17/07/2025
আল-জালাল আবনা-ফুযালা পরিষদের প্রথম অভিষেক সভার প্রতিবেদন
গতকাল ০৮ ডিসেম্বর ২০২৩ ঈসায়ী, শুক্রবার, বাদ মাগরিব, কানাইঘাট উপজেলার মুহিউস-সুন্নাহ সাতবাঁক চরিপাড়া মাদরাসায় পরিষদের প্রথম অভিষেক সভা অনুষ্ঠিত হয়।
সভাটি মাদরাসার মুহতামিম, হযরত মাওলানা হাফিয জালাল উদ্দীন (বড় হুজুর) দা.বা.-এর আহ্বানে, মাদ্রাসার সাবেক ছাত্রদের সংগঠন আল-জালাল আবনা-ফুযালা পরিষদের উদ্যোগে আয়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুহতামিম সাহেব হুজুর, এবং যৌথ সঞ্চালনায় ছিলেন হাফিয মাওলানা মুফতি শাহীনুল ইসলাম ও হাফিয মাওলানা শামসুল ইসলাম। সভার সূচনা হয় হাফিয দেলোয়ারের কুরআন তিলাওয়াতের মাধ্যমে।
সভায় মূল আলোচনা ও সিদ্ধান্তসমূহ:
সভায় বড় হুজুর গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন এবং পরিষদের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন,
> “আপনাদের একত্রিত হওয়ার মূল লক্ষ্য হলো মাওলার রেযামন্দি অর্জন করা এবং আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসা দৃঢ় করা। আমাদের করণীয় হলো ইখলাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়া।”
এরপর উপস্থিত সবাইকে উন্মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হয়। আলোচনার ভিত্তিতে বিশেষ চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—
১. উপদেষ্টা কমিটি পুনর্গঠন
2. মজলিসে শূরা বা সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি গঠন
3. কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন ও সাধারণ পরিষদের বিষয়ে পর্যালোচনা
4. মাসিক চাঁদার হার ও আদায়ের সময় নির্ধারণ
গঠিত উপদেষ্টা কমিটি (৫ সদস্য বিশিষ্ট):
প্রধান উপদেষ্টা: মাওলানা নূর আহমদ লক্ষীপুরি
সহকারী উপদেষ্টা: মাওলানা আবদুল্লাহ কাসিমী
সহকারী উপদেষ্টা: মাওলানা ইয়াহইয়া পাত্রমাটি
সহকারী উপদেষ্টা: মাস্টার আবদুল কাদির
সহকারী উপদেষ্টা: আব্দুল আযীয (মেম্বার)
মজলিসে শূরা বা সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি (৭ সদস্য বিশিষ্ট):
1. হাফিয হারুনুর রশিদ
2. হাফিয নূরুল ইসলাম
3. হাফিয সুলেমান আহমদ
4. হাফিয মইনুল ইসলাম
5. মুফতি শাহীনুল ইসলাম
6. হাফিয ফখরুল ইসলাম
7. হাফিয শামসুল ইসলাম
কার্যনির্বাহী কমিটি (৩৪ সদস্য বিশিষ্ট)
সভাপতি: হযরত মাওলানা হাফিয জালাল উদ্দীন সাহেব (দা.বা.)
নির্বাহী সভাপতি: হাফিয হারুনুর রশিদ (কান্দিগ্রামী)
সহ-সভাপতি:
হাফিয নুরুল ইসলাম
হাফিয ফখরুল ইসলাম
হাফিয সুলাইমান আহমদ
হাফিয আরশদ আহমদ
সাধারণ সম্পাদক:
হাফিয মাওলানা মুফতি শাহীনুল ইসলাম
সহ-সাধারণ সম্পাদক:
হাফিয মাওলানা শামসুল ইসলাম
হাফিয মাওলানা ইকবাল আহমদ
সাংগঠনিক সম্পাদক: হাফিয মাওলানা মইনুল ইসলাম
সহ-সাংগঠনিক সম্পাদক: হাফিয দেলোয়ার হোসাইন
অর্থ সম্পাদক: হাফিয মাওলানা জাহিদ আহমদ
প্রচার সম্পাদক: হাফিয মামুনুর রশিদ
সহ-প্রচার সম্পাদক:
হাফিয দেলোয়ার আহমদ
হাফিয এফাজ উদ্দিন
অফিস সম্পাদক: হাফিয নূর আহমদ
সাহিত্য সম্পাদক: হাফিয নাঈম আহমদ
প্রশিক্ষণ সম্পাদক: হাফিয মাওলানা আবদুল কাহহার
সহকারী প্রশিক্ষণ সম্পাদক: হাফিয রুহুল আমিন
সমাজসেবা সম্পাদক: হাফিয ইমদাদুল হক মেহেদী
সহকারী সমাজসেবা সম্পাদক: হাফিয আফাজ উদ্দিন (মুলাগুল)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: হাফিয মাওলানা জিল্লুর রহমান (সৌদি প্রবাসী)
সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক:
হাফিয আবদুশ শাকুর (কুয়েত প্রবাসী)
হাফিয জিলাল আহমদ
প্রকাশনা সম্পাদক: মুফতি মইনুল ইসলাম (মেছা)
সম্মানিত সদস্যবৃন্দ:
1. হাফিয মাওলানা আলিমুদ্দিন
2. হাফিয কামাল আহমদ
3. হাফিয আব্বাস উদ্দিন
4. হাফিয তাজুল ইসলাম
5. হাফিয শিহাব উদ্দিন
6. হাফিয মাওলানা আবুল কালাম
7. হাফিয কাওসার আহমদ
8. হাফিয বুরহান উদ্দিন
9. হাফিয মাওলানা কামরুল ইসলাম
10. হাফিয মাহমুদুল্লাহ
11. হাফিয জাকারিয়া আহমদ
সাধারণ পরিষদ
মাদ্রাসার সকল আবনা ও ফুযালা পরিষদের সাধারণ সদস্য হিসেবে গণ্য হবেন।
মাসিক চাঁদার হার ও আদায়ের সময়:
উপস্থিত সকলের পরামর্শে মাসিক ২০ টাকা চাঁদা নির্ধারণ করা হয়, যা প্রতি জুন ও ডিসেম্বরে আদায় করা হবে।
পরিশেষে:
বড় হুজুর আমাদেরকে একত্রে দেখে অত্যন্ত আনন্দিত হন। আমরাও অনেকদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুশি অনুভব করি। হুজুর ব্যক্তিগতভাবে অনেকের নাম ধরে স্মরণ করেন, মূল্যায়ন করেন এবং আপ্যায়ন করেন। কিছু ভাই ব্যস্ততার কারণে উপস্থিত হতে না পারলেও ভবিষ্যতে সকলে সরব উপস্থিতির আশাবাদ ব্যক্ত করেন।
সভায় একটি প্রবাসী কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয় এবং পরিশেষে বড় হুজুরের মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
✍ মামুন আযযাম
প্রচার সম্পাদক,
আল-জালাল আবনা-ফুযালা পরিষদ
ডিসেম্বর ৮, ২০২৩