আরিফ চা ঘর

  • Home
  • আরিফ চা ঘর

আরিফ চা ঘর Always we try provide chemical free tea leaf...

নফসকে কন্ট্রোল করার ১৫ টি উপায়ঃ-১. ফজরের নামাজের পর না ঘুমানো।২. মেক্সিমাম দিনে ৩ বার খাওয়ার অভ্যাস।৩. প্রতিদিন যতটুকু...
16/04/2026

নফসকে কন্ট্রোল করার ১৫ টি উপায়ঃ-
১. ফজরের নামাজের পর না ঘুমানো।
২. মেক্সিমাম দিনে ৩ বার খাওয়ার অভ্যাস।
৩. প্রতিদিন যতটুকু মনে হবে তার চেয়ে কম খেতে হবে।
৪. অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে।
৫. প্রতিদিন সকাল সন্ধ্যা জিকির করা।
৬. ঘুমের পরিমাণ কমাতে হবে।
৭. ইশরাকের সালাত আদায় করা।
৮. নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করতে হবে।
৯. ফজরের পর পর ব্যায়ামের অভ্যাস করা।
১০. দৃষ্টি সংযত করার চেষ্টা করতে হবে।
১১. স্যোশাল মিডিয়ার ব্যবহার কমানো।
১২. রাতে ভরপেট খাওয়া পরিহার করা।
১৩. রাতে ঘুমের আগে ২ রাকাত নফল নামাজ পড়া।
১৪. নিয়মিত তাহাজ্জুদ আদায় করা।
১৫. রবের প্রতি তাওয়াক্কুল করা।

17/12/2025

সবাই বলে, পরিশ্রমই সফলতার চাবিকাঠি।
কিন্তু বাস্তবতা একটু গভীর—
শুধু বেশি পরিশ্রম করলেই সবাই সফল হয় না।
অনেক সময় দেখা যায়, যারা সবচেয়ে বেশি খাটে, তারাই আর্থিকভাবে পিছিয়ে থাকে।

কারণ সমস্যা পরিশ্রমে নয়—
সমস্যা হলো দিকনির্দেশনাহীন পরিশ্রমে।

যে মানুষটা সারাদিন খাটছে কিন্তু
👉 কী জন্য খাটছে জানে না
👉 কোথায় পৌঁছাতে চায় পরিষ্কার না
👉 নিজের দক্ষতা বাড়াচ্ছে না
👉 সময়ের মূল্য বোঝে না

সে শুধু ব্যস্ত থাকে, কিন্তু এগোয় না।

সফল মানুষ কম পরিশ্রম করে না—
তারা স্মার্টলি পরিশ্রম করে।
সঠিক সময়ে, সঠিক কাজে, সঠিক লক্ষ্য নিয়ে কাজ করে।

মনে রাখবেন—
🔑 পরিশ্রম দরকার, কিন্তু গোল ছাড়া পরিশ্রম দাসত্বে পরিণত হয়
🔑 স্কিল ছাড়া পরিশ্রম মূল্যহীন
🔑 সিদ্ধান্ত ছাড়া পরিশ্রম আপনাকে একই জায়গায় আটকে রাখে

আজ নিজেকে জিজ্ঞেস করুন—
আমি কি শুধু খাটছি, নাকি এগোচ্ছি?

যেদিন আপনি পরিশ্রমের সাথে পরিকল্পনা, স্কিল আর সাহস যোগ করবেন—
সেদিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করবে।

Collected...

15/12/2025

ব্যবসা শুরু মানেই সেলস নয় আগে নিজেকে ও সিস্টেমকে তৈরি করুন।

আমরা অনেক সময় ব্যবসা শুরু করেই ভাবি
“আজকে ওপেন করেছি, কালকে কি সেলস আসবে?”
কিন্তু বাস্তবতা?
ব্যবসা কখনও রেস নয়, এটা একটা ম্যারাথন। আর এই ম্যারাথন দৌড়ানোর জন্য প্রথমে নিজের শক্তি তৈরি করতে হয়।

