টাঙ্গাইল জেলা যুবদল tangail Zela Jubodal

টাঙ্গাইল জেলা যুবদল tangail Zela Jubodal টাঙ্গাইল জেলা যুবদল

টাঙ্গাইল আসছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কৃষি কার্ড বিতরন এর জন্য। ১৪ এপ্রিল,২০২৬
13/03/2026

টাঙ্গাইল আসছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কৃষি কার্ড বিতরন এর জন্য।
১৪ এপ্রিল,২০২৬

প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন টাংগাইল সদর ০৫ আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও...
09/03/2026

প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন টাংগাইল সদর ০৫ আসনের মাননীয় সংসদ সদস্য,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব Sultan Salauddin Tuku: সুলতান সালাউদ্দিন টুকু

টাংগাইল সদরের ১২টি ইউনিয়নে স্থাপন করা হচ্ছে
"জনতার সংযোগ " নামক ফোন বুথ।
এর মাধ্যমে জনগণ তাদের সমস্যা, পরামর্শ গুলো সরাসরি জানাতে পারবেন তাদের নির্বাচিত সংসদ সদস্য জনাব সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে।

পর্যায়ক্রমে টাংগাইল পৌর এলাকার ১৮টি ওয়ার্ডে ১৮টি ফোন বুথ স্থাপন করা হবে

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪,...
27/02/2026

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬, দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন এ তথ্য জানান।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের উপ-কমিটির একটি সভা হয়েছে এবং এখানে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটি ছিল। মন্ত্রিপরিষদের সেই উপকমিটির সুপারিশের আলোকে আজকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ে পাইলটিংয়ের একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। এই কার্যক্রমের জন্য আমরা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন বিভাগের ১৪টি উপজেলাকে নির্ধারণ করেছি। এই ১৪টি উপজেলার প্রতিটি থেকে একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ইনশাআল্লাহ, ১০ মার্চ একযোগে এই ১৪টি উপজেলায় কার্যক্রমটি শুরু হবে। এই প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া এবং পর্যায়ক্রমে তা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটা সময়ে বাংলাদেশের যারা হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই তিন শ্রেণির সুবিধাভোগী আমাদের যে মা আছেন, তারাই এটার সুবিধা পাবেন।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। একজন নারী স্বাবলম্বী হলে একটি পরিবার স্বাবলম্বী হয় এবং এর মাধ্যমে আগামী প্রজন্মও স্বাবলম্বী হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের ওপর কাজ করেছেন। আজ তার সভাপতিত্বে এবং সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্পটি অনুমোদিত হয়েছে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা প্রতি মাসে ইনশাআল্লাহ দুই হাজার পাঁচশত (২,৫০০) টাকা করে আর্থিক সহায়তা পাবেন।


#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি

২৫শে ফেব্রুয়ারি, বাংলাদেশের ইতিহাসের এক কালো দিন। ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে শহীদ হওয়া সকল দেশপ্রেমিক সেনা কর্মকর্ত...
25/02/2026

২৫শে ফেব্রুয়ারি, বাংলাদেশের ইতিহাসের এক কালো দিন। ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে শহীদ হওয়া সকল দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ও সাধারণ মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা। জাতি আপনাদের আত্মত্যাগ কখনো ভুলবে না। 🇧🇩

বীরের রক্তে রঞ্জিত হওয়া পিলখানার ঐ মাটি,
সতেরো বছরেও শুকায়নি ক্ষত, কাঁদছে দেশমাতৃ।
অশ্রুভেজা চোখে আজ আমাদের একটাই শুধু দাবি,
নিহত সকল শহীদের রক্তের সঠিক সুবিচার পাক জাতি।

24/02/2026
❤️     🥰      👍
22/02/2026

❤️ 🥰 👍

21/02/2026

জুলাই বিক্রি করে বিএনপি ক্ষমতায় আসে নাই,জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় এসেছে।

৫ই আগস্ট রাতে বিএনপিকে জাতীয় সরকারের অংশ হওয়ার কথা বললে তারেক রহমান বলেছিলেন,"আমরা জনগণের কাছে যাবো,জনগণের যেকোনো সিদ্ধান্ত আমরা মেনে নিবো"।

হ্যা তারেক রহমান জনগণের কাছে গিয়েছেন,জনগণও তারেক রহমানকে নিরঙ্কুশ বিজয় দিয়েছেন।

জুলাই বিক্রি করে আপনারাই জনগণের ভোট ছাড়া উপদেষ্টা হয়েছেন,জুলাই বিক্রি করে আপনারাই বিভিন্ন মন্ত্রালয়ের সচিব,উপসচিব সহকারে সচিবালয়ে দখল করেছেন।

সুতরাং বিএনপি জুলাই বিক্রি করতে চাইলে ৫ই আগস্ট রাতেই বিএনপি সরকারে থাকতে পারতো;জনগণের ভোট ছাড়া সেদিন বিএনপি ক্ষমতায় যায় নাই।

বিএনপির ৪২২ জন নেতা-কর্মীদের মৃত্যুর মধ্যে দিয়ে এদেশে জুলাই সফল হয়েছে,বিএনপির হাজার হাজার নেতা-কর্মী রক্তের উপর দিয়ে এদেশে জুলাই এসেছে।

বিএনপি জুলাই দিয়ে ক্ষমতায় আসে নাই,উপদেষ্টা দখল করে নাই, সচিবালয় দখল করে নাই;বিএনপি জনগণের ভোট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে।

বিএনপিকে জুলাইয়ের খোঁটা দিয়ে লাভ না-ই,বিএনপি আকাশ থেকে টুপ করে পড়ে ক্ষমতায় বসে নাই;জনগণই বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে সুতরাং জনগণের সিদ্ধান্তই বিএনপির সিদ্ধান্ত।

৭১ এর চেতনার ব্যবসায়ীদের জনগণ ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে,ধর্ম ব্যবসায়ীদের জনগণ ভোটের মাঠে প্রতিবার জুতাপেটা করে আর জুলাই ব্যবসায়ীদের আগামীর পরিণতিও বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে.....

20/02/2026

��

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে খাদ্য, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্র...
20/02/2026

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে খাদ্য, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি মহোদয়।

আরো উপস্তিত ছিলো টাঙ্গাইলের জেলা প্রশাসক, পুলিশ সুপার'সহ অন্যান্য কর্মকর্তারা।

ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের ...
20/02/2026

ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।

আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য,কৃষি, প্রাণী ও মানবসম্পদ মন্ত্রণালয়-এর মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নিজ  জেলা সফর  টা...
20/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য,কৃষি, প্রাণী ও মানবসম্পদ মন্ত্রণালয়-এর মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নিজ জেলা সফর টাঙ্গাইলে আগমন উপলক্ষে টাঙ্গাইল সার্কিট হাউস-এ তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

20/02/2026

Address

Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when টাঙ্গাইল জেলা যুবদল tangail Zela Jubodal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category