M R Nahid

M R Nahid যারা ভা‌লোবা‌সে তারা হিসাব রা‌খে না, যারা হিসাব রা‌খে তারা ভা‌লোবাস‌তে পা‌রে না।

জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় একটি অনুপ্রেরণাদায়ী উপস্থিতিজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, জৈন্তা...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় একটি অনুপ্রেরণাদায়ী উপস্থিতি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, জৈন্তাপুর আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় ওস্তাদে মুহতারাম, মাওলানা জয়নাল আবেদীন সাহেব।
তাঁর মতো একজন আলেম ও গুণী মানুষের এমন গুরুত্বপূর্ণ একটি আয়োজনে উপস্থিতি সত্যিই আনন্দ ও ভালো লাগার বিষয়। তাঁকে দেখে মনে হলো সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদেরও আরও বেশি উপস্থিত হওয়া প্রয়োজন। শুধু নিজেদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের অধিকার, ন্যায় ও সত্যের কথা বলার জন্য প্রয়োজনীয় জায়গায় আমাদের কণ্ঠস্বরও পৌঁছানো দরকার।
আমাদের অধিকার কেউ এসে হাতে তুলে দিয়ে যাবে না। অধিকার অর্জন করতে হয়, ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়, সঠিক সময়ে সঠিক কথা বলতে হয়। আর সেই দায়িত্ব পালনে আলেম-উলামা ও সচেতন মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সত্যি বলতে, এমন আয়োজনে ওস্তাদে মুহতারামের উপস্থিতি দেখে আজ ভালো লেগেছে। মনে হলো আমাদের আরও আগে থেকেই এসব জায়গায় সক্রিয়ভাবে থাকা উচিত ছিল। ইনশাআল্লাহ, সামনে এমন গুরুত্বপূর্ণ প্রতিটি আয়োজনে আমাদের উপস্থিতি আরও দৃঢ় হবে এবং মানুষের কথা, ন্যায়ের কথা ও সঠিক কথাগুলো আরও সুন্দরভাবে উপস্থাপিত হবে—এই প্রত্যাশা রাখি।
অধিকার চাইতে হয়, অধিকার আদায় করতে হয়
আর ন্যায়ের পক্ষে কথা বলার সাহস কখনো হারানো যাবে না।
আল্লাহ তায়ালা আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক দান করুন। আমিন।

হৃদয়ে ফিলিস্তিন লামিন ইয়ামাল লাভিউ
18/07/2026

হৃদয়ে ফিলিস্তিন
লামিন ইয়ামাল লাভিউ

যতটুকু পারেন, সাধ্যমত সামান্য পরিমাণে হলেও সহযোগিতা করেন,বন্যার্তদের কে এবং যারা তাদের জন্য শ্রম দিয়ে যাচ্ছেন-আল্লাহ সবা...
13/07/2026

যতটুকু পারেন, সাধ্যমত সামান্য পরিমাণে হলেও সহযোগিতা করেন,বন্যার্তদের কে এবং যারা তাদের জন্য শ্রম দিয়ে যাচ্ছেন-আল্লাহ সবাই কে হায়াতে তাইয়িবা দান করেন।

12/07/2026

ছন্দে ছন্দে ব্যঞ্জনবর্ণ শিক্ষা দেওয়া হচ্ছে
শেখার এই আনন্দময় পদ্ধতিতে শিক্ষার্থীরা সহজেই অক্ষর আয়ত্ত করছে।
শিক্ষার্থী: মারকাজুল উলূম ডৌডিক মাদ্রাসা
শ্রেণী: নূরানী প্রথম শ্রেণী
এভাবেই আনন্দের সাথে এগিয়ে চলছে তাদের শিক্ষার পথ, ইনশাআল্লাহ।

10/07/2026

আলহামদুলিল্লাহ।
আজ জুম'আর নামাজের পর প্রিয় ভাই ফাহাদ সিদ্দিকী-র পরিচালিত সারী বেদে পল্লী মক্তবে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। নদীর তীরে বসবাসকারী সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কিছু সময় কাটালাম এবং তাদের ইসলামের মৌলিক শিক্ষা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম।
শিশুগুলোর নিষ্পাপ হাসি, শেখার আগ্রহ আর আন্তরিকতা হৃদয় ছুঁয়ে গেছে। তাদের সঙ্গে কাটানো এই অল্প সময়টুকু আমার জন্য ছিল এক অনন্য অনুভূতি। এমন উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয়—দাওয়াত ও শিক্ষা কেবল মসজিদ বা মাদ্রাসার চার দেয়ালে সীমাবদ্ধ নয়; সমাজের প্রত্যন্ত ও অবহেলিত মানুষের কাছেও দ্বীনের আলো পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব।
সত্যিই, ফাহাদ ভাইয়ের এই নীরব কিন্তু মহৎ উদ্যোগ প্রশংসার দাবিদার। আল্লাহ তাআলা তাঁর এই খেদমত কবুল করুন, আরও বরকত দান করুন এবং এই নিষ্পাপ শিশুদেরকে দ্বীনের আলোয় আলোকিত করে নেককার বান্দা হিসেবে কবুল করুন। আমীন।

ফেভারিট 🥰
21/06/2026

ফেভারিট 🥰

Address

Sylhet Jiantapur
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when M R Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category