First 3 Months The Foundation Chapter

এটা সেই সময় যখন আপনি হয়তো আয় করবেন না,
কিন্তু শিখবেন।
পণ্যকে কীভাবে দাঁড় করাতে হয়,
একটা অর্ডারের পেছনে কত কষ্ট থাকে,
একটা ব্র্যান্ডের পিছনে কত অদৃশ্য শ্রম লাগে।

এই সময়টায় আপনি বাজার শিখছেন,
নিজেকে গড়ে তুলছেন।
এটাই সেই অধ্যায় যেটা কেউ দেখে না।

Next 3 Months The First Light

একটা সেল আসলো…
হয়তো ছোট…
কিন্তু আপনার কাছে সেটা পৃথিবীর সবচেয়ে বড় অর্জন।

আপনি বুঝতে শুরু করলেন
“হ্যাঁ, আমি পারবো।”

সেই ছোট সেলগুলোই আপনাকে অভ্যস্ত করে তোলে
নিয়মিত হতে,
মানুষের কথা শুনতে,
নিজের ভুলগুলো মেনে নিতে।

Then 6 Months The Discipline Era

এটা সেই সময় যখন আপনি ব্রেক-ইভেনে পৌঁছানোর চেষ্টা করছেন।
আয়-ব্যয়ের লড়াই,
হতাশা-আশা,
একটার পর একটা সমস্যার সমাধান…

এই ৬ মাসই আপনাকে উদ্যোক্তা বানায়।
আর আপনার ব্র্যান্ডকে রুট দেয়
গভীর, শক্ত রুট।

But the Real Game?

It starts after 1 full year.
Because a brand is not built in days
it’s built in decades.

আজ যারা রাতারাতি কোটি টাকার সেল দেখাচ্ছে,
আগামীকাল তাদের অর্ধেককেই খুঁজে পাবেন না।

কারণ তারা ফল দেখিয়েছে,
কিন্তু রুট তৈরি করেনি।

ব্যবসা মানে টাকা না।
আপনি যা তৈরি করছেন
সেটা কি ১০ বছর পরেও টিকে থাকবে?
আপনার পরের জেনারেশন কি সেটা ক্যারি করতে পারবে?

বড় ব্র্যান্ড তৈরি হয় টাকায় নয়
বিশ্বাসে, গুণমানে, সিস্টেমে।

আর এ সিস্টেম তৈরির জন্য
একটা বছরেরও বেশি সময় লাগে।

Warren Buffett বলেছিলেন:

যে আইডিয়ার পিছনে আপনি ১০ বছর কাজ করতে পারবেন না,
তার পিছনে ১০ মিনিটও ব্যয় করবেন না।

ব্যবসা একদিনে দাঁড়ায় না
কিন্তু একদিন আপনি পিছনে তাকালে দেখবেন
আপনার সেই ছোট্ট বীজটি
আজ এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে।

So, first build your system.
Build trust.
Build value.
Then the income will find you.

ভিড়ের গল্প নয়,
আপনার নিজের গল্প লিখুন।
দ্রুত বড় হওয়ার চেষ্টা নয়
দীর্ঘসময় টিকে থাকার প্রস্তুতি নিন।

কারণ শেষ পর্যন্ত
যারা টিকে থাকে,
তারাই ব্র্যান্ড হয়।

Shapla Akter
Marketing Specialist

26/11/2025

ব্যর্থতা অভিজ্ঞতা তৈরি করে, আর সেই অভিজ্ঞতাই গড়ে তোলে আত্মবিশ্বাস।
মুরব্বীদের কথা আছে: শিখছে কোথায় ? ঠেকছি যেথায়।

বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে—Confident মানুষকে মানুষ ৩ গুণ বেশি বিশ্বাস করে। স্টিভ জবস যখন প্রথম iPhone উপস্থাপন করেন, তাঁর আত্মবিশ্বাসই কোটি মানুষের মনে বিশ্বাস তৈরি করেছিল। একইভাবে Elon Musk-এর “Mars Mission”–এ মানুষ বিনিয়োগ করেছে শুধু তাঁর অটুট আত্মবিশ্বাসের উপর ভর করে।

কর্পোরেট জগতে Harvard-এর গবেষণা বলছে—যার Body Language ও Voice Tone-এ Confidence থাকে, সে ৫৮% বেশি Leadership Impact তৈরি করতে পারে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন—কারণ আপনার আত্মবিশ্বাসই অন্যদের আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে।

ব্যবসা মানেই শুধু লাভ আর লাভ নয় , ব্যবসা মানেই লসও হয়। লস খাওয়াকে শিক্ষা মনে করে সামনে যে আগাতে পারে শিক্ষা অর্জন করে ? সেই ভবিষ্যতে ইতিহাস তৈরী করে।

Sea Food Festival, its Branding our Cox’s Bazar Food habit and our culture.....
07/11/2025

Sea Food Festival, its Branding our Cox’s Bazar Food habit and our culture.....

