Huzaifa & Salsabel গরুর খামার। সুনামগঞ্জ"

Huzaifa & Salsabel গরুর খামার। সুনামগঞ্জ" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Huzaifa & Salsabel গরুর খামার। সুনামগঞ্জ", Grocers, Sunamganj.

গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ যে পাঁচটি ভুল করে থাকে। ১. বেশি খাবার দিলেই বেশি খাবে এবং তাড়াতাড়ি মোটাতাজা হব...
07/05/2025

গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ যে পাঁচটি ভুল করে থাকে।

১. বেশি খাবার দিলেই বেশি খাবে এবং তাড়াতাড়ি মোটাতাজা হবে এটা ভেবে অতিরিক্ত খাবার দেয়, এটা ভুল।
এতে করে খাদ্যের অপচয় ও খাদ্যের খরচ বৃদ্ধি পায়।

২. কাঁচা ঘাস বা UMS না খাওয়ানো। এবং শুধু দানাদার খাদ্যের উপর নির্ভর করা।
কাঁচা ঘাস না থাকলেও সমস্যা নেই কিন্তু এর বিকল্প হিসেবে UMS তৈরি করে খাওয়াতে হবে।

৩. খাবারের পরিবেশ আরামদায়ক না হওয়া।
অনেকে গরুর জন্য ডাইনিং টেবিলের মত খাবার চারি তৈরি করে কিন্তু এতে খাবার গ্রহণ ক্ষমতা কমে যায়।

৪. বেশি খাবার খাবে এই আশায় রাতে খাবার দেয় অথচ রাতে কখনো খাবার দেওয়া উচিত নয়।
পশুকে পর্যাপ্ত সময় দিতে হবে খাবার গ্রহণ ও সেই খাবার পরিপাক করার। গবাদিপশু পালন ও কৃষি।

৫. ভাত, জাউ এগুলো খাদ্য তালিকায় একেবাইরে রাখা যাবে না।
তবে Rice polish বা DORB খাওয়ানো যেতে পারে এতে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে যা খুদের ভাতের থেকে আপনাকে ভালো রেজাল্ট দিবে।
ভাত, জাউ এর কারণে বিষক্রিয়া/ফুড পয়জনিং হতে পারে।

👉পোস্টা সবাই সবার প্রোফাইলে শেয়ার করে রেখে দিন যাতে নিজেদের কাজে লাগে এবং অন্যরা উপকৃত হয়।

সুদান ঘাস মাত্র ১৮ দিনে বাম্পার ফলন!আলহামদুলিল্লাহ! মাত্র ১৮ দিনের ব্যবধানে এই সুদানের ঘাসের এমন ঘন, সবুজ আর প্রাণবন্ত চ...
02/05/2025

সুদান ঘাস মাত্র ১৮ দিনে বাম্পার ফলন!

আলহামদুলিল্লাহ! মাত্র ১৮ দিনের ব্যবধানে এই সুদানের ঘাসের এমন ঘন, সবুজ আর প্রাণবন্ত চেহারা সত্যিই আশাজাগানিয়া!
সঠিক পরিকল্পনা, নিয়মিত পরিচর্যা এবং সময়মতো জৈব ও রাসায়নিক সার প্রয়োগের ফলে আজ এই চিত্র।

এই ঘাস গবাদিপশুর জন্য অত্যন্ত পুষ্টিকর এবং দ্রুত ফলন দেয়। আগ্রহী কৃষক ভাইদের জন্য এটি হতে পারে চমৎকার এক সুযোগ।

আপনারাও চাইলে এই ঘাস চাষ করে লাভবান হতে পারেন। পরামর্শের জন্য ইনবক্স করুন।

#সুদানঘাস
#ঘাসচাষ
#গবাদিপশুখাদ্য
#আধুনিককৃষি
#কৃষকরত্ন
#গ্রামীণউন্নয়ন
#সবুজবাংলা
#বাংলারকৃষি
#কৃষিবাংলা


