Mr A Hasan

Mr A Hasan ꧁༒☬𝓛𝓲𝓯𝓮 𝓲𝓼 𝓷𝓸𝓽 𝓪 𝓫𝓮𝓭 𝓸𝓯 𝓻𝓸𝓼𝓮𝓼☬༒꧂

04/05/2026

সুখের দাম হয়তো খুব বেশি নয়—কিছু মুহূর্তেই তাকে পাওয়া যায়।
কিন্তু মানসিক শান্তি এক বিলাসিতা, যার মূল্য সময়, ক্ষত আর আত্মসমঝোতায় গড়া।
এটা অর্থ দিয়ে কেনা যায় না, কারণ এর মুদ্রা ভেতরের নীরবতা—
আর সেই নীরবতা পেতে মানুষকে অনেক শব্দ, অনেক মানুষ ছেড়ে আসতে হয়।

————————
🖋️ Amdad Hasan

24/04/2026

"শেষ দেখা".....
—————————
মৃত্যুর আগে নয়, আমি শেষ দেখা চেয়েছি মৃত্যুর পর।
যেন কবরের আগে তোমার চোখে একবার নিজেকে দেখি।
হয়তো তখনও কিছু না বলা কথা বেঁচে থাকবে।
শেষ বিদায়ও কখনো কখনো অসমাপ্ত ভালোবাসা।

—————————
🖋️ Amdad Hasan

11/04/2026

কিছু মৃত্যু কবরস্থানে হয় না—
হয় মানুষের ভেতরে, নিঃশব্দে।

আমার শরীর থেকে আমি লাশের গন্ধ পাই…
দেহটা এখনও মানুষের ভিড়ে হাঁটে, কথা বলে, শ্বাস নেয়—
কিন্তু মনটা বহু আগেই সময়ের অন্ধকারে দাফন হয়ে গেছে।

মানুষ ভাবে আমি বেঁচে আছি,
কারণ তারা শুধু চলমান দেহটাকেই দেখে।
কিন্তু কেউ বোঝে না—
আমি আসলে এক জীবন্ত কবর।

আমার ভেতরে এক বিশাল কবরস্থান গড়ে উঠেছে,
যেখানে স্বপ্নগুলো একে একে মাটির নিচে শুয়ে আছে,
আর অনুভূতিগুলো নীরব পচনে হারিয়ে যাচ্ছে।

জীবনের সবচেয়ে কঠিন সত্যটা হয়তো এই—
সব মানুষ মরে না,
কিছু মানুষ শুধু বেঁচে থাকার অভিনয় করে। 🖤

_____________
🖋️ Mr A Hasan

28/03/2026

বাঘ ক্ষুধায় মরতে পারে,
তবুও কুকুর-বিড়ালের মতো ডাস্টবিনে মুখ দেয় না।
কারণ তার রক্তে আছে মর্যাদা, আছে নিজের অস্তিত্বের অহংকার।

আমিও সেই পথের মানুষ—
আত্মসম্মান হারিয়ে বেঁচে থাকার চেয়ে
মাথা উঁচু করে মরে যাওয়াই অনেক বেশি সম্মানের। 🐅

18/03/2026

মির্জা গালিব একবার সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণা হয়ে বলেছিলেন!
"যেদিন আমি ময়ূরকে সাপ খেতে দেখেছি, তখন থেকেই আমার সৌন্দর্যের প্রতি ঘৃণা।"

আমিও দেখেছি- সুন্দর চেহারার আড়ালে কুৎসিত মন, মিষ্টি কথার পেছনে বিষাক্ত উদ্দেশ্য, হাসিমুখের নিচে নিষ্ঠুর হৃদয়।

ময়ূর সুন্দর, কিন্তু সাপ খায়, মানুষও তাই-বাইরে সুন্দর, ভেতরে বিষাক্ত।

সৌন্দর্য দিয়ে মানুষ চেনা যায় না, চেহারা দিয়ে হৃদয় বোঝা যায় না, কথা দিয়ে চরিত্র বোঝা যায় না।

গালিব ঠিকই বলেছিলেন-সৌন্দর্য প্রতারণা করে, আর আমরা প্রতারিত হই...

02/03/2026

কতজনের সাথেই তো তার প্রিয়জনের শেষ দেখা হয়,,,
আমাদের বেলায় কেন তা অনিয়ম হয়ে গেলো??

বুঝলাম না এই ----হু*ম-কি)-(ধা*ম-কি+র/ মৌসুমেও কেউ আমাকে একটা হু*ম-কি দিচ্ছে না,   আমি কি এতটাই খারাপ?"😒
02/03/2026

বুঝলাম না এই ----
হু*ম-কি)-(ধা*ম-কি+র/ মৌসুমেও কেউ আমাকে একটা হু*ম-কি দিচ্ছে না, আমি কি এতটাই খারাপ?"😒

07/02/2026

Address

Worldwide
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Mr A Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category