10/05/2025
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম
সঠিকভাবে সংরক্ষণের অভাবে অনেক সময় ঘি এর স্বাদ এবং ঘ্রাণ কমে যায়।
আজকে লিখবো সঠিকভাবে" ঘি "সংরক্ষণ নিয়ে ---
১/বাতাস প্রবেশ করতে পারে না এমন পাত্রে ঘি সংরক্ষণ করে ঘরের সাধারণ তাপমাত্রায় রাখতে হবে।
২/যে পাত্রে ঘি রাখা হবে খেয়াল রাখতে হবে সেইপাত্রে যেন কোনো গন্ধ না থাকে।
৩/পাত্রটি যেন শুষ্ক থাকে। ঘি তোলার জন্য যে চামচ ব্যবহার করা হবে সেটা ও যেন ভেজা না থাকে।
৪/ঘি সংরক্ষণের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হলো কাচের এয়ার টাইট জারে রাখা।
(পরিবহন সুবিধার জন্য ব্যবসায়ীগণ প্লাস্টিকের জার ব্যবহার করেন)
৫/ঘি কখনোই ফ্রীজে রাখতে হয়না।এতে ঘি এর স্বাদ,ঘ্রাণ এবং টেক্সার নষ্ট হয়ে যায়।
♦️সঠিক ভাবে সংরক্ষণ করতে পারলে ঘি অনেক দিন ভালো থাকে।