10/05/2023
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবার প্রতি
প্রথমেই সকল প্রশংসা করছি আমার মহান সৃস্টিকর্তার প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় করেছেন।
আজ আমার জন্মদিন আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে যদিও জনাদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সহস্র প্রনাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ “মোবারক” আমি সবার কাছে দোয়া- আশির্বাদ চাই। আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে,
আজ শৈশব, কৈশর আর অনেকটা সময় পেছনে ফেলে যৌবনে আমি। জীবন চলার বাঁকে জন্ম দিয়েছি কত রূপকথা, ছোট বড় গল্প আর নাটক। ছোট্ট একটা জীবনে কত ইতিহাসের সাক্ষী হয়ে আছি।! এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন।
প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার কাছে ও তাই তেমনই।
জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায়। তবে একথাও ঠিক বিচিত্র এই জীবনে বৈচিত্রময় হয়ে ওঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানবজাতি সারাজীবন মনে রাখে।
আমার কথা তো কাল সকলেই ভুলে যাবে। তাতে আমার কোন আফসোস নেই, নেই কোন অভিযোগ। আমি শুধু ক্ষমাপ্রার্থী আমার মহান সৃষ্টিকর্তার কাছে।
ইতিমধ্যে, অনেকেই আমাকে ভালোবেসে ফেইসবুক, মেসেঞ্জার,ইমো ও মোবাইলে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রথমেই সেই সকল শ্রদ্ধাভাজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং নানান ঝামেলায় কিংবা ভুলে যাওয়ার কারনে যারা আমাকে উইশ করতে পারেন নি, তাদের জন্যও আমার ভালোবাসা থাকবে। আপনাদের সকলের ভালোবাসা, আন্তরিকতা আর আমাকে নিয়ে আপনাদের চাওয়া পাওয়া, আজ আমাকে নতুন উদ্যোমে চলার প্রেরনা যুগিয়েছে। আমি বুঝতে পেরেছি, আমার অগোচরে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন, যা আমার জন্মদিনের মাধ্যমে বুঝতে পেরেছি, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি ধন্যবাদ আপনাদের।
আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের জন্য আজীবন থাকবে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন সহ লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি।
কিছু মেসেজ সত্যিই অনেক আবেগের ভালোলাগার ছিলো। সাথে সাথে আপনাদের সকলের সুন্দর ভবিষ্যত এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের এই অফুরন্ত ও স্বাচ্ছন্দময়ী ভালোবাসা আমার হৃদয়ের গভীরে অনাবিল স্থান হয়ে থাকবে। আমার জন্য সবাই দোয়া আশির্বাদ করবেন এই প্রত্যাশা করছি।
ধন্যবাদ সবাইকে❤️