১০০ % গরু মোটাতাজাকরণ খাবারের রেসিপি:প্রতিদিনের জন্য):১. প্রধান খাদ্য উপাদান ভুসি (চাল বা গমের) — ৩ কেজিখুদ বা চালের কুড়...
01/05/2025

১০০ % গরু মোটাতাজাকরণ খাবারের রেসিপি:
প্রতিদিনের জন্য):

১. প্রধান খাদ্য উপাদান
ভুসি (চাল বা গমের) — ৩ কেজি
খুদ বা চালের কুড়া — ১ কেজি
গুড় — ২৫০ গ্রাম
সয়াবিন খৈল — ১ কেজি
ভুট্টার গুঁড়া — ১ কেজি
খড় বা নরম ঘাস — পর্যাপ্ত (যত ইচ্ছা খাবে)
লবণ — ৫০ গ্রাম
খনিজ মিশ্রণ (Mineral mixture) — ৫০ গ্রাম
পরিষ্কার পানি — সর্বদা দিতে হবে

২. খাদ্য তৈরি ও খাওয়ানোর নিয়ম:
সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
গুড়কে পানিতে গলিয়ে মিশ্রণের সাথে মিশিয়ে দিন, যাতে খাবার একটু নরম ও আকর্ষণীয় হয়।

প্রতিদিন সকালে ও বিকালে দুই বেলা খাবার ভাগ করে খাওয়ানো ভালো।

খাবার দেওয়ার আগে পরিষ্কার পানি নিশ্চিত করুন।

বিশেষ কিছু পরামর্শ:
মোটাতাজাকরণের সময় গরুকে নিয়মিত পরিষ্কার রাখুন।
পর্যাপ্ত ছায়া ও বিশ্রামের জায়গা দিন।
অন্তত ৯০–১২০ দিন পর্যন্ত নিয়মিত খাবার ও যত্ন অব্যাহত রাখুন।
মাঝে মাঝে প্রাণী চিকিৎসকের পরামর্শ নিন, যেন হজম সমস্যা বা রোগ না হয়।

সাধারণভাবে, দ্রুত মোটাতাজাকরণের জন্য কিছু নির্দিষ্ট জাতের গরু বেশি উপযোগী। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

শাহিওয়াল (Sahiwal) — পাকিস্তান ও ভারতের বিখ্যাত জাত। দ্রুত ওজন বৃদ্ধি হয় এবং তাপমাত্রা সহনশীল।
সিন্ধি (Red Sindhi) — তাড়াতাড়ি মোটা হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো।
রেড চিটাগং — বাংলাদেশের নিজস্ব জাত, মোটাতাজাকরণের জন্য বেশ উপযোগী।
ফ্রিজিয়ান ক্রস (Friesian Cross) — উচ্চ দুধ উৎপাদন ছাড়াও দ্রুত ওজন বাড়ে।
ব্রাহমান (Brahman) — গরম আবহাওয়ায় টিকে থাকতে পারে এবং দ্রুত মোটা হয়।
নেলোর (Nellore) — ভারী ও দ্রুত বৃদ্ধির জন্য বিখ্যাত।

বাংলাদেশে বিশেষ করে দেশি জাতের উন্নত সংকর জাত (যেমন, দেশি × ফ্রিজিয়ান বা দেশি × শাহিওয়াল) গরুরাও দ্রুত মোটাতাজা করা যায় সঠিক খাদ্য ও ব্যবস্থাপনায়।

#গরু_মোটাতাজাকরন
#গরু_মোটাতাজাকরন_খাবার

গরুর খামারের এই প্রয়োজনীয় বিষয়গুলো জেনে রাখা জরুরী...!! খামার করে কস্টিং খরচ যতো কমিয়ে রাখতে পারবেন ততটাই কিন্তু লাভ...
01/05/2025

গরুর খামারের এই প্রয়োজনীয় বিষয়গুলো জেনে রাখা জরুরী...!!
খামার করে কস্টিং খরচ যতো কমিয়ে রাখতে পারবেন ততটাই কিন্তু লাভের পরিমাণ বৃদ্ধি পাবে।
তার জন্য কিছু কিছু দিক আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।

