে কিচেন টিস্যুতে রাখুন অতিরিক্ত তেল শুষে নেয়ার জন্য। মাইক্রোওয়েভে তৈরি করতে চাইলে ওভেনপ্রুফ ছড়ানো বাটিতে তেল ব্রাশ করে উভয় পাশ ৪০ সেকেন্ড করে বেক করলেই তৈরি হয়ে যাবে মজাদার ফ্রেঞ্চ টোস্ট উইথ চিজি সসেজ টপিং।

আজকে আপনাদের ছোট মাছ দিয়ে তৈরি মজাদার ছোট মাছের চচ্চরি রান্নার পদ্ধতি জানাবো। যেকোন ছোট মাছ দিয়েই তৈরি করতে পারবেন সুস্ব...
07/01/2024

আজকে আপনাদের ছোট মাছ দিয়ে তৈরি মজাদার ছোট মাছের চচ্চরি রান্নার পদ্ধতি জানাবো। যেকোন ছোট মাছ দিয়েই তৈরি করতে পারবেন সুস্বাদু এই আইটেমটি।

ছোট মাছের চচ্চরি তৈরির পদ্ধতি

উপকরণ

যেকোন ছোট মাছ- ৩০০ গ্রাম

পেঁয়াজ কুঁচি- ১ কাপ

কাঁচামরিচ ফালি- ৬-৮ টি

গুঁড়া মরিচ- ১/২ চা চামচ

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

ধনে গুঁড়া- ১/২ চা চামচ

তেল- ১/২ কাপ

লবণ- পরিমাণমতো

পানি- পরিমাণমতো

ধনেপাতা কুঁচি- ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে মাছ কেটে ভালো করে ধুয়ে নিতে হবে।

২) এবার একটি প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি দিয়ে একটু লাল করে ভেজে নিবো।

৩) এবার একটি পাত্রে ছোট মাছ নিয়ে তাতে সব মসলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

৪) তারপর মাখিয়ে রাখা মাছ প্যানে দিয়ে ঢেকে রেখে অল্প আঁচে রান্না করতে হবে। পানি শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে রাখবেন।

পানি শুকিয়ে গেলে নামিয়ে ধনেপাতা দিয়ে পরিবেশন করুন মজাদার ছোট মাছের চচ্চরি। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো সুস্বাদু এই আইটেমটি। চটজলদি রান্না করে ফেলুন এবং উপভোগ করুন মজাদার ছোট মাছের চচ্চরি।

Address

Sunamganj

Telephone

+8801789926829

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anika Food Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anika Food Mart:

Share