MD Abu bakkar siddik

MD Abu bakkar siddik - মানুষ তার স্বার্থের জন্য অন্য একটা মানুষের সুন্দর জীবন নষ্ট করে দিতে পারে.....!��

With কিং জং পিয়ং মারমা – I just got recognised as one of their rising fans! 🎉
22/09/2024

With কিং জং পিয়ং মারমা – I just got recognised as one of their rising fans! 🎉

With AB Vlogs – I just got recognised as one of their top fans! 🎉
22/09/2024

With AB Vlogs – I just got recognised as one of their top fans! 🎉

15/09/2024

"জিদ আর অহংকার"... এই দুইটির জন্য শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই দুই টি থেকে নিরাপদে রাখেন। 💖 সু-প্রভাত 💖 বন্ধুরা।

13/09/2024

এক কৃষকের শখ বিভিন্ন জাতের ঘোড়া সংগ্রহ করা। তার সংগ্রহ সম্পন্ন করতে এখন শুধু এক ধরনের ঘোড়ার প্রয়োজন, যেটা তার প্রতিবেশীর কাছেই রয়েছে। কিন্তু প্রতিবেশী সেটা বিক্রি করতে ইচ্ছুক নয়। তারপরও সে প্রতিদিন তাকে বিরক্ত করেই যাচ্ছে ঘোড়াটি বিক্রি করার জন্য। শেষ পর্যন্ত সে তার প্রতিবেশীকে রাজি করাতে সক্ষম হয়, কিন্তু তার এই আনন্দও বেশি দিন সইলো না। এর এক মাস পরেই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল।

পশু ডাক্তার এসে ঘোড়াটিকে দেখে বলল, এটি একটি মারাত্মক ক্ষতিকর ভাইরাসে আক্রান্ত। সে কিছু ওষুধ লিখে দিয়ে বলল, এগুলো তিন দিন ধরে খাওয়াতে হবে। এর মধ্যে সুস্থ না হলে তিন দিন পরে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে।

ডাক্তার আর কৃষকের কথাগুলো এর মধ্যে একটি ছাগল আবার মনোযোগ দিয়ে শুনছিল। কিছুক্ষণ পরে কৃষক এসে ঘোড়াটিকে ওষুধ খাইয়ে আবার নিজের কাজে গেল। তখন ছাগলটি এসে ঘোড়াটিকে বলল, "শক্ত হও বন্ধু, তোমাকে সুস্থ হতেই হবে, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে।"

দ্বিতীয় দিনও কৃষক ঘোড়াটিকে ওষুধ খাইয়ে যাওয়ার পর ছাগলটি ঘোড়াটিকে বলল, "উঠো বন্ধু, তোমাকে কষ্ট করে হলেও হাঁটতে হবে, আসো আমি তোমাকে সাহায্য করছি।"

তৃতীয় দিন কৃষকের সঙ্গে আবার সেই পশু ডাক্তার এলো, ওষুধ খাওয়ানোর পরে ডাক্তার বলতে লাগল, "নাহ আর কিছু করার নেই, কালকে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে, না হলে তোমার অন্য ঘোড়াগুলোও সংক্রমিত হতে পারে, কোনো সুযোগ নেওয়া ঠিক হবে না।"

কৃষকও নিরুপায় হয়ে তাতে সায় দিল। এবার তারা চলে যাওয়ার পর ছাগলটি এসে ঘোড়াটিকে বলল, "আজকেই শেষ সুযোগ বন্ধু, উঠে দাঁড়াও, তোমাকে পারতেই হবে, দৌড়াতে হবে, এই তো এই তো হচ্ছে, তুমি পেরেছো, আর একটু, চমৎকার, তুমি পারবেই।" অবশেষে ঘোড়াটি দৌড়াতে শুরু করল।

এমন সময় হঠাৎ কৃষক এসে দেখতে পেল ঘোড়াটি দৌড়াচ্ছে, সে আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগল, "অবিশ্বাস্য, আমার ঘোড়া সুস্থ হয়ে গেছে, কোথায় সবাই, এই আনন্দে আজকে পার্টি হবে।"

এই কে আছিস, ছাগলটাকে নিয়ে আয়। ওটা দিয়েই আজ ভোজ হবে।

নীতি শিক্ষা :
কিছু মানুষ কখনই জানতে পারে না প্রকৃত সাফল্যের পেছনে আসলে কারা থাকে, কারা পুরস্কৃত হয়, আর কারা অন্যের মঙ্গলের জন্য নিজেদের উৎসর্গ করে দেয়।

#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅

12/09/2024

বাংলা ছায়াছবির কিছু মজাদার মার্কা😂😜
সংলাপঃ
১. ছেড়ে দে শয়তান ছেড়ে দে, কে আছো বাঁচাও!😆

২. শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না!😆

৩. সাগর, ওরা তোর প্রেমিকাকে তুলে নিয়ে গেছে!😆

৪. পৃথিবীতে এমন কোন শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করতে পারে!😆

৫. মা,মা, তোমার রাজু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে!😆

৬. আজ যদি তোর বাবা বেঁচে থাকতো ..😆

৭. সেকি আপনার হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে!😆

৮. আজ যদি আপনি সঠিক সময়ে এসে গুন্ডাদের হাত থেকে না বাঁচাতেন তবে কিযে হতো! আসুন না আমাদের বাড়িতে এক কাপ চা খেয়ে যান।😆😂

৯. আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলে ডেনির সাথেই তোর বিয়ে দেবো!😆

১০. তুমি বড় লোকের মেয়ে আমি সামান্য কৃষকের ছেলে সমাজ আমাদের মেনে নেবে না নদী!😆😆

১১. ছোটলোকের বাচ্চা বামন হয়ে আকাশের চাঁদ ছুঁতে চাস!😆😆

১২. চৌধুরী সাহেব আমরা গরীব হতে পারি কিন্তু ছোটলোক না।😆😆

১৩. ওরা আমাকে মেরে ফেলুক বাবা তবু তুই দলিলে সই করবি না।😆😆

১৪. মনে আছে আজ থেকে ২০ বছর আগে তুই আমার বাবাকে মেরেছিলি, ভাইকে মেরেছিলি, আমি তোকে ছাড়বোনা কুত্তার বাচ্চা!😬😂😂

১৫. মার খোকা, এই শয়তানটাকে মার, তোকে তোর মায়ের কসম।😆😆

১৬. হ্যান্ডস আপ, আইন নিজের হাতে তুলে নিবেন না।😆😆

ভুল করে কিছু বাকি থাকলে আপনারা বলুন!😅

10/09/2024

🤣ছেলেঃ মা, আমার বন্ধুরা আজ বাসায় আসবে, আমার খেলনাগুলো লুকিয়ে রেখো।😁

মাঃ কেন? তোর বন্ধুরা কি চোর? ছি, ছি, ছি, তুই আমার ছেলে হয়ে চোরদের সঙ্গে বন্ধুত্ব করেছিস?🙄🤦

ছেলেঃ না, মা তুমি ভুল বুঝছ! ওরা চোর না!
খেলনাগুলো আলমারিতে লুকিয়ে না রাখলে ওরা নিজেদের খেলনা চিনে ফেলবে!😁🤣🤣

মাঃ অ্যাহ 😟🙄

🤣চোরের মায়ের বড় গলা

10/09/2024

- মানুষ তার স্বার্থের জন্য অন্য একটা মানুষের সুন্দর জীবন নষ্ট করে দিতে পারে.....!💔🌸

Address

Khulna
London
9282

Telephone

+441234567890

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Abu bakkar siddik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Abu bakkar siddik:

Share

Category