22/08/2024
খারাপ লাগলেও সত্যিটা এইযে আপনারা বন্যা পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে আসা মানুষগুলাকে এতো বাজেভাবে পঁচাইছেন যে আর কোনো পাবলিক ফিগার এই কাজে হাত দেওয়ার সাহস করবে না। কিন্তু সমস্যার জায়গা টা হচ্ছে তাদের কথায় যত দ্রুত ফান্ড ম্যানেজ হইতো, সুশৃঙ্খলভাবে কাজগুলো করা সহজ হইতো তা আপনার আমার কথায় হচ্ছে না, হবে না। তাদের পক্ষে সাফাই গাচ্ছি না।কিন্তু এটা আমাদেরই ক্ষতি। যারা মাঠ পর্যায়ে কাজ করে, অক্লান্ত পরিশ্রম করে তারা জানে সবকিছু মেইনটেইন করা কতটা কষ্টের।ঘরে বসে ফেসবুক পোস্টে মজা নেওয়া খুবই সহজ এবং উপভোগ্য।
সমালোচনা করা সহজ, পারলে নিজে থেকে কিছু করেন।
আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত মানুষদের হেফাজত করুক 🤲