১.গরুর চোখের ভাষা বুঝতে হবে, নিয়মিত খাবার খাচ্ছে কিনা, জাবর কাটা ও শারীরিক কোন সমস্যা আছে কিনা এরপরে প্রতি মাসে কতটুকু মাংস বৃদ্ধি পাচ্ছে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে।

২.ফার্মে অবশ্যই থার্মোমিটারের ব্যবস্থা রাখতে হবে, যেকোনো রোগে আক্রান্ত হওয়ার আগে জ্বর সাধারণত ১০৪°/১০৮° পর্যন্ত হয়ে থাকে।

৩.নিজেকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা গুলো জানতে হবে, আর কোনগরু আক্রান্ত হলে তাৎক্ষণিকভাবে আলাদা রাখতে হবে।
৪.আমরা অনেকেই কৃমির ডোজ সম্পন্ন করতে অনিহা প্রকাশ করি, অবশ্যই গবাদিপশুর গোবর পরীক্ষা করে নিয়মিত ৩/৪ মাস পর পর ক্রিমির ডোজ সম্পন্ন করতে হবে।
৫.ফার্মের রোগ ছড়িয়ে পড়ার আগেই অবশ্যই ভ্যাকসিন করতে হবে। টিকার ডোজ সম্পূর্ণ করা থাকলে ফার্মে অনেক রোগ বালাই কম হয়।

৬.মোটাতাজাকরণ আর গাভী গরু হোক পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে, এতে আপনার দানাদার খাবার খরচ অনেক কম হবে।

৭.১২ থেকে ১৫ টি গরুর নিচে রাখাল রাখা যাবে না, পাঁচটি গাভির জন্য একটি রাখাল তা না হলে আপনার ফার্মের কস্টিং খরচ অনেক বেড়ে যেতে পারে।

৮.ফার্ম নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং এবং গরুকে ১০ ঘণ্টা খাবার দিতে হবে এবং ১৪ ঘন্টা রেস্ট করতে দিতে হবে তাহলে পর্যাপ্ত পরিমাণ জাবর কাটবে এবং হজম শক্তি ভালো হবে এবং গরুকে ভয় দেখানো যাবেনা।

৯.জরুরী প্রয়োজন ছাড়া ফার্মে বাহিরে লোক প্রবেশ করতে দেওয়া যাবে না বিশেষ করে যাদের গরু আছে, কারণ ব্যক্তির মাধ্যমে রোগ জীবাণু ছড়াতে পারে।

১০.নিয়মিত দুই থেকে তিন বেলা গরুর জন্য সাদা ফ্রেশ পানির ব্যবস্থা রাখতে হবে কারণ গবাদিপশু সুস্থ রাখতে রাখতে পানির কোন বিকল্প নাই।
১১.রাত দশটার পর অবশ্যই ফার্মের প্রত্যেকটা গরু জাবর কাটছে কিনা,নাকের সামনের মাসলটা ভিজা কিনা, শরীরের লোম দাঁড়ানো কিনা, পেটের মধ্যে গ্যাস হয়েছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে।

সাধারণত এই বিষয়গুলো খেয়াল করলে আমাদের ফার্ম অনেকটাই নিরাপদ এবং গবাদীপশু সুস্থ রাখতে পারব ইনশাআল্লাহ।
ধন্যবাদ সবাইকে, প্রয়োজনের শেয়ার করে টাইমলাইনে দিতে পারেন।
গবাদি পশু সম্বন্ধে যেকোনো পরামর্শ নিতে যোগাযোগ করুন
Huzaifa & Salsabel Dari Farom

30/04/2025

বাড়িতে বাড়িতে ছাগল পালুন। তাহলে আর বাজার থেকে গরু ছাগল কেনা লাগবে না। নিজের পালিত ছাগল দিয়েই কুরবান দিতে পারবেন।

