26/09/2026
এক দম্পতি এসেছে ডাক্তারের কাছে—
স্বামী বয়স্ক, স্ত্রী অপেক্ষাকৃত তরুণী। সমস্যা হচ্ছে তাদের বাচ্চা হচ্ছে না।
ডাক্তার স্ত্রীর কিছু টেস্ট করে স্বামীকে বললেন, আপনার স্পার্ম টেস্ট করতে হবে। এই বলে তাকে একটা স্যাম্পল কাপ দিয়ে বললেন, এটাতে স্যাম্পল নিয়ে আসবেন।
পরদিন লোকটা খালি কাপ নিয়ে হাজির।
ডাক্তার বললেন, কী ব্যাপার, খালি কেন?
লোকটা বলল, বাসায় গিয়ে বাম হাতে অনেক চেষ্টা করলাম, হলো না। ভাবলাম ডান হাতে ট্রাই করি, তাও হলো না।
ডাক্তার বললেন, এটা হতেই পারে, আপনার বয়স তো আর কম হলো না। তা সাহায্য করার জন্য স্ত্রীকে ডাকতে পারতেন।
ডেকেছি তো! সে হাত দিয়ে চেষ্টা করল হলো না, মুখ দিয়ে টানাটানি করল তাও হলো না।
হয় হয়, এমন হয়। তো তখন কী করলেন?
তখন স্ত্রীর বান্ধবীকে ডাকলাম।
স্ত্রীর বান্ধবী??? (ডাক্তারের কপাল কুঁচকে গেছে)
হ্যাঁ, কিন্তু সে-ও পারলো না।
সে-ও পারলো না? (ডাক্তার তো অবাক!)
এরপর আমার বন্ধু এলো,
সে-ও চেষ্টা করে পারলো না।
বলেন কী! আপনার দোস্ত... মানে একটা ছেলে?
তবে আর বলছি কী?
যাক, সারা রাতেও পারলাম না। সকালে হাসপাতালে এসে আপনার নার্সকে বললাম সাহায্য করতে।
আমার নার্সকে???
হ্যাঁ, সে-ও চেষ্টা করে পারলো না।
আপনি তো দেখছি পুরো দুনিয়াকেই ট্রাই করাচ্ছেন!
হ্যাঁ, শুধু আপনি বাকি আছেন...
আ আ আ আমি? (ডাক্তার তোতলাচ্ছে)
হ্যাঁ! দেখুন তো চেষ্টা করে—
স্যাম্পল কাপটার শক্ত ঢাকনাটা খুলতে পারেন কিনা! 😅😁😁