Mamun's Dairy

Mamun's Dairy আমি ধ্বংসের বাহিরে কিছু নই�

14/05/2026

পাখী-সব করে রব, রাতি পোহাইল।
কাননে কুসুমকলি, সকলি ফুটিল।।

09/05/2026

একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি হলো—পড়াশোনা শেষ হওয়ার পর থেকে নিজের যোগ্যতায় একটি চাকরি পাওয়ার আগ পর্যন্ত সময়টা। এই সময়টা শুধু অপেক্ষার নয়, নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করারও সময়। চারপাশের মানুষের প্রশ্ন, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, পরিবারের প্রত্যাশা, আর নিজের ভেতরের ভয়—সব মিলিয়ে মানুষটা ধীরে ধীরে নীরব হয়ে যায়।
এই সময়ে অনেক পরিচিত মানুষও দূরে সরে যেতে শুরু করে। কেউ খোঁজ নেয় না, কেউ বুঝতে চায় না ভেতরে কতটা চাপ জমে আছে। অথচ এই কঠিন সময়েই বোঝা যায়, আসলে কে সত্যিকার অর্থে আপন। যারা কোনো স্বার্থ ছাড়া পাশে থাকে, সাহস দেয়, ভরসা দেয়, হতাশ হতে দেয় না—তারাই জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ।
বেকারত্ব শুধু একটি শব্দ নয়, এটা হাজারো স্বপ্ন আর আত্মবিশ্বাসের প্রতিদিনের পরীক্ষা। তবুও এই সময়টায় নিজেকে ভেঙে পড়তে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, প্রতিটি মানুষের জীবনে সময় বদলায়। ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাস একদিন না একদিন অবশ্যই সুন্দর ফল এনে দেয়।
জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলোই মানুষকে সবচেয়ে শক্ত হতে শেখায়। তাই হতাশ না হয়ে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। হয়তো আজ সময়টা কঠিন, কিন্তু এই কঠিন সময়ই একদিন সফলতার গল্প হয়ে দাঁড়াবে।
#12:10 am,10মে'২৬

20/04/2026

যখন প্রচুর গরম😁

16/04/2026

প্রিয়তমা,
বিলাসিতা হয়তো দিতে পারবো না,
কিন্তু ভালোবাসার কমতি কোনোদিন রাখবো না তোমার জীবনে।
রাজপ্রাসাদ আমার নেই,
তবে আমার ছোট্ট পৃথিবীটা তোমার জন্যই সাজানো—
সেখানে তুমি-ই হবে একমাত্র রানী।
খুব বেশি কিছু চাই না তোমার কাছে—
একটু সময়, আর এক চিলতে হাসি।
বাকি পুরো জীবনটা আমি তোমার নামেই লিখে দিতে চাই।
কথা দিলাম—
যখনই অভিমানের মেঘ জমবে,
আমি-ই প্রথম বৃষ্টি হয়ে তোমার পাশে নামবো,
তোমার সব কষ্ট ধুয়ে দিতে।
পাশে থেকো চিরকাল ……

21/03/2026

ঈদুল ফিতরের শুভেচ্ছা! 🌙
মাহে রমজানের দীর্ঘ এক মাসের রোজা, ইবাদত ও আত্মশুদ্ধির পর এসেছে খুশির ঈদ। আল্লাহ যেন আমাদের সকলের রোজা কবুল করেন, গুনাহ মাফ করেন এবং জীবনে শান্তি, ভালোবাসা ও বরকত নামিয়ে দেন।
ঈদ মোবারক! 🌟
আপনি ও আপনার পরিবারের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।

14/03/2026

যত্নে রাখো নিজেকে, সময় দাও নিজেকে।

কারণ তোমার প্রথম প্রয়োজন তুমি নিজেই!

09/03/2026

"ওইটুকু নিয়ে তুমি বড় হও,
বড় হতে হতে কিছু নত হও
নত হতে হতে হবে পৃথক পাহাড়,
মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ"

কবি হেলাল হাফিজ💜

07/03/2026

❝চলে যায় বসন্তের দিন! কী অদ্ভুত কথা। বসন্তের দিন কেন চলে যাবে? কোনো কিছুই তো চলে যায় না। এক বসন্ত যায়, আরেক বসন্ত আসে।❞

—হুমায়ূন আহমেদ

Alhamdulillah ❤️আজ অফিসিয়ালভাবে আমার গ্রাজুয়েশন সম্পন্ন হলো।এই অর্জন শুধু আমার একার নয়। জীবনের পথে যাদের কাছ থেকে বিন্দু...
06/03/2026

Alhamdulillah ❤️
আজ অফিসিয়ালভাবে আমার গ্রাজুয়েশন সম্পন্ন হলো।
এই অর্জন শুধু আমার একার নয়। জীবনের পথে যাদের কাছ থেকে বিন্দুমাত্র হলেও কিছু শিখেছি—শিক্ষক, পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী—সবাইকে আমি এই অর্জন উৎসর্গ করছি।
আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমাকে আজ এখানে পৌঁছাতে সাহায্য করেছে।
সবার কাছে কৃতজ্ঞতা। 🤍

29/11/2025
30/10/2025

প্রকৃতি দেখলেই পরান জুড়িয়ে যায়, ❣️ #পাচগাও,নেত্রকোনা 💙

Address

Dhaka
Tarakanda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share