যদি আপনি খামার করেন তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন আপনাকে হতেই হবে.!!বর্তমানে এই সেক্টরে চাটুকার ইউটিউবার এবং হাইব্রিড খা...
30/04/2025

যদি আপনি খামার করেন তাহলে এই সমস্যাগুলোর সম্মুখীন আপনাকে হতেই হবে.!!
বর্তমানে এই সেক্টরে চাটুকার ইউটিউবার এবং হাইব্রিড খামারিদের উচ্চ বংশীয় গরুর কারণে আমরা প্রান্তিক খামারীরা ধ্বংসের মুখে,তাই এই বিষয়গুলো নতুন এবং পুরাতন খামারিদের জানা জরুরী:-

(১) আমরা অধিকাংশ সবাই শুরুতেই শেট নির্মাণ করতে সবচেয়ে বড় ভুল করি।

➡️যেমন প্রচুর পরিমাণ অর্থ সেট নির্মাণের কাজে ব্যয় করি। যেটা মোটেও ঠিক না আপনি গরু পালনে সফল না হলে সেট দিয়ে কি করবেন?এবং ডাইনিং টেবিলের মতো খাবার পাত্র তৈরি করি যেটা কখনো বিজ্ঞানসম্মত হয় না!

➡️আমাদের মেঝের ঢালু যেভাবে থাকার কথা সেভাবে করতে পারিনা যার কারণে গরুর ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারে না এবং মেঝে একবার ভিজলে সারাদিন সুখায় না।

➡️এরপরে গরু যে জায়গায় দাঁড়ানো থাকে সেখান থেকে পিছনের দিকে এত অল্প পরিমাণ জায়গা থাকে যাতায়াত এবং অন্যান্য কাজকর্ম করতে অনেক কষ্ট হয়।

➡️ ঘরের উচ্চতা বাইরের বাইরের ড্রেন এগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু পরবর্তীতে সময় আমরা প্রবলেমটা বুঝতে পারি।

২.➡️. সবচেয়ে বড় ভুলটা আমরা তখন করি যখন আমরা অন্যের জমি ৫/৭ বছরের লিজ সেখানে অনেক টাকা খরচ করি পরবর্তীতে জমির মালিকের কথা এবং কাজের কোন মিল থাকে না।অবশ্যই নিজের জমিতে ঘাস লাগাতে হবে অথবা পাঁচ থেকে দশ বছরের লিজ নিতে হবে চুক্তি পত্রের মাধ্যমে।

৩.➡️তারপরে আমরা যখন বাজারে গরু কিনতে যাই তখন আমরা সঠিক জাত, মান, কোয়ালিটি কিন্তু বুঝতে পারিনা। যার কারণে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট অর্জন করতে পারিনা।

৪.➡️যখন আপনার ফার্মে ২০/৩০ টি গরু হবে তখন বিভিন্ন সময় ভাইরাস জনিত (FMD).(LSD)রোগে বা অন্যান্য রোগ আক্রান্ত হবে.
এই রোগের প্রধান বৈশিষ্ট্য হলো একটিতে আক্রান্ত হলে সবগুলা আক্রান্ত হবে।
এই সমস্ত গরু যদি সুস্থ করে পুনরায় পর্যায়ে ফিরে নিতে পারেন তবে Success হওয়ার জন্য এটা আপনার একটি ধাপ।

৫.➡️বড় বড় খামারীদের গরু কেন রোগবালাই কম হয়। কারণ তারা আমাদেরকে থেকে অনেক সচেতন। গরুকে সুস্থ রাখতে হলে অবশ্যই নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এবং কৃমির ডোজ সম্পন্ন রাখতে হবে।
সময়মতো ভ্যাকসিন এবং কৃমির ডোজ না করলে গরু বিক্রি করে ওষুধ কিনতে হবে। এখন সিদ্ধান্ত নেন কি করবেন।