07/11/2025

Good initiative for Branding Cox’s Bazar...

28/10/2025

আলহামদুলিল্লাহ।।।।

26/10/2025

"সাফল্য এক রাতের গল্প নয়, প্রতিদিনের ছোট ছোট জয়ের যোগফল। 💪"
🔥"
"যে কখনো হাল ছাড়েনি, সে শেষ পর্যন্ত জিতেছে।
"সাফল্যের চাবিকাঠি ধৈর্য, পরিশ্রম আর অটল মনোবল।

স্মার্ট উদ্যোক্তারা কখনো টাকায় নয়, সময় বিনিয়োগ করে; কারণ সময়ই টাকার জন্ম দেয়।অকারণ গল্প, আড্ডা বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ...
08/10/2025

স্মার্ট উদ্যোক্তারা কখনো টাকায় নয়, সময় বিনিয়োগ করে; কারণ সময়ই টাকার জন্ম দেয়।
অকারণ গল্প, আড্ডা বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে — নিজের উন্নয়নে সময় দিন।
বই পড়ুন, নতুন কিছু শিখুন, ট্রেনিং নিন, স্কিল ডেভেলপ করুন।
সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখলে, একদিন সময়ই আপনাকে সম্পদ এনে দেবে— ইনশাআল্লাহ!

02/10/2025

আমি চার কাপ চা বানাতে পানি দেই প্রায় ৬ কাপ। পানি ফুটে উঠলে তবেই দেই চা পাতা—এই নিয়মটা আমার খুব প্রিয়। কারণ, ফুটন্ত গরম পানিতে চা পাতা দিলে চা খেতে কষ কষ লাগে না, কালার হয় সুন্দর, আর গন্ধ ছড়িয়ে পড়ে একেবারে মন মাতানো।

🔸 ৪ কাপ চায়ের জন্য চা পাতা – ৪ টেবিল চামচ
🔸 মিডিয়াম-লো আঁচে জাল করতে হবে – ১২-১৫ মিনিট
🔸 প্রতি কাপে – ২ চা চামচ চিনি (পছন্দ অনুযায়ী কমবেশি)
🔸 দুধ – ৬-৮ চামচ full cream গুঁড়ো দুধ

💡 আমি চা পাতা রাখি যে জারে, তাতে একটা এলাচ ফেলে রাখি। তাই চায়ে এলাচ না দিলেও হালকা এলাচের সুবাস মিলে যায়। মাঝেমধ্যে একটা লবঙ্গও দিয়ে দেই।

আরেকটা কথা হইলো—আমি চা বানিয়ে কাপে ঢালার পর খুব দ্রুত চামচ দিয়ে নেড়ে মিক্স করি। এতে চা ফোমি হয়ে যায়। অনেকে আমার চায়ের এই “বাইরানি” দেখে মজা করে বলে—তুই কি কোনো কালে চায়ের দোকান চালাইছিলি? 😅

👉 আমি বিশ্বাস করি, যারা সত্যিকারের চা-প্রেমী, তারা জানে একটা পারফেক্ট চায়ের জন্য ২০ মিনিট অপেক্ষা করা কোনো ব্যাপারই না।

আমার ব্যক্তিগত মতামত—গরুর দুধের চা থেকে গুঁড়া দুধের চা বেশি সুস্বাদু। তাই আমি সবসময় গুঁড়া দুধেই বানাই।

একটু কষ্টের মনে হলেও বিশ্বাস করো, এভাবে বানালে একেবারে মজার চা হবে ইনশাআল্লাহ। 🍵

---collected

30/09/2025

১. মানুষ কেন কিনে?
মানুষ দুই কারণে টাকা খরচ করে:

১.১. ব্যথা থেকে বাঁচতে → যেমন অসুখ হলে ডাক্তার দেখানো।
১.২. সুখ/লাভ পেতে → যেমন নতুন জামা কিনে আনন্দ পাওয়া।
👉বিক্রির সময় তুমি দেখাও: “আমার পণ্য তোমাকে কষ্ট থেকে বাঁচাবে + আনন্দও দেবে।”

২. শুধু ফিচার বললে লাভ নাই
অনেকে বলে: “আমার প্রোডাক্টে ১০টা ফিচার আছে।”
কিন্তু কাস্টমার ভাবে: এগুলো দিয়ে আমার সমস্যা কিভাবে মিটবে?
👉 তাই ফিচার না, ফলাফল বলো।

৩. লুকানো সমস্যা → বড় সমস্যা বানাও
অনেক সময় মানুষ জানেই না যে তার সমস্যা আছে।
প্রথমে তাকে বুঝাও ছোট সমস্যা আছে (latent)।
তারপর তাকে ভাবাও এটা বড় হয়ে যাবে (realized → extreme)।
👉 যেমন: “আজ পানি কম খাচ্ছেন? ঠিক আছে, কিন্তু কয়েক মাস পর শরীর খারাপ হবে।”

৪. গ্যাপ দেখানো
কাস্টমার যেখানে আছে (বর্তমান) আর যেখানে যেতে চায় (স্বপ্ন) — এই দুইয়ের মধ্যে একটা গ্যাপ আছে।
👉 তোমার প্রোডাক্ট = সেই নৌকা, যা তাকে এক পাড় থেকে আরেক পাড়ে নিয়ে যাবে।

৫. অনুভূতি ব্যবহার করো
মানুষ সংখ্যা বা যুক্তি দিয়ে কম, বরং অনুভূতি দিয়ে বেশি সিদ্ধান্ত নেয়।
👉 তাই তাদের ভয়, দুঃখ, আশা, স্বপ্ন — এগুলোকে টেনে আনো।

৬. প্রমাণ দেখাও
মানুষ ভাবে: তুমি বলছো ঠিক আছে, কিন্তু অন্য কারো রেজাল্ট?
👉 তাই ক্লায়েন্ট রেজাল্ট, টেস্টিমোনিয়াল, নিজের অভিজ্ঞতা = এগুলো বলো।

৭. দাম কিভাবে বলবে
দাম বলার পর অনেকেই ভয় পায়।
👉 টিপস: আত্মবিশ্বাসে দাম বলো, তারপর চুপ থাকো।
মানুষ মাথায় ভেবে নেয়: আচ্ছা, এই দামে আমি লাভবান হবো

৮. গল্প ব্যবহার করো
স্টোরি সবচেয়ে বেশি কাজ করে।
👉 একজন কাস্টমার ছিল, তার এই সমস্যা ছিল, আমার প্রোডাক্ট নিয়ে সে এখন এই ফলাফল পেয়েছে।

৯. তাদের ভাষায় কথা বলো
কাস্টমার যা বলে, তার কথাই পরে তাকে ফিরিয়ে দাও।
👉 যেমন, সে বলল: আমি সময় বাঁচাতে চাই।
তুমি বলবে: তাহলে যেটা আপনি খুঁজছেন, সেটা এই প্রোডাক্টই।

১০. নীতি মেনে সেল করো
যদি তোমার জিনিস আসলেই কাজ করে, তাহলে এই টেকনিকগুলো ব্যবহার করো।
কিন্তু যদি কাজ না করে, মিথ্যা বলে বিক্রি করলে মানুষ একদিন ধরে ফেলবেই।

রোডম্যাপ:
সমস্যা দেখাও।
সমস্যা বড় করে তুলো।
সমাধান দাও (তোমার প্রোডাক্ট)।
প্রমাণ দেখাও।
আত্মবিশ্বাসে দাম বলো।
চুপ থেকে ক্লোজ করো।

আলহামদুলিল্লাহ।।।

Address

Khaja Monjil Road

Alerts

Be the first to know and let us send you an email when আরিফ চা ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আরিফ চা ঘর:

  • Want your business to be the top-listed Grocery Store?

Share