Jamal L.LB

Jamal L.LB Thoughts and discussions on law, society, culture, and the environment.

29/05/2026

With sahanaj Begum – I just got recognized as one of their top fans!

29/05/2026

With Prarthana Fardin Dighi – I just got recognized as one of their top fans!

★★★ঈদ মোবারক★★
27/05/2026

★★★ঈদ মোবারক★★

27/05/2026

With Habiba Aktar – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

27/05/2026
আজ আরাফার ময়দানে লাখো মানুষের সাদা ইহরামের ভিড়ে বারবার মনে হলো,একদিন আমরাও এভাবেই দাঁড়াবো রবের সামনে।সেখানে পরিচয় হবে না...
26/05/2026

আজ আরাফার ময়দানে লাখো মানুষের সাদা ইহরামের ভিড়ে বারবার মনে হলো,
একদিন আমরাও এভাবেই দাঁড়াবো রবের সামনে।
সেখানে পরিচয় হবে না ক্ষমতা দিয়ে, না সম্পদ দিয়ে, না অহংকার দিয়ে।
শুধু আমল আর ক্ষমার আশাতেই দাঁড়িয়ে থাকবে মানুষ।
এই পৃথিবীর সমস্ত কোলাহল, হিংসা, অহংকার আর পাপের মাঝেও
আরাফার ময়দান আজ শেখায়,
মানুষের শেষ আশ্রয় একটাই, আল্লাহ।
হে আল্লাহ,
যাদের চোখে পানি আছে, তাদের শান্তি দিন।
যাদের হৃদয় ভাঙা, তাদের ধৈর্য দিন।
আর আমাদের সবাইকে ক্ষমা করে আপনার রহমতের ছায়ায় স্থান দিন।

25/05/2026

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

কোথাও একবার পড়েছিলাম, সৈয়দ মুজতবা আলীকে কোনো এক আসরে মদ খেতে দেখে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন—আপনি যে মদ খাচ্ছেন, এটা দে...
24/05/2026

কোথাও একবার পড়েছিলাম, সৈয়দ মুজতবা আলীকে কোনো এক আসরে মদ খেতে দেখে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন—আপনি যে মদ খাচ্ছেন, এটা দেখে তরুণ সমাজ কী শিখবে?

উত্তরে সৈয়দ মুজতবা আলী মদের গ্লাসে চুমুক দিয়ে বলেছিলেন, 'তোমার তরুণ সমাজকে বলে দিও—মদ খাওয়ার আগে আমি পৃথিবীর ২৩ টি ভাষা রপ্ত করেছি।'

উনাকে নিয়ে আরেক মজার ঘটনা আছে!

সৈয়দ মুজতবা আলী তখন বেশ বিখ্যাত লেখক। প্রতিদিনই তাঁর দর্শন লাভ করতে ভক্তরা বাসায় এসে হাজির হয়। একদিন এক ভক্ত মুজতবা আলীর কাছে জানতে চাইলেন, তিনি কোন বই কী অবস্থায় লিখেছেন। মুজতবা আলী যতই এড়িয়ে যেতে চান, ততই তিনি নাছোড়বান্দা। শেষে মুজতবা আলী সরাসরি উত্তর না দিয়ে বললেন, 'দেখো, সুইস মনস্তত্ত্ববিদ কার্ল গুসতাফ জাং একদা তাঁর ডায়েরিতে লিখে রেখেছিলেন, কিছু লোক আমাকে জিজ্ঞেস করে, আমি কীভাবে লিখি। এ ব্যাপারে আমাকে একটা কথা বলতেই হয়, কেউ চাইলে তাকে আমরা আমাদের সন্তানগুলো দেখাতে পারি, কিন্তু সন্তানগুলো উৎপাদনের পদ্ধতি দেখাতে পারি না।'

এমনই হাস্যরসে পরিপূর্ণ ছিল এই মানুষটি।

তাঁর লেখা 'দেশে বিদেশে' পড়েছি পাঁচ পাঁচবার! কাবুল-কান্দাহারে হারিয়েছি প্রতিবার। ভ্রমণ কাহিনী কতটা আনন্দদায়ক হতে পারে তা এ বই না পড়লে বুঝতে পারতাম না।

(সংগৃহীত)

দুটো পাগল মেন্টাল হাসপাতাল থেকে পালানোর প্ল্যান করলো"১ম পাগলঃ আমরা সকাল সকাল মেইন গেটে গিয়ে পাহারাদার কে খুব করে মারবো,...
24/05/2026

দুটো পাগল মেন্টাল হাসপাতাল থেকে পালানোর প্ল্যান করলো"

১ম পাগলঃ আমরা সকাল সকাল মেইন গেটে গিয়ে পাহারাদার কে খুব করে মারবো, তারপর গেট খুলে পালিয়ে যাবো।

২য় পাগলঃ হ্যাঁ, এটাই ঠিক হবে।

পরেরদিন পাগল দুটো তাদের প্ল্যান মতো মেইন গেটে উপস্থিত হলো, কিন্তু গেটে কোনো পাহারাদার ছিল না, আর গেটও খোলা ছিল। পাহারাদার কে সেখানে দেখতে না পেয়ে নিরাশ হয়ে,

১ম পাগল বললঃ ইসসসসসস..... আমাদের প্ল্যানটাই ভেস্তে গেল। শালা পাহারাদারটা কোথায় মরতে গেছে কে জানে !!! আজ ও থাকলে আমরা পালিয়ে যেতে পারতাম..।

২য় পাগলঃ হুমমমমম.মেইনগেটও বন্ধ নেই যে, খুলে পালিয়ে যাবো। আজ ফিরে যাই চল, অন্যদিন আবার ট্রাই করবো।

দেশবরেণ্য অভিনেত্রী শাবানাকে একবার প্রশ্ন করা হয়েছিল ,“আপনার সন্তানেরা কে কী করছেন?"উনি উত্তরে জানান, সুমী ইকবাল এমবিএ,...
24/05/2026

দেশবরেণ্য অভিনেত্রী শাবানাকে একবার প্রশ্ন করা হয়েছিল ,“আপনার সন্তানেরা কে কী করছেন?"