৬.➡️ যখন আপনি গাভীর ফার্ম করবেন তখন একটি গাভীর l*d. Fmd এবং ম্যাচটাইটিস সহ কিন্তু বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে বিশেষ করে এই তিনটি রোগে আক্রান্ত হলে আপনার গাভি কখনোই স্বাভাবিক পর্যায়ে যাবে না যতদিন বেঁচে আছে।
৭.➡️ যদি আপনি ফার্মে সময় দিতে না পারেন তাহলে আমি বলতে পারি আপনি কোনদিনও সফল হতে পারবেন না লিখে রাখুন আপনি।
রাখাল আর পল্লী চিকিৎসক এরা চায় না যে আপনি কখনোই বড় খামারি হন এটা এখনই বুঝবেন না পরবর্তীতে সময় বুঝবেন যখন ফার্মে ৪০/৫০ টি গরু হবে।

৮.➡️ আপনি নিজস্ব কোন জমি নাই, ঘাস লাগাতে পারবেন না, শুধু খর আর দানাদার এর উপরে এবং বাইরের ক্রয় করা সাইলেজের উপরে যদি খামার টিকিয়ে রাখতে চান তাহলে আপনার ম্যাক্সিমাম প্রতিবছর ৫/১০ লক্ষ টাকা লস হবে। এটা আপনি শুরুতেই বুঝতে পারবেন না।

৯.➡️ গরু পালতে হলে, গরুর সাথে নিজেকে গরু হতে হবে!! অবাক হচ্ছেন.? হ্যাঁ সঠিক কথাই বলছি। গরু হাট থেকে ক্রয় করা, খাবার ম্যানেজমেন্ট করা, প্রাথমিক চিকিৎসা নিজে ব্যবস্থা করা, গরুর দিকে তাকানোর পরে ওর ভালো-মন্দ অসুখ-বিসুখ বিচার করা। সঠিক সময়ে বাজারজাত করা এইসব বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে।

১০.➡️ আপনি কাজ করেন বা না করেন সেটা কোন বড় কথা না কিন্তু আপনাকে ভোর ছয়টা থেকে নয়টা মধ্যে এবং বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে এই সময়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে। কারণ আপনার শত্রুর থেকেও বড় শত্রু হলো রাখাল। এই শা*লাদের মুখে মধু অন্তরে বিষ তবে কিছু ব্যতিক্রম ভালো মানুষ আছে।

১১.➡️ আপনার স্থানীয় হাটবাজারে যে সমস্ত গরুর চাহিদা বেশি সব সময় চিন্তা করবেন ওই রেঞ্জের গরু তৈরি করার জন্য। অতিরিক্ত বড় বড় করে লালন পালন করে অনেকের-ই চোখের জল ফেলতে দেখছি।
বিশেষ করে কোরবানির সময় ৭/৮ লক্ষ টাকার গরু তিন থেকে চার লক্ষ রাখায় বিক্রি হয়েছে। তাই অতিরিক্ত লাভের আশায় এই কাজ করা যাবে না।

১২➡️ খামার কিন্তু হাতের মোয়া না '' চাইলেই আপনার নাগালের মধ্যে চলে আসবে। এই সেক্টরে আপনার অনেক পুজি ইনভেস্ট করতে হবে,অনেক ঝামেলা, টেনশন, ধৈর্য থাকতে হবে। সেই তুলনামূলকভাবে প্রফিট অনেক কম।
একটি খামার পরিচালনা এবং খামার টিকিয়ে রাখা আর ৪ টা বউ নিয়ে সংসার করা সমান কথা🤔‼️

এই সম্পূর্ণ ধারণাগুলো পৃথিবীর কোন বইয়ের মধ্যে এই সমস্ত লেখা পাবেন না। শুধু সার্টিফিকেট অর্জন করলে খামারি হওয়া যায় না।
এখানে অভিজ্ঞতা এবং ধৈর্যের দাম হাজার গুণ বেশি।
সকল খামারি ভাই এবং প্রবাসী ভাইদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো, আমি চাইনা কোন কারণে আপনার একটি টাকা লস হোক। শুরুতে ধৈর্য ধরে ছোট করে শুরু করেন সেখান থেকে আপনার অনেক অভিজ্ঞতা হবে।
লেখাগুলো আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দেন কাজে লাগতে পারে।

দুগ্ধজাত গবাদি পশুর জাত: ♦️-------------------------------♦️শীর্ষ দুধ উৎপাদনকারীদের জন্য একটি নির্দেশিকা 🐄🥛এখানে বিশ্বজু...
30/04/2025

দুগ্ধজাত গবাদি পশুর জাত:
♦️-------------------------------♦️
শীর্ষ দুধ উৎপাদনকারীদের জন্য একটি নির্দেশিকা 🐄🥛

এখানে বিশ্বজুড়ে সেরা দুগ্ধজাত জাতগুলির একটির দিকে নজর দেওয়া হয়েছে, প্রতিটি তার অনন্য বৈশিষ্ট্য সহ:

1. গির:
ভারতে উদ্ভূত, এই জাতটি তার তাপ প্রতিরোধের এবং উচ্চ মানের দুধ উৎপাদনের জন্য পরিচিত, যা গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুর জন্য উপযুক্ত।

2. হলস্টেইন:
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুগ্ধজাত জাতগুলির মধ্যে একটি, যা তার বড় দুধের ফলন এবং আকর্ষণীয় কালো এবং সাদা কোটের জন্য পরিচিত৷

3. guernsey:
সোনালি রঙের, সুগন্ধযুক্ত দুধ এবং খাদ্যকে দুধে দক্ষ রূপান্তরের জন্য বিখ্যাত।

4. গুজেরা:
একটি ব্রাজিলিয়ান জাত, উষ্ণ জলবায়ুর সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা এবং ভাল দুধ উৎপাদনের জন্য প্রশংসিত।gp&k

5. girolando:
গির এবং হলস্টেইনের একটি ক্রস ব্রিড, উচ্চ দুধ উৎপাদনের সাথে তাপ প্রতিরোধের সমন্বয় করে।

6. শর্টহর্ন:
বহুমুখী, গুণমান দুধ এবং মাংস উভয়ই উত্পাদন করে।

7. সিন্দি:
একটি ভারতীয় জাত, গ্রীষ্মমন্ডলীয় অবস্থার জন্য উপযুক্ত, কঠোর পরিবেশে স্থিতিস্থাপকতার জন্য পরিচিত।

8. সুইস প্যারট:
তার চমৎকার ফিড থেকে দুধ রূপান্তর এবং বাদামী পশম জন্য পরিচিত.

9. Ayrshire:
একটি স্কটিশ জাত, এর দীর্ঘায়ু এবং দুধের ঘনত্বের জন্য পালিত হয়।

10. Indubrasil:
ব্যতিক্রমী সহনশীলতা এবং দুধ উৎপাদন ক্ষমতা সহ একটি ব্রাজিলিয়ান জাত।

11জার্সি:
চর্বি এবং কঠিন পদার্থ সমৃদ্ধ দুধের জন্য স্বীকৃত, মাখন এবং পনির উৎপাদনের জন্য উপযুক্ত।

12. সিমেন্টাল:
একটি বড় জাত যা উচ্চ-মানের দুধের জন্য পরিচিত এবং মাংস উৎপাদনের জন্যও মূল্যবান।

পরিবেশ এবং চাষের চাহিদার উপর নির্ভর করে প্রতিটি জাত তার নিজস্ব শক্তি নিয়ে আসে। দুগ্ধজাত গবাদি পশু নিয়ে আপনার অভিজ্ঞতা কী? আসুন অন্তর্দৃষ্টি শেয়ার করি এবং একসাথে শিখি!

29/04/2025

চাকরি ছেড়ে গরুর ফার্ম, বছরে আয় কোটি টাকার বেশি

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Huzaifa & Salsabel গরুর খামার। সুনামগঞ্জ" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category