02/09/2026
“কলিজা ঠান্ডা হয়ে গেল, আমার উম্মত কোথায়?” 🌸
রাসুলুল্লাহ ﷺ-এর বিদায়ের মুহূর্ত ঘনিয়ে এসেছে। তিনি চোখ তুলে তাকালেন, তাঁর চোখে অশ্রু, কণ্ঠে কষ্ট। তিনি বললেন— “আমার উম্মত… আমার উম্মত কোথায়?” 😢
আয়েশা (রা.) বললেন, “ইয়া রাসুলাল্লাহ ﷺ! আপনি খুব অসুস্থ, একটু বিশ্রাম নিন।”
রাসুলুল্লাহ ﷺ বললেন, “তারা কেমন আছে? তারা কি আমার সুন্নাহ মনে রাখবে? তারা কি আমাকে ভালোবাসবে?”
আয়েশা (রা.) বললেন, “হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ ﷺ! আপনার উম্মত আপনাকে ভালোবাসে।”
উম্মতের ভালোবাসার কথা শুনে রাসুলুল্লাহ ﷺ-এর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি উম্মতের জন্য দোয়া করতে করতে বললেন— “হে আল্লাহ! আমার উম্মতকে মাফ করে দাও।” 🤲😭