উনি উত্তরে জানান, সুমী ইকবাল এমবিএ, সিপিএ করেছে। তবে এখন পুরোদস্তুর গৃহিণী। ছোট মেয়ে উর্মি সাদিক মাস দুয়েকের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করবে। এতো দিনে তা শেষ হয়ে যাবার‌ও কথা। আর ছেলে নাহিন সাদিক রটগার্স বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষে ব্লুমবার্গে চাকরি করছে।

তবে আশ্চর্যজনক মজার ব্যাপার হচ্ছে, নিজের ছেলে মেয়েদেরকে ইহুদী নাসারাদের দেশে রেখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা সাবেক এই চিত্রনায়িকা তার হারাম পথে উপার্জনের (চলচ্চিত্র) পয়সা দিয়ে ২০১২ সালে কেশবপুরে নির্মান করেছেন আবাসিক মাদ্রাসা। অর্থাৎ, নিজের ছেলেমেয়ের জন্য উন্নত জ্ঞান বিজ্ঞান, উন্নত পরিবেশ। নিজে সিনেমা করে উপার্জন করবে কোটি কোটি টাকা, আর বাই প্রোডাক্ট হিসেবে উপার্জিত পাপের ফিরিস্তি মোচনে বানাবেন মসজিদ মাদ্রাসা।

আরো একটা ভয়ঙ্কর ব্যাপার হলো - তিনি বহুবার অনুরোধ জানিয়েছেন যাতে তার সিনেমা আর টিভিতে না দেখানো হয়।

আবার এই ঘোষণা দেয়ার পরে ২০১৫ সালে তিনি ঠিকই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সাদরে চলচ্চিত্রের জন্যে জাতীয় পুরষ্কারও গ্রহণ করেন।

কেবলমাত্র চলচ্চিত্র অভিনেত্রী শাবানা-ই যে একাজ করেছে তাও নয়; বাংলাদেশে চলচ্চিত্রের সাথে জড়িত প্রায় সকল অভিনেতা অভিনেত্রীই একহাতে ধর্মে নিষিদ্ধ ও হারাম এসব কাজ করে; কিন্তু যখন নিজের মধ্যে পাপের অনুশোচনা হয় তখনই কেউ মসজিদ বানায়, কেউ মাদ্রাসা বানায়, কেউ মাথায় টুপি পরে কেউ বোরকা লাগায়, কেউ হজ্জ করে, আরো কতকি।

আরেক চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ কুষ্টিয়ার বানিয়াপাড়ায় মসজিদ বানিয়েছেন; কয়েকমাস পূর্বে দেখলাম এফডিসিতে আয়োজন করে মসজিদ উদ্ভোদন করা হলো; মিসা সওদাগরকে প্রায়শই দেখা যায় মাথায় টুপি লাগিয়ে রাখে। বিদ্যা সিনহা মিম ভিন্ন ধর্মের হয়েও মুসলিম পোশাকী' করনে কোরবানি দিচ্ছেন দশ বারোটা গরু।

অনন্ত জলীল বর্ষাপা মন চাইলে বছর বছর হজ্জ করে; এছাড়া প্রায়শই নিউজপত্রের মারফতে দেখা যায় - অমুক নায়িকা সিনেমা নাটক ছেড়ে ধর্মের পথে আসছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু দিন দুয়েক না যেতেই সেই নায়িকাকে দেখা যায় টিভির পর্দায়! সিনেমা পাড়ার ধর্মের কল বাতাসে নড়ে।

এদের নামের নিচেই লাখো মুমিন বলেন - মারহাবা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ!

বাংলাদেশের চলচ্চিত্র, মিড়িয়া পাড়ার এসব মানুষের সঙ্গে আমাদের দেশের আমলাদেরও বড় মিল আছে। তারা এক হাতে ঘুষ দুর্নীতি করে, কিন্তু যখন নিজের মধ্যে পাপের অনুশোচনাবোধ হয় তখন মক্কায় গিয়ে অন্যহাতে শয়তানকে পাথর মারে! অভিনয় আর রাজনৈতিক বিষয়াবলীর চমৎকার মিল বন্ধন এখানেই। আশ্চর্য হবার কিছু নেই; দু'পক্ষের কর্ম তো এক‌ই “অভিনয়"।

পাকিস্তানি নাটক সিরিয়াল দেখলেও সেখানে একটা বিষয় দেখবেন - কথায় কথায় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা শব্দগুলো খুবই চর্চা করা হয়।

বর্তমানে এর চর্চা বাংলা নাটক সিনেমায়‌ও শুরু হয়েছে। আর সেই নাটক গুলোর ভিউ জেনারেট করেছে হিউজ।

যদি বলা হয়, বর্তমান পৃথিবীতে কোন ধর্মের লোকেরা সবচেয়ে বেশি ভন্ডামি দেখাচ্ছে, তবে তা এক বাক্যেই বলা যায় - তারা মুসলিম সম্প্রদায়!

মুসলিম সম্প্রদায়কে নিয়ে বিশ্বের অন্য সম্প্রদায়গুলো হাসাহাসি করে, কেনো করে তা কি আমরা নিজেদের প্রশ্ন করেছি?

এসব‌ কি আমাদের ধর্মে আছে?

- সংগ্রহীত।।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamal L.LB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category