SilenT - নিরবতা

SilenT - নিরবতা শান্তিনিকেতন

আমার জীবনে যে ছোট্ট আলো আছে, তা সবই আমার মায়ের প্রার্থনার ফল! 🩷️
18/01/2026

আমার জীবনে যে ছোট্ট আলো আছে, তা সবই আমার মায়ের প্রার্থনার ফল! 🩷️

09/01/2026

তোরা আরেক জনের বউকে কেমনে বিয়ে পড়াই দিস😧

09/01/2026

যদি কষ্ট সইতে পারো
তবে জেনে রাখো - রব তোমার জন্য কিছু মহান পরিকল্পনা রেখেছেন!

SilenT - নিরবতা

08/01/2026

শহীদ শরিফ ওসমান হাদির সাংস্কৃতিক বিপ্লব!!
যে নারায়ে তাকবির স্লোগান দিলেই শিবির, জামায়াত বলে ,জঙ্গী বলে ক্রস ফায়ার, নির্যাতন করা হতো, যে নারায়ে তাকবির থামাতে শাহাবাগ কায়েম করা হয়েছিলো, শাপলা গনহত্যা চালানো হয়েছিলো আজ সেই স্লোগান নারী, পুরুষ ,হিজাবী, নন হিজাবী সবাই সবটুকু শক্তি উজাড় করে দিয়ে নির্ভয়ে দিতে পারছে।

স্লোগানটা এখন নেওয়ার আগে ভাবতে হয়না আমার পরিনতি কি হবে।
সাংস্কৃতিক হাদিবিপ্লব✊
©



বালেগ হওয়ার পর যে হালাল সঙ্গীর খুব প্রয়োজন যা সমাজ ভূলে গিয়েছে!!2013 তে আমি ক্লাস সেভেনে পড়ি, আমার এখনো স্পষ্ট মনে আছ...
11/07/2025

বালেগ হওয়ার পর যে হালাল সঙ্গীর খুব প্রয়োজন যা সমাজ ভূলে গিয়েছে!!

2013 তে আমি ক্লাস সেভেনে পড়ি, আমার এখনো স্পষ্ট মনে আছে যখন ক্লাস সেভেনের অর্ধবার্ষিক পরিক্ষা শেষ তখন প্রথম প্রথম আমি যৌনতা অনুভব করি! আর এই উষ্ণ অনুভূতি আমাকে পড়াশোনা থেকে দুরে ঠেলে দিতো! আমি চিন্তিত হয়ে পড়তাম পড়াশোনা নিয়ে, কারণ পড়ার টাইমেও ভাবনা সেদিকেই থাকতো।

আজ 2023 শেষ হতে চললো! দীর্ঘ 10 বছর কেটে গেছে আমার উষ্ণ অনুভূতির সূচনার, এখনো বিয়ে করা হয়ে উঠেনি! এই সমাজের আদলে বিয়ে করতে গেলে আরও ৩/৪/৫ বছর পর আমাকে বিয়ে করতে হবে! তাহলে কি দাড়ালো? যখন আমার খিদে শুরু হয়েছে সেদিনের পর থেকে 15 বছর পর এই সমাজ আমাকে খাবার দিবে!

এইযে 15 টা বছর এই 15 টা বছর কীভাবে কেটেছে বা কাটবে আমার? খিদা কতক্ষণ চেপে রাখবো? কতক্ষণ খিদের তাড়না মেনে নিয়ে ধৈর্য ধরে বসে থাকবো? এতগুলো দিন, মাস,বছর অভুক্ত থাকা কি এতটাই সহজ? খিদের তাড়নায় যখন আমি ভুল করে বসি তখন তার দায়ভার কার? সেই দায়ভার কি সমাজ নিবে?

যখন আমি এতগুলা দিন ক্ষুদার্ত তখন এই সমাজ আমাকে খাবারের ব্যবস্থা করে দেয়নি! যে সমাজ আমাকে খিদের সময় খাবারের ব্যবস্থা করে দেয়নি সেই সমাজের আড়চোখ ধুয়ে কি আমি পানি খাবো? আমার খাবার চাই, কারো আড়চোখ নয়। আমার করা গুনাহের শাস্তি সমাজ নিবেনা, আমাকেই নিতে হবে। তবে কেনো সমাজের আড়চোখের ভয়ে আমি ক্ষুদার্ত থাকবো?

যুবক,সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কাজ করে নাও। তোমার গুনাহের ভার সমাজ বা সমাজের ব্যক্তিরা নিবে না। এই সমাজ তোমাকে জাহান্নামে পাঠানোর মস্ত আয়োজন করে রেখেছে! সমাজের এই কালো জাল ছিন্ন করে নিজেকে বাচানোর চেষ্টা করো। সমাজকে লাত্তি মেরে নেটওয়ার্কের বাইরে ফেলো।

©️

ভালোবাসা শব্দটা আমার কাছে প্রতিবেশি হয়ে থাকলো চিরকাল। নিজ ঘরে এলো না কখনোই। তাকে চিনেছি দূর থেকে। এক ধরনের চেনা অপরিচিতে...
08/07/2025

ভালোবাসা শব্দটা আমার কাছে প্রতিবেশি হয়ে থাকলো চিরকাল।
নিজ ঘরে এলো না কখনোই।
তাকে চিনেছি দূর থেকে।
এক ধরনের চেনা অপরিচিতের মতো।
জানালার পর্দা সরিয়ে দেখেছি পাশের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে একজন আরেকজনকে চিঠি দিচ্ছে।
কেউ চোখে চোখ রাখছে।
কেউ বিদায়ের বেদনাতে কাঁপছে।

আমি শুধু দর্শক ছিলাম।
আমার ঘরের দরজায় সে কোনোদিন কড়া নাড়েনি।
জানালায় আসেনি কোনো চিঠি।
আসলে আমি তার প্রতিবেশি হয়েই থেকে গেছি।
তার উপস্থিতি আমার ঘর পর্যন্ত পৌছায়নি কোনোদিন।
ভালোবাসার গল্পগুলো সব সময় আমার আশেপাশে ঘটেছে।
ঠিক আমার সামনে দিয়ে হেঁটে গেছে তারা।
কারো হাতে ফুল, কারো চোখে অপেক্ষা, কারো চিঠিতে কবিতা।
অথচ আমার জন্য আসেনি কেউ।

সময় গড়িয়েছে, শহর বদলেছে।
তবুও ভালোবাসা রয়ে গেছে ঠিক একই জায়গায়।
আমার খুব কাছেই অথচ আমার বাইরে।

Adresse

Democratic Republic Of The
6320

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque SilenT - নিরবতা publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à SilenT - নিরবতা